/indian-express-bangla/media/media_files/2025/08/02/mamata-banerjee-2025-08-02-12-08-48.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Yuva Sathi Scheme: রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত প্রকল্প ‘বাংলার যুব সাথী’ নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এই প্রকল্পের আবেদনকারীদের নানা প্রশ্নের উত্তর দিতে এবং সহায়তা করতে একটি ডেডিকেটেড হেল্পডেস্ক নম্বর (৬২৯২২৪৮৮৮৮) চালু করল ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর।
কেন এই হেল্পডেস্ক?
রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে এই প্রকল্পটি চালুর পর থেকেই অভূতপূর্ব সাড়া মিলেছে। আবেদনকারীদের মনে জমে থাকা নানা প্রশ্ন মেটাতে, অভিযোগ গ্রহণ করতে এবং আবেদনের স্থিতি (Application Status) জানাতেই এই উদ্যোগ।
হেল্পডেস্ক নম্বর: ৬২৯২২৪৮৮৮৮, সোমবার থেকে শুক্রবার (সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত)। সরকারি ছুটির দিন বাদে এই পরিষেবা মিলবে।
গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে এই প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হয়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে ৮৪ লক্ষেরও বেশি। এর মধ্যে ১৯ লক্ষ আবেদন জমা পড়েছে অনলাইনে। বাকি ৬৫ লক্ষ আবেদন জমা পড়েছে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে আয়োজিত বিশেষ ক্যাম্পের মাধ্যমে।
আরও পড়ুন- Lungchu: উত্তরবঙ্গের সবচেয়ে গোপন সুন্দরী লুংচু! কালিম্পঙের নির্জন পাহাড়ে এক চিলতে স্বর্গের হদিশ
রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। এই প্রকল্পের নিয়মাবলী হলো, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বেকার হতে হবে।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। বয়সসীমা, ২১ থেকে ৪০ বছর।
আগামী এপ্রিল মাস থেকে প্রতি মাসে ১,৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে (সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বা চাকরি না পাওয়া পর্যন্ত)। তবে যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু বা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
আরও পড়ুন-আমেরিকা-ইজরায়েলের লাগাতার হামলার মাঝেই ট্রাম্পের মুখোশ খুলল ইরান, উঠে এল ভারতের নামও....!
আবেদনকারীদের জমা দেওয়া মাধ্যমিকের মার্কশিট, বয়সের প্রমাণপত্র, আধার বা ভোটার কার্ড এবং ব্যাঙ্কের নথিপত্র যাচাইয়ের কাজ শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us