/indian-express-bangla/media/media_files/2025/11/20/enzar-2025-11-20-20-24-02.jpg)
Barasat murder case: রায় ঘোষণার পর দোষীকে নিয়ে যাচ্ছে পুলিশ।
বারাসাতে ছেলে ধরার গুজব ঘিরে অশান্তির আবহ তৈরি হয়েছিল কয়েক মাস আগেই। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিশু চুরি নিয়ে। সেই গুজবে উত্তেজিত জনতা নিরীহ মানুষকে মারধর পর্যন্ত করেছিল। কিন্তু তদন্তের শেষে উঠে আসে এক রোমহর্ষক সত্য—এই গুজবের উৎসই ছিল প্রকৃত খুনি এনজার নবী।
পুলিশ সূত্রে জানা যায়, এনজার নবী নিজের ১১ বছরের ভাইপো ফারদিন শেখকে নৃশংসভাবে খুন করে। এরপর অপরাধ লুকোতে ৯ জুন বারাসাতের কাজীপাড়া এলাকার এক মসজিদ থেকে মাইকে ঘোষণা করে যে এলাকা থেকে শিশু চুরির পিছনে রয়েছে ছেলে ধরা চক্র। তার এই মিথ্যা ঘোষণাতেই উত্তেজনা ছড়ায় সমগ্র এলাকায়।
২০২৪ সালের ১৩ জুন কাজীপাড়ার একটি শৌচালয় থেকে উদ্ধার হয় ফারদিনের পচাগলা দেহ। ঘটনার ভয়াবহতা দেখে তদন্তে নেমে পুলিশ দ্রুতই সন্দেহভাজন হিসেবে এনজারের দিকেই নজর দেয়। জেরার মুখে শেষমেশ ফেঁসে যায় এনজারই। জানা যায়, পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে ফারদিনকে খুন করেছিল সে।
আরও পড়ুন- SIR-এর ভয়ে কাঁটা! সীমান্তে উদ্বেগ, কান্না আর অপেক্ষা, বাংলাদেশে ফিরতে হুড়োহুড়ি!
১৯ জুন বারাসাত পুলিশ এনজারকে গ্রেফতার করে। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর অবশেষে রায় ঘোষণা করেন বিচারক প্রজ্ঞা গার্গী ভট্টাচার্য হোসেন। এনজার নবীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, অপহরণ ও প্রমাণ লোপাটের দায়ে আরও সাত বছরের কারাদণ্ড এবং মোট ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন-Adhir Ranjan Chowdhury:“দিদিই প্রথম বুঝেছিলেন অনুপ্রবেশের বিপদ”, অধীরের মন্তব্যে তোলপাড়!
এই ঘটনায় গুজবের জেরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছিল। উত্তেজিত জনতার আক্রমণের মুখে পড়েছিল পুলিশও। অবশেষে আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো, কঠোর শাস্তি পেল প্রকৃত অপরাধী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us