/indian-express-bangla/media/media_files/2025/12/22/bangladesh-student-leader-motaleb-shikder-shot-after-osman-hadi-2025-12-22-14-09-11.jpg)
তুলকালাম বাংলাদেশে
বাংলাদেশে ছাত্রনেতা ওসমান হাদির হত্যাকান্ডের রেশ কাটতে না কাটতেই ফের আরও এক ছাত্রনেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে চরম চাঞ্চল্য ছড়ালো বাংলাদেশে। সোমবার খুলনায় এই হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে সেদেশের সংবাদমাধ্যম প্রথম আলো। জানা গিয়েছে তার নাম মোহম্মদ মোতালেব শিকদার। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক।
ডেইলি স্টার-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ১১:৪৫-নাগাদ মোতালেবকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। পুলিশ সূত্রে জানা যায়, তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, গুলি একটি কানের পাশ দিয়ে ঢুকেছে এবং অন্য পাশ দিয়ে বেরিয়েছে।
জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের পর ছাত্র সমাজের উদ্যোগে গঠিত হয়। এটি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদি ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভরতি করা হয়। ১৫ ডিসেম্বর তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের স্থানান্তর করা হয়। ১৮ ডিসেম্বর সেখানেই মৃত্যু হয় তার।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, হত্যার প্রধান সন্দেহভাজনের অবস্থান সম্পর্কে তাদের কাছে “নির্দিষ্ট তথ্য” নেই। ইনকিলাব মঞ্চ শনিবার অন্তর্বর্তী সরকারের কাছে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল। ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে ব্যাপক হিংসা ছড়ায়। চট্টগ্রামে ভারতীয় দূতাবাস লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। কঠোর নিরাপত্তার মধ্যে শনিবার তাঁকে ধানমণ্ডির জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে সমাধিস্থ করা হয়।
আরও পড়ুন- 'নেতারা নয়, কর্মীরাই রুখবে বিজেপিকে', নেতাজি ইন্ডোরের ভাষণে আগুন মমতার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us