/indian-express-bangla/media/media_files/2026/01/03/bangladesh-inqilab-moncho-march-for-justice-osman-hadi-2026-01-03-11-11-12.jpg)
হাদি হত্যার বৃহত্তর আন্দোলন বাংলাদেশে
বাংলাদেশে ছাত্র নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা করল ইনকিলাব মঞ্চ। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় গঠিত এই গণসাংস্কৃতিক সংগঠন জানিয়েছে, আগামী ৩ জানুয়ারি (শনিবার) থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। সেদেশের প্রথম শ্রেণির সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, এই আন্দোলনের মাধ্যমে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছে বিচার নিশ্চিত করার জন্য সমর্থন আদায়ের চেষ্টা করা হবে।
বার কাউন্সিলে SIR-এর ছায়া, নাম বাদ খোদ মুখ্যমন্ত্রীর, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় রিকশায় যাওয়ার সময় খুব কাছ থেকে গুলিবিদ্ধ হন। পরে ১৮ ডিসেম্বর তাঁকে মৃত ঘোষণা করা হয়। ওই জুলাই আন্দোলনের ফলেই বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে।
সংগঠনের তরফে জানানো হয়েছে, হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করতে হবে এবং আগামী ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দাখিল করতে হবে। দাবি পূরণ না হলে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইনকিলাব মঞ্চ। এর আগেই, ২ জানুয়ারি ঢাকার শাহবাগ এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটি, যেখানে হাদি হত্যার বিচারের দাবি তোলা হয়।
দ্য ডেইলি স্টার সূত্রে জানা গেছে, ওই সমাবেশে ইনকিলাব মঞ্চের নেতারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশে স্মরণ করিয়ে দেন যে, হত্যাকাণ্ডের বিচার শুরু ও দ্রুত শেষ করার জন্য সংগঠনের দেওয়া ৩০ দিনের সময়সীমার মধ্যে মাত্র ২২ দিন বাকি রয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের স্পষ্ট হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হলে সরকার পতনের দাবিতে বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠনটি।
SIR: দেশছাড়া হতে হবে স্ত্রীকে? SIR নোটিসের আতঙ্কেই নিভল জীবন-প্রদীপ!
আবদুল্লাহ আল জাবের বলেন, “আর মাত্র ২২ দিন বাকি। এই সময়সীমা মেনেই আমরা এগোচ্ছি। সরকার যদি এই সময়ের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা সরকার উৎখাতের আন্দোলন শুরু করব।” তিনি আরও বলেন, “যে সরকার খুনিদের শনাক্ত করতে পারে না, চার্জশিট জমা দিতে ব্যর্থ হয় কিংবা তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণকে জানাতে পারে না, তাদের ক্ষমতায় থাকার কোনও নৈতিক অধিকার নেই। রাষ্ট্র যদি আইনশৃঙ্খলা বজায় রাখতে না পারে এবং গোয়েন্দা সংস্থাগুলি নিষ্ক্রিয় থাকে, তাহলে এমন অসহায় শাসন আমরা মেনে নেব না।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us