Baruipur News: ৮ মাসের দাম্পত্যের ইতি! রাস্তার ধারে নবদম্পতির নিথর দেহ, মৃত্যু ঘিরে গাঢ় হচ্ছে রহস্য

South 24 Parganas news: বারুইপুরের বেলেগাছি পোল এলাকায় রাস্তার ধারে স্বামী-স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য। রহস্য-মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ। পরিবার-সহ স্থানীয়দের মধ্যে প্রশ্নের ঝড়।

South 24 Parganas news: বারুইপুরের বেলেগাছি পোল এলাকায় রাস্তার ধারে স্বামী-স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য। রহস্য-মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ। পরিবার-সহ স্থানীয়দের মধ্যে প্রশ্নের ঝড়।

author-image
Mina Mondal
New Update
Baruipur police,  Belegachi Pole incident  ,Couple found dead  ,Mysterious death , Roadside bodies,  Motorcycle accident  ,Kaushik Mistri  ,Reshma Sau,  West Bengal news,  Unnatural death case,বারুইপুর দম্পতির মৃত্যু  ,বেলেগাছি পোল  ,রহস্যজনক মৃত্যু , স্বামী-স্ত্রীর মৃতদেহ  ,মোটরবাইক দুর্ঘটনা  ,কৌশিক মিস্ত্রি  ,রেশমা সাউ  ,পথ দুর্ঘটনা,  বারুইপুর থানা,  অস্বাভাবিক মৃত্যুর মামলা

Baruipur News: মাত্র ৮ মাসেই থামল এক সঙ্গে পথ-চলা!

Couple found dead: সোমবার সকালে বারুইপুর থানার অন্তর্গত বেলেগাছি পোল এলাকায় রাস্তার ধারে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র অঞ্চলজুড়ে। সোমবার ভোরে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে রাস্তার পাশে পড়ে থাকা দু’টি রক্তাক্ত দেহ। মৃতদেহের কাছেই উদ্ধার হয় একটি ছিন্নভিন্ন মোটরবাইক, যা দেখে প্রথম থেকেই পথ দুর্ঘটনার আশঙ্কা করেন অনেকে। খবর পেয়ে বারুইপুর থানা থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জন স্বামী-স্ত্রী— কৌশিক মিস্ত্রি এবং রেশমা সাউ। মাত্র আট মাস আগে তাদের বিয়ে হয়েছিল। পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রবিবার রাতে খাওয়া-দাওয়া সেরে তারা বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে ছিলেন।

আরও পড়ুন- West Bengal SIR 2025: পরিবারের কাছে 'মৃত' বিবেক ৩৭ বছর পরও জীবিত! SIR-এর দৌলতে পুনর্মিলন, বাংলার বুকে চমকে দেওয়া ঘটনা

Advertisment

পরিবারের দাবি অনুযায়ী, কয়েক দিন ধরেই কৌশিক বকখালিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু সেই রাতে তারা ক্যানিংয়ের দিকেই কেন গিয়েছিলেন, তা নিয়ে গভীর ধোঁয়াশায় রয়েছে পরিবার।

আরও পড়ুন-West Bengal News Live Updates: বিক্ষোভ কাকে বলে দেখিয়ে দেব, চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল রাজপথ

স্থানীয়রা জানান, গভীর রাতে বাইকের শব্দ তারা শুনতে পেলেও কোনো দুর্ঘটনা ঘটেছে তা আঁচ করতে পারেননি। ভোরবেলা বাজারে যাওয়ার পথে মৃতদেহ চোখে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারে আছড়ে পড়ে এবং ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। তবে ঘটনাটি নিছক পথ দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-SIR নিয়ে মমতার পথে নামার আগেই তড়িঘড়ি জরুরি বৈঠকে অভিষেক, বিরাট কোন পরিকল্পনা?

এদিকে পরিবার জানিয়েছে, স্বভাবগতভাবে কৌশিক ও রেশমা কোনও সমস্যায় ছিলেন না। স্বামী-স্ত্রীর হঠাৎ এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবার-পরিজন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।

kolkata news accident Death west bengal latest news Baruipur News South 24 Parganas news