Student Suicide: বোনের চেয়ে মাত্র ২ নম্বর কম! অভিমানে নিজের জীবনটাই শেষ করে দিল দিদি

Bankura News: পরীক্ষার নম্বরই কি জীবনের চেয়ে বড়? যমজ বোনের থেকে মাত্র ২ নম্বর কম পাওয়ায় অভিমানে বিষপান করে আত্মঘাতী হল বাঁকুড়ার একাদশ শ্রেণির মেধাবী ছাত্রী। শাসপুর এলাকার এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ স্কুল ও পরিবার।

Bankura News: পরীক্ষার নম্বরই কি জীবনের চেয়ে বড়? যমজ বোনের থেকে মাত্র ২ নম্বর কম পাওয়ায় অভিমানে বিষপান করে আত্মঘাতী হল বাঁকুড়ার একাদশ শ্রেণির মেধাবী ছাত্রী। শাসপুর এলাকার এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ স্কুল ও পরিবার।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Bamongola Mystery Death,  Pakuahat HS Student Suicide  ,Mehek Biswas Malda , Malda News Breaking  ,Student Death West Bengal,  Pakuahat ANM High School , Mysterious Death of Teenager  ,Malda Medical College News  ,Police Investigation Malda,  High Secondary Student News,উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু  ,মেহক বিশ্বাস মালদা  ,ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার  ,মালদা মেডিকেল কলেজ মর্গ  ,বামনগোলা থানার পুলিশ , পাকুয়াহাট ব্রেকিং নিউজ,  ছাত্রীর আত্মহত্যার রহস্য  ,মালদার মর্মান্তিক খবর,বামনগোলা রহস্যমৃত্যু  ,পাকুয়াহাট এএনএম হাইস্কুল

প্রতীকী ছবি। Photograph: (ফাইল চিত্র)

স্রেফ পরীক্ষার নম্বরের লড়াই আর জেদ কেড়ে নিল এক কিশোরীর প্রাণ। যমজ বোনের চেয়ে পরীক্ষায় মাত্র ২ নম্বর কম পাওয়ায় সেই ‘ব্যর্থতা’ মেনে নিতে না পেরে আত্মঘাতী হল একাদশ শ্রেণির এক ছাত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শাসপুর এলাকায়। মৃত ছাত্রীর নাম তন্দ্রা বাগদী (১৭)।

Advertisment

দুই বোনের অঘোষিত লড়াই:

পরিবার সূত্রে জানা গিয়েছে, তন্দ্রা ও তার যমজ বোন শাসপুর ডিএনএস হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী তন্দ্রা সাধারণত সব পরীক্ষাতেই বোনের চেয়ে বেশি নম্বর পেয়ে আসত। নম্বর পাওয়া নিয়ে দুই বোনের মধ্যে এক অঘোষিত প্রতিযোগিতাও ছিল। কিন্তু সম্প্রতি প্রকাশিত হওয়া একাদশ শ্রেণির টেস্ট পরীক্ষার ফলে দেখা যায়, তন্দ্রা তার বোনের চেয়ে ২ নম্বর কম পেয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live: বাংলা দখলে দিল্লিতে তৈরি ‘মাস্টারপ্ল্যান’! শুভেন্দু-শমীকদের জন্য কড়া টাস্ক মোদী-শাহদের, চাপে তৃণমূল?

Advertisment

মানসিক অবসাদ ও চরম সিদ্ধান্ত:

পরিবারের দাবি, বোনের থেকে নম্বর কম পাওয়ায় প্রচণ্ড মানসিক ভেঙে পড়েছিল তন্দ্রা। সেই অবসাদ থেকেই বাড়িতে রাখা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে সে। বিষয়টি জানাজানি হতেই তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই কিশোরী।

আরও পড়ুন-Kolkata News: অটো থামাতেই চোখ কপালে! কলকাতায় সাতসকালে লালবাজারের দুর্ধর্ষ অপারেশন, উদ্ধার আগ্নেয়াস্ত্রের পাহাড়!

মৃত ছাত্রীর বাবা পরিতোষ বাগদী শোকে পাথর হয়ে গিয়েছেন। মেধাবী ছাত্রীর এমন অকাল মৃত্যুতে শুধু পরিবার নয়, ভেঙে পড়েছেন শাসপুর ডিএনএস হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরাও। সামান্য কয়েকটা নম্বরের ব্যবধান যে একটি তাজা প্রাণ কেড়ে নিতে পারে, তা ভেবেই শিউরে উঠছে এলাকাবাসী।

আরও পড়ুন-West Bengal Weather: আর মাত্র ৭২ ঘণ্টা! তারপরই ভোলবদল বাংলার আবহাওয়ার, কোন দুঃসংবাদ দিচ্ছে হাওয়া অফিস?

Bankura Student Suicide News Exam Marks Pressure Suicide Bankura News