Barasat News: বাইরে ম্যাসাজ, ভিতরে কী চলছিল জানেন? ফাঁস স্পা রহস্য! গোপন খবরেই বাজিমাত, জালে ১৫

Illegal spa centre:বারাসাতে স্পা সেন্টারের আড়ালে চলছিল এই জিনিস। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি হানায় আটক মোট ১৫ জন। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Illegal spa centre:বারাসাতে স্পা সেন্টারের আড়ালে চলছিল এই জিনিস। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি হানায় আটক মোট ১৫ জন। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Barasat spa centre raid  ,Prostitution racket West Bengal  ,North 24 Parganas police action,  Illegal spa centre Barasat,  Human trafficking investigation,  Barasat police raid news  ,Massage parlour prostitution,  Sex racket busted in Barasat  ,Ashoknagar police case  ,Crime news West Bengal,বারাসাত স্পা সেন্টার কাণ্ড,  দেহ ব্যবসার চক্র,  উত্তর ২৪ পরগনা পুলিশ অভিযান  ,স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা  ,বারাসাতে পুলিশি হানা , দালালচক্র গ্রেফতার,  কাজীপাড়া যশোর রোড,  অশোকনগর থানায় অভিযোগ  ,অপরাধ সংবাদ পশ্চিমবঙ্গ,  মানব পাচার তদন্ত

Crime news: প্রতীকী ছবি।

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনার বারাসাতে দেহ ব্যবসার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। পুলিশের গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি স্পা সেন্টার থেকে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১৫ জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত চক্রের শিকড় কতদূর পর্যন্ত বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসাতের যশোর রোড সংলগ্ন কাজীপাড়া এলাকায় একটি পোশাকের কারখানার পাশে সারিবদ্ধভাবে একাধিক দোকান রয়েছে। সেই দোকানগুলির মধ্যেই একটি স্পা সেন্টার দীর্ঘদিন ধরে চালু ছিল। বাইরে থেকে দেখলে সেটি একটি সাধারণ স্পা বা ম্যাসাজ পার্লার বলেই মনে হত। তবে অভিযোগ, ওই স্পা সেন্টারের আড়ালেই চলছিল রমরমিয়ে দেহ ব্যবসা।

আরও পড়ুন- Arup Biswas resignation: মেসি-কাণ্ডে বিরাট সিদ্ধান্ত, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চান অরূপ বিশ্বাস

সম্প্রতি অশোকনগর থানায় এই স্পা সেন্টারকে ঘিরে একটি নির্দিষ্ট অভিযোগ জমা পড়ে। অভিযোগ পাওয়ার পরই বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। গোপনে নজরদারি চালানো হয় এবং একাধিক তথ্য সংগ্রহের পর অভিযানের পরিকল্পনা করা হয়। নির্দিষ্ট সময়ে অতর্কিতে ওই স্পা সেন্টারে হানা দেয় পুলিশ।

আরও পড়ুন-West Bengal news live updates: বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপনার নাম আছে কিনা যাচাই করুন এখনই

অভিযানের সময় স্পা সেন্টারের ভেতর থেকে বেশ কয়েকজন পুরুষ ও মহিলা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে কারা এই চক্রের সঙ্গে সরাসরি যুক্ত এবং কারা শিকার, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক সকলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন-Messi visit Kolkata chaos: যুবভারতী কাণ্ডে তদন্তের ঝড়, একের পর এক পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা

তদন্তকারীদের অনুমান, এই স্পা সেন্টারের সঙ্গে আরও বড় কোনও দালালচক্র যুক্ত থাকতে পারে। শুধুমাত্র বারাসাত নয়, জেলার অন্য এলাকাতেও এই চক্রের যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। সেই সূত্র ধরেই আর্থিক লেনদেন, মোবাইল ফোনের কল ডিটেলস এবং অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসীদের একাংশের দাবি, ওই স্পা সেন্টারটি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা রকম সন্দেহ ছিল। রাতে অস্বাভাবিক যাতায়াত এবং বহিরাগতদের আনাগোনাও চোখে পড়েছিল। তবে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাননি।

আরও পড়ুন-SIR List: ভোটার লিস্টে নাম নেই? ফর্ম ৬ জমা দিয়ে কীভাবে ফের তালিকায় নাম তুলবেন জানুন

এই ঘটনায় বারাসাত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।

Barasat Bengali News Today West Bengal crime news Sex racket Human trafficking Prostitution racket West Bengal