Osman Hadi Death: শরিফ ওসমান হাদির মৃত্যু, কবিতায় প্রতিবাদ বাংলাদেশের তারকাদের

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে তার অনুসারী ও আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ এলাকায় জড়ো হন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়...

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে তার অনুসারী ও আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ এলাকায় জড়ো হন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bng

কী বলছেন ভক্তরা?

বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। গত সপ্তাহে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে, গুরুতর আহত হওয়ার পর, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisment

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে তার অনুসারী ও আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ এলাকায় জড়ো হন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, “শরিফ ওসমান হাদি যদি স্রষ্টার ডাকে সাড়া দিয়ে শহীদদের কাতারে যোগ দিয়ে থাকেন, তবে বাংলাদেশের নিপীড়িত ও স্বাধীনতাকামী জনগণের প্রতি আহ্বান- সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের দাবিতে শাহবাগে সমবেত হোন।”

এই ঘটনার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে গভীর শোক প্রকাশ করেন। তিনি শরিফ ওসমান হাদিকে জুলাই অভ্যুত্থানের একজন সাহসী ও সামনের সারির যোদ্ধা হিসেবে উল্লেখ করেন। ড. ইউনূস বলেন, “আজ আমি আপনাদের সামনে এক অত্যন্ত বেদনাদায়ক সংবাদ নিয়ে হাজির হয়েছি। জুলাই অভ্যুত্থানের নির্ভীক ফ্রন্টলাইন ফাইটার এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই।” এদিকে, তারকারা হাদির মৃত্যুর শোকে মন্তব্য করেছেন। তাঁর এই চলে যাওয়া সহজাত না, এমনটাই বক্তব্য তাঁদের। এবং তিনি যে চলে গিয়েও সকলের মাঝে রফয়ে গেলেন এমনটাই দাবি সেদেশের অনেক তারকার। 

অভিনেতা সিয়াম আহমেদ সোজাসুজি কবিতার আকারে বলেছেন, "নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।" অন্যদিকে, মোস্তফা সারওয়ার ফারুকির স্ত্রী নুসরত ইমরোজ তিশা তিনি সোজাসুজি বলছেন, "শহীদ ওসমান বিন হাদী আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।" যদিও বাংলাদেশের অনেক তারকাই, এই নিয়ে কোনও মুখ খোলেননি। আর বাংলাদেশ যখন উত্তপ্ত, তখন অভিনেতা শুভ এদেশে বলিউডে অভিনয় করেছেন। এই তারকা বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন। 
 

Bangladesh Osman Hadi death Violence in Bangladesh