/indian-express-bangla/media/media_files/2025/12/22/cat-2025-12-22-09-41-53.jpg)
Bardhaman murder news: সাধের এই পোষ্যদের জন্যই শেষমেশ জীবন খোয়ালেন বৃদ্ধ।
Landlord killed by tenant: পোষ্য বিড়ালদের খেতে দেওয়াটাই যেন হয়ে গিয়েছিল মস্ত 'অপরাধ'। সেই 'অপরাধ'-এর দরুন ভাড়াটিয়ার মারে প্রাণ গেল বিড়াল পালক বাড়িওয়ালার। মৃতের নাম সন্দীপ দত্ত (৫২)। তাঁর বাড়ি বর্ধমান শহরের ৮ নম্বর ওয়ার্ডের পীরপুকুরের বিজয়গড় পল্লীতে। অভিযুক্ত ভাড়াটিয়া সোমনাথ রায়কে পুলিশ গ্রেফতার করেছে। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করে পুলিশ রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে। বিচারকের নির্দেশে অভিযুক্ত ভাড়াটিয়ার এখন ঠাঁই হয়েছে শ্রীঘরে।
মৃতের ভাই সুরজিৎ দত্ত জানিয়েছেন, অভিযুক্ত সোমনাথ রায় শহর বর্ধমানের কালনা রোড এলাকার বাসিন্দা। সেখানে থাকা তার বসতবাড়ি ভেঙে ফ্ল্যট বাড়ি হচ্ছে। সেই কারণে বছর দু'য়েক আগে তাঁর দাদার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আসেন সোমনাথ রায়। বাড়ির নীচ তলায় থাকতেন বাড়ি মালিক সন্দীপ দত্ত। আর বাড়ির দোতলায় থাকতেন ওই ভাড়াটিয়া।
আরও পড়ুন-East Bardhaman News: দারিদ্র্যের দিন পেছনে ফেলে নতুন জীবনের শুরু, লটারিতেই কপাল খুলে গেল বধূর
সুরজিৎ দত্ত বলেন, "তাঁর দাদা বিড়াল খুব পছন্দ করতেন। বেশ কয়েকটি বিড়ালকে দাদা পোষ মানিয়ে ছিলেন। নিত্যদিন বিড়াল গুলিকে তিনি খেতেও দিতেন। তবে বাড়িওয়ালা সন্দীপ দত্তের এই বিড়াল প্রীতি অপছন্দের ছিল ভাড়াটিয়ার। তা নিয়ে প্রায়শই বাড়িওয়ালা সন্দীপ দত্তের সঙ্গে ভাড়াটিয়া সোমনাথ রায়ের অশান্তি হত।"
ভাড়াটিয়ার সঙ্গে অশান্তি হলেও অটুট থাকে সন্দীপ দত্তের বিড়াল প্রীতি। শনিবার রাত ৯টা নাগাদ তিনি একই ভাবে তাঁর পোষ্য বিড়ালদের খেতে দেন। তা দেখেই চটে যান ভাড়াটিয়া সোমনাথ রায়। শুরু হয়ে যায় বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার বচসা। তারই মধ্যে হঠাৎ বাড়িওয়ালা সন্দীপ দত্তকে সজোরে ধাক্কা দিয়ে বসেন ভাড়াটিয়া সোমনাথ রায়। ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন বাড়িমালিক।
আরও পড়ুন-Railway Fare Hike: বছর শেষে বড় ধাক্কা, ভাড়া বাড়ানোর পথে হাঁটল রেল, যাত্রা এখন আরও ব্যয়বহুল
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে বিষয়টি নিয়ে বর্ধমান থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে পুলিশ। ভাড়াটিয়া সোমনাথ রায়কে গ্রেপ্তার করে পুলিশ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us