Bangladesh India Relations: "আদৌ কোনও কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ?” বিস্ফোরক মন্তব্যে তোলপাড়...

Bangladesh India Relations: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।

Bangladesh India Relations: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh India relations, Touhid Hossain statement, Bangladesh interim government, BBC interview Touhid Hossain, India Bangladesh diplomatic tension, Indian diplomats withdrawal Dhaka, minority security Bangladesh, Hindu safety issue, Muhammad Yunus government, Bangladesh election 2026, Sheikh Hasina comments, Bangladesh Pakistan relations, South Asia diplomacy

"আদৌ কোনও কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ?” বিস্ফোরক মন্তব্যে তোলপাড়...

Bangladesh India Relations: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের  উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশ এমন কোনও পদক্ষেপ নেয়নি যাতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হতে পারে। তাঁর কথায়, “সম্পর্ক নষ্ট করার মতো আমরা কী এমন করেছি? বাংলাদেশ কি আদৌ কোনও কঠোর সিদ্ধান্ত নিয়েছে?”

Advertisment

chardham-yatra-2026: পূণ্যার্থীদের জন্য সবথেকে বড় খবর! ১১ দিন আগেই শুরু হতে চলেছে চারধাম যাত্রা

এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ভারত-বাংলাদেশ সম্পর্ক একটি সংবেদনশীল পর্বের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের আগস্টে মহম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই প্রেক্ষাপটে ঢাকা থেকে ভারতীয় কূটনীতিকদের প্রত্যাহারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, এমন কোনও প্রমাণ নেই। “ভারতীয়দের সুরক্ষা দিতে আমরা ব্যর্থ হয়েছি, এমন তথ্য নেই। তাই দিল্লির এই সিদ্ধান্ত আমাদের পছন্দ নয়,” মন্তব্য তাঁর।

জানুয়ারি কলকাতায় কমল সোনার দাম, সরস্বতী পুজোয় কতটা সস্তা হলুদ ধাতু?

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রতিক হামলা নিয়ে ভারতের উদ্বেগের জবাবে তৌহিদ হোসেন বলেন,বাংলাদেশ যেমন ভারত্তের  অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে, তেমনই দিল্লিরও আরও সংযম দেখানো উচিত। তিনি আরও বলেন, “ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে আমরা কোনও মন্তব্য করি না। আমরাও আশা করি ভারত একই নীতি অনুসরণ করবে। আমাদের নাগরিকদের বিরুদ্ধে যদি কোথাও অন্যায় হয়, তা মোকাবিলার জন্য আমাদের নিজস্ব ব্যবস্থা রয়েছে। ভারত যদি তার সংখ্যালঘুদের আরও বেশি সুরক্ষা প্রদান করে সেটাই ভালো হবে। আমরা আমাদের কাজ নিজেরাই করব।”

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ আদৌ অংশ নেবে ভারত? কোন কোন বিষয়ে অস্বস্তি নয়াদিল্লির?

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনার সরকারের সময় ইচ্ছাকৃতভাবেই ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রাখা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেই সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে। তাঁর কথায়, “যে কোনও দেশের সঙ্গে ভালো সম্পর্ক চাওয়াটা অপরাধ নয়। প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই, যেমনটা আমরা অন্য দেশগুলির ক্ষেত্রেও চাই।”

বরফের চাদরে কাশ্মীর-মানালি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজল দিল্লি! উত্তর ভারত জুড়ে আবহাওয়ার লঙ্কাকাণ্ড

Bangladesh Crisis