BREAKING: সেনা কনভয়ের পথে পুঁতে রাখা ছিল বিপুল বিস্ফোরক, বড়সড় নাশকতা নস্যাৎ, বিরাট দুর্ঘটনা এড়াল বাহিনী

জম্মু ও কাশ্মীরের বারামুল্লাতে নাশকতার বড়সড় ষড়যন্ত্র ফাঁস। উদ্ধার বিপূল পরিমাণ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। সময়মতো বিস্ফোরক উদ্ধার হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

জম্মু ও কাশ্মীরের বারামুল্লাতে নাশকতার বড়সড় ষড়যন্ত্র ফাঁস। উদ্ধার বিপূল পরিমাণ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। সময়মতো বিস্ফোরক উদ্ধার হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

author-image
IE Bangla Web Desk
New Update
Baramulla IED recovery, Jammu Kashmir news, Indian Army 46 RR, Army convoy attack foiled, Janbazpora IED, Baramulla security operation, IED defused in Kashmir, Rashtriya Rifles operation, Kashmir terror alert, Baramulla latest news, Indian Army bomb disposal squad, Kashmir security update, Army patrol operation, IED neutralised Jammu Kashmir, Baramulla encounter news

বড়সড় নাশকতা নস্যাৎ, বিরাট দুর্ঘটনা এড়াল বাহিনী

জম্মু ও কাশ্মীরের বারামুল্লাতে নাশকতার বড়সড় ষড়যন্ত্র ফাঁস। উদ্ধার বিপূল পরিমাণ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। সময়মতো বিস্ফোরক উদ্ধার হওয়ায়  বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সেনা সূত্রে জানা গিয়েছে, রুটিন টহল এবং নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসে। এরপর তল্লাশি চালিয়ে রাস্তার ধারে পুঁতে রাখা আইইডি উদ্ধার করা হয়।

Advertisment

আরও পড়ুন- বিজেপির টিকিট চান স্ত্রী রিংকু, কী বললেন দিলীপ ঘোষ? বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। এদিকে এই ঘটনা সামনে আসতেই ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং সমস্ত সুরক্ষা বিধি মেনে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হয়। পুরো অভিযানের সময় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়, যাতে কোনও হতাহতের ঘটনা না ঘটে।

Advertisment

আরও পড়ুন-Adhir Chowdhury: 'বেকারদের লাইনে দাঁড় করিয়ে অপমান কেন? ওদের ইজ্জতে লাগছে'!, রাজ্যকে তুলোধনা অধীরের 

সেনা সূত্রে দাবি, যে এলাকায় আইইডিটি উদ্ধার হয়েছে, সেই পথ দিয়েই শীঘ্রই একটি সেনা কনভয় যাওয়ার কথা ছিল। সময়মতো বিস্ফোরকটি উদ্ধার করা না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। সেনাবাহিনীর দ্রুত ও তৎপর পদক্ষেপে শুধু সেনা জওয়ানদেরই নয়, স্থানীয় নাগরিকদেরও সম্ভাব্য বিপদ থেকে রোখা সম্ভব হয়েছে।

আরও পড়ুন- West Bengal Weather: সাগরে নিম্নচাপের ভ্রুকুটি! তবে কি বৃষ্টির দাপটে ভিজবে বাংলা? মিলল বড় আপডেট 

ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ব্যাপক তল্লাশি অভিযান চলছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে আইইডি পুঁতে রেখেছিল, তা খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলি। সন্দেহভাজনদের চিহ্নিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বারামুল্লা ও আশপাশের সংবেদনশীল এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও আরও কড়া করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-STF raid: ভাগলপুরের ডেরায় কলকাতা পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক! উদ্ধার পিস্তলের পাহাড় 

jammu and kashmir Indian army IED