জনপ্রিয় গায়ক জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা

অনুষ্ঠান শুরুর আগেই একদল হামলাকারী জোর করে কনসার্টে ঢোকার চেষ্টা করে এবং দর্শকদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।

অনুষ্ঠান শুরুর আগেই একদল হামলাকারী জোর করে কনসার্টে ঢোকার চেষ্টা করে এবং দর্শকদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Singer James, James Concert Cancelled, Bangladesh Concert Violence, James Faridpur Concert, Bangladesh Mob Attack, Faridpur News, Bangladesh Cultural Attack, Attack on Artists Bangladesh, Cultural Violence in Bangladesh, Radical Mob Bangladesh, Islamic Extremism Bangladesh, Bangladesh Law and Order, Bangladesh Interim Government, Muhammad Yunus Interim Government, Bangladesh Election Violence, Bangladesh Political Unrest, Taslima Nasreen Reaction, Taslima Nasreen X Post, Chhayanaut Attack, Udichi Cultural Organisation, Bangladesh Artists Under Threat, Bangladesh News Today, Bangladesh Breaking News, Dhaka News, South Asia News, নগর বাউল জেমস, জেমস কনসার্ট বাতিল, বাংলাদেশে কনসার্টে হামলা, ফরিদপুরে হিংসা, বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, শিল্পীদের উপর হামলা, তসলিমা নাসরিন প্রতিক্রিয়া, ছায়ানট উদীচী হামলা, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা

জনপ্রিয় গায়ক জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব

বাংলাদেশে ফের অশান্তির ছায়া সংস্কৃতি মহলে। হামলার জেরে বাতিল হয়ে গেল জনপ্রিয় গায়ক জেমসের কনসার্ট। শুক্রবার সন্ধ্যা ৯টায় ফরিদপুরে একটি  স্কুলের বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ঢাকার প্রায় ১২০ কিলোমিটার দূরে ফরিদপুরে অনুষ্ঠান শুরুর আগেই একদল হামলাকারী জোর করে কনসার্টে ঢোকার চেষ্টা করে এবং দর্শকদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বলে স্থানীয় সূত্রে খবর।

Advertisment

আরও পড়ুন- Sheikh Hasina: হিন্দু যুবককে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এবার বিরাট বিবৃতি হাসিনা, ইউনূসকে নিশানা প্রাক্তন প্রধানমন্ত্রীর 

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীদের বাধা দিতে প্রথমে ছাত্রছাত্রীরা প্রতিরোধ গড়ে তোলে। তবে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় এবং আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় স্থানীয় প্রশাসনের নির্দেশে শেষ পর্যন্ত কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।

ঘটনাটি সামনে এনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন লেখিকা তসলিমা নাসরিন। সোশ্যাল মিডিয়া এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ছায়ানটের সাংস্কৃতিক কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে। সংগীত, নাটক, নৃত্য, আবৃত্তি ও লোকসংস্কৃতির মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল চেতনা গড়ে তোলার জন্য তৈরি উদীচীও ভস্মীভূত হয়েছে। আজ জিহাদিরা প্রখ্যাত শিল্পী জেমসকে মঞ্চে উঠতে দেয়নি।”

আরও পড়ুন- '১৯৭১ সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি প্রয়োজন', বাংলাদেশে হিংসা কাণ্ডে এবার ইউনূসের বিরুদ্ধে 'বোমা ফাটালেন' শুভেন্দু  

তসলিমা নাসরিন আরও উল্লেখ করেন, কয়েকদিন আগে আলী আকবর খানের নাতি শিল্পী সিরাজ আলি খান ঢাকায় এসেও কোনও অনুষ্ঠান না করেই ভারতে ফিরে গিয়েছেন। তাঁর বক্তব্য ছিল, শিল্পী, সংগীত ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিরাপদ না হলে তিনি আর বাংলাদেশে ফিরবেন না। একইভাবে, ওস্তাদ রশিদ খানের পুত্র আরমান খানও সম্প্রতি ঢাকায় অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকার করেছেন বলে জানান তসলিমা।

উল্লেখ্য, জেমস বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক-গীতিকার ও সুরকার। বাংলাদেশ ছাড়াও ভারতে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। হিন্দি ছবির ‘গ্যাংস্টার’ ‘লাইফ ইন এ মেট্রো’ র মত একাধিক ছবিতে তিনি একের পর এক জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন। তাঁর কনসার্টে হামলার ঘটনা বাংলাদেশে মৌলবাদী  শক্তির বাড়বাড়ন্তের জলন্ত ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কট্টরপন্থী ইসলামি গোষ্ঠীর তাণ্ডব বেড়েছে বলে অভিযোগ। ছায়ানট, উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিল্পী, সাংবাদিক ও সংবাদপত্রের অফিস বারবার আক্রমণের শিকার হচ্ছে। সমালোচকদের অভিযোগ, মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ । তাঁদের মতে, আসন্ন ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটানো হচ্ছে।

আরও পড়ুন- মোদী-শাহের 'বাংলা দখলের' পরিকল্পনায় জল ঢাললেন অভিষেক! ভোটের আগেই 'মেগাপ্ল্যানিং', জয় নিশ্চিত করতে আসরে যুবরাজ

Taslima Nasreen Bangladesh Crisis