January 2026 Bank Holidays: জানুয়ারিতেই ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জরুরি আর্থিক লেনদেনের আগে দেখে নিন সম্পূর্ণ তালিকা

January 2026 Bank Holidays: নতুন বছরের শুরুতেই জানুয়ারি মাসে ব্যাংক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

January 2026 Bank Holidays: নতুন বছরের শুরুতেই জানুয়ারি মাসে ব্যাংক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

author-image
IE Bangla Web Desk
New Update
bank holidays january 2026, january 2026 bank holidays, RBI bank holiday list, ব্যাংক ছুটি জানুয়ারি ২০২৬, জানুয়ারি ২০২৬ ব্যাংক বন্ধ, RBI bank holiday calendar, india bank holidays 2026, republic day bank holiday, makar sankranti bank holiday, saraswati puja bank holiday, netaji subhas chandra bose birthday bank holiday, sunday bank holiday, second saturday bank holiday, fourth saturday bank holiday, SBI bank holiday, HDFC bank holiday, ICICI bank holiday, west bengal bank holiday january 2026, state wise bank holidays india

জানুয়ারিতেই ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

January 2026 Bank Holidays:  নতুন বছরের শুরুতেই জানুয়ারি মাসে ব্যাংক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আরবিআই-এর ব্যাঙ্ক হলিডে ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারি ২০২৬ মাসে দেশের বিভিন্ন প্রান্তে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত ব্যাংক বন্ধ থাকতে পারে। তবে এর অর্থ এই নয় যে, দেশের সব রাজ্যে সব ব্যাংক টানা ১৬ দিন বন্ধ থাকবে। রাজ্যভেদে স্থানীয় উৎসব ও বিশেষ দিনের কারণে ব্যাংক ছুটির তালিকা আলাদা আলাদা হবে।

Advertisment

নতুন বছরের শুরু এবং জানুয়ারি মাস ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাংক ছুটি নিয়ে আগ্রহ থাকে তুঙ্গে। আরবিআই জানিয়েছে, জানুয়ারি মাসে একাধিক আঞ্চলিক ও জাতীয় উৎসবের কারণে বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। পাশাপাশি, প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি হিসেবেও ব্যাংক বন্ধ থাকবে। এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক-সহ সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকের ক্ষেত্রেই এই ছুটির নিয়ম প্রযোজ্য হবে।

আরবিআই-এর তালিকা অনুযায়ী, ১ জানুয়ারি নিউ ইয়ার্স ডে উপলক্ষে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, সিকিম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ডে ব্যাংক বন্ধ থাকবে। ২ জানুয়ারি নিউ ইয়ার সেলিব্রেশন ও মান্নাম জয়ন্তী উপলক্ষে মিজোরাম ও কেরালায় ব্যাংক ছুটি থাকবে। ৩ জানুয়ারি হজরত আলির জন্মদিন উপলক্ষে উত্তরপ্রদেশে ব্যাংক বন্ধ থাকবে।

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকবে। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি ও মাঘ বিহু উপলক্ষে গুজরাট, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও অসমে ব্যাংক ছুটি ঘোষণা করা হয়েছে। ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও সিকিমে ব্যাংক বন্ধ থাকবে।

১৬ জানুয়ারি থিরুভাল্লুভার দিবস উপলক্ষে তামিলনাড়ুতে এবং ১৭ জানুয়ারি উঝাভার থিরুনাল উপলক্ষে ফের তামিলনাড়ুতে ব্যাংক ছুটি থাকবে। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সরস্বতী পুজো (শ্রী পঞ্চমী), বীর সুরেন্দ্রসাই জয়ন্তী ও বসন্ত পঞ্চমী উপলক্ষে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ত্রিপুরায় ব্যাংক বন্ধ থাকবে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশজুড়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাংক বন্ধ থাকবে।

এছাড়াও জানুয়ারি মাসে সাপ্তাহিক ছুটির কারণে ৪ জানুয়ারি, ১১ জানুয়ারি, ১৮ জানুয়ারি ও ২৫ জানুয়ারি রবিবার ব্যাংক বন্ধ থাকবে। পাশাপাশি ১০ জানুয়ারি দ্বিতীয় শনিবার এবং ২৪ জানুয়ারি চতুর্থ শনিবার হওয়ায় সেদিনও ব্যাংকে কোনও কাজকর্ম হবে না।

ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শ, জানুয়ারি মাসে গুরুত্বপূর্ণ ব্যাংক সংক্রান্ত কাজ থাকলে গ্রাহকদের আগে থেকেই ছুটির তালিকা দেখে পরিকল্পনা করে নেওয়া উচিত, যাতে শেষ মুহূর্তে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয়।

আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ

আরও পড়ুন- “ভোটার লিস্টে সফটওয়্যার চুরি ধরে ফেলেছে তৃণমূল”, SIR নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

আরও পড়ুন- শীত হোক বা উইকেন্ড, কলকাতার কাছে 'সেরার সেরা' এই ৫ পিকনিক স্পট মিস করবেন না

Bank Holidays