/indian-express-bangla/media/media_files/2025/11/20/bardhaman-medical-negligence-wrong-requisition-paper-issue-again-2025-11-20-12-50-01.jpg)
প্রতীকী ছবি
রোগী মৃত্যুর পরেও যেন হুঁশ ফেরে নি। ফের ভুল রোগীর হাতে রক্ত, ইউএসজি, ইসিজির রিকুইজিশন। তা নিয়ে আবারও প্রশ্নের মুখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা।
কয়েকদিন আগেই ভুল করে একজন রোগীর রক্ত অন্য রোগীকে দিয়ে দেওয়ার অভিযোগে মৃত্যুর ঘটনা সামনে আসে। তার রেশ কাটতে না কাটতেই ফের বুধবার একই রকম গাফিলতির ঘটনা সামনে এল। একজন রোগীর রক্ত, ইউএসজি ও ইসিজির রিকুইজিশনের কাগজ অন্য রোগীর আত্মীয়ের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে এইচসিসিইউ (১) বিভাগে। অভিযোগ, পূর্ব বর্ধমানের জামালপুরের পারাতলের দোলন মালিক, যিনি হাই সুগার, বমি ও পেটে ব্যথা নিয়ে ভর্তি ছিলেন ৫ নম্বর বেডে, তাঁর পরিবারের হাতে ভুল করে রিকুইজিশন ধরিয়ে দেয় হাসপাতাল বিভাগ।
পরিবারটি সেই রিকুইজিশন নিয়েই ব্লাডব্যাঙ্কে জমা দেন, কিন্তু তা ডোনার না থাকায় গ্রহণ হয়নি। অন্যদিকে, একই ওয়ার্ডে ৭ নম্বর বেডে ভর্তি গলসীর উচ্চগ্রামের পুতুল বাগ, যিনি কিডনি সমস্যায় চিকিৎসাধীন, তাঁর নামে ইসিজি ও ইউএসজির রিকুইজিশন চলে যায় দোলন মালিকের পরিবারের হাতে। সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে বিষয়টি জানতে পেরে হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা।
সবচেয়ে উদ্বেগজনক বিষয়—দোলন মালিকের পরিবার ব্লাডব্যাঙ্কে যে রক্তের রিকুইজিশন জমা দিয়েছিলেন, সেটিও ছিল পুতুল বাগের নামে। পরিবারের দাবি, বিষয়টি জানানো হলে হাসপাতাল কর্তৃপক্ষ পুতুল বাগের নামে থাকা কাগজপত্রগুলো ফিরিয়ে নেয় এবং জানায়, “আপনাদের রোগীর রক্ত লাগবে না।”
কয়েকদিন আগেই ভুল রক্ত দেওয়ার ঘটনায় একজন রোগীর মৃত্যু হওয়ায় হাসপাতালের গাফিলতি নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছিল। তার মধ্যেই ফের রিকুইজিশন ভুল হাতে যাওয়ার ঘটনায় রোগী পরিষেবার নিরাপত্তা ও দক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
রোগীর পরিবার দাবি করেছে,এমন ভুল যাতে আর না ঘটে, সেই ব্যবস্থা নিতে হবে অবিলম্বে। এই বিষয়ে হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, 'এমন কোন অভিযোগ পাই নি।তবে খোঁজ নিয়ে দেখছি'।
আরও পড়ুন- এক ধাক্কায় কতটা বাড়ল সোনার দাম? শুনে চমকে যাবেন
বিরাট কাজের চাপ, ভয়ঙ্কর পরিণতি BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে কোনঠাসা কমিশন
দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার
কেন গান্ধী ময়দানেই শপথ নীতীশের? এর ইতিহাস জানলে চমকে যাবেন
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার পথে নীতীশ কুমার, মোদীর উপস্থিতিতে আজই দশমবারের জন্য শপথ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us