/indian-express-bangla/media/media_files/2026/01/09/bangladeshi-infiltrator-arrested-old-malda-police-bsf-border-2026-01-09-21-03-29.jpg)
ধৃত বাংলাদেশীকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ।
অবৈধ অনুপ্রবেশ ঘটেই চলেছে। বাংলাদেশি এক অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুরাতন মালদা থানার পুলিশ। তবে অভিযুক্তের সঙ্গে থাকা আরও এক বাংলাদেশি যুবক সীমান্ত এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে অভিযোগ। এই ঘটনায় তোলপাড় সীমান্ত জেলা মালদা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম কাউসার আলি (২৪)। তাঁর বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। গত বুধবার গভীর রাতে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আদমপুর এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে দুই যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। অভিযোগ, নদী পেরিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছিল তারা। সেই কৌশলে একজন সক্ষমও হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- IPAC raid Kolkata: আইপ্যাক তল্লাশিতে 'বাধা', ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আদালতের দ্বারস্থ ED
জানা গিয়েছে, সীমান্ত এলাকায় টহলরত বিএসএফ জওয়ানরা বিষয়টি নজরে আসতেই ওই দুই যুবককে ধাওয়া করে। তাতে কাউসার আলিকে ধরে ফেলা সম্ভব হলেও তার সঙ্গে থাকা অপর যুবক নদী সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর মুচিয়া বিওপি’র বিএসএফ পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং ধৃত বাংলাদেশি যুবককে পুলিশের হাতে তুলে দেয়। অভিজ্ঞ মহলে প্রশ্ন উঠেছে, এখনও কিভাবে সীমান্ত পেরিয়ে চোরাপথে বাংলাদেশ থেকে এদেশে অবৈধ অনুপ্রবেশ করা সম্ভব হচ্ছে? তাহলে কি এমন ঘটনা আরও ঘটছে? এর পিছনে কারা আছে?
আরও পড়ুন- পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা! হেল্পলাইন চালু করলেন অভিষেক
শুক্রবার অভিযুক্ত কাউসার আলিকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃত যুবক জানায়, বেশ কিছুদিন আগে সে আরও একজনের সঙ্গে চোরাপথে ভারতে প্রবেশ করে এক আত্মীয়ের বাড়িতে ছিল। গত বুধবার তারা নদী পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল, সেই সময়ই বিএসএফের হাতে ধরা পড়ে যায় সে।
আরও পড়ুন- কয়লা পাচার কাণ্ডে পাল্টা শাহকে নিশানা, টাকা পাচারের মধ্যস্থতাকারী কে? 'বিস্ফোরক' দাবি মমতার
চোরাপথে কি কোনও দালালের মাধ্যমে এই অবৈধ অনুপ্রবেশ চলছে? পাশাপাশি এদেশে এভাবে আসার উদ্দেশ্যই বা কি? এখানে কারা অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে? যে পালিয়ে গিয়েছে, সেই ব্যক্তি কে? তদন্তকারীরা এই সব প্রশ্নের উত্তর খুঁজছে।
আরও পড়ুন- শুরুতেই অঘটন, গঙ্গাসাগর মেলায় ভয়ঙ্কর অগ্নিকান্ড, পুড়ে ছাই একাধিক অস্থায়ী তাঁবু
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us