Baruipur News: গ্রিল কাটা, লক ভাঙা! বারুইপুরে সিনেমার স্টাইলে চুরি

Crime News: বারুইপুরের শাসন সামন্তপাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ফাঁকা বাড়ির গ্রিল কেটে প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গহনা ও নগদ অর্থ লোপাট, তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ।

Crime News: বারুইপুরের শাসন সামন্তপাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ফাঁকা বাড়ির গ্রিল কেটে প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গহনা ও নগদ অর্থ লোপাট, তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ।

author-image
Mina Mondal
New Update
Fake CBI Officer, Baruipur Minor Rescue, Kunal Kashyap Das, Kidnapping Case West Bengal,Impersonation fraud, Mollickpur crime news, Thakurpukur police raid, Cyber-romance trap, POCSO Act West Bengal,ভুয়ো সিবিআই অফিসার, বারুইপুর নাবালিকা উদ্ধার, অপহরণ ও যৌন নির্যাতন, কুনাল কাশ্যপ দাস,মল্লিকপুর অপরাধ সংবাদ, পুলিশের অভিযান, প্রেমের প্রলোভন, ঠাকুরপুকুর পুলিশ রেইড, ভুয়ো পরিচয়পত্র উদ্ধার

Baruipur Police Station: বারুইপুর থানা।

South 24 Parganas news: বারুইপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গহনা ও নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত শাসন সামন্তপাড়া এলাকায়।

Advertisment

জানা গিয়েছে, এলাকার বাসিন্দা তাপস সাহার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরিবারসহ তিনি চিকিৎসার জন্য গত ১৭ তারিখ কলকাতায় যান। সেই সময় বাড়িটি ফাঁকা ছিল। শনিবার তিনি অল্প সময়ের জন্য বাড়িতে এসে কিছু কাগজপত্র নিয়ে ফের কলকাতায় ফিরে যান। এরপর বুধবার বাড়িতে ফিরে দেখেন, ঘরের গ্রিল কাটা, দরজার লক ভাঙা এবং বাড়ির ভিতরের দুটি আলমারি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করা হয়েছে।

আরও পড়ুন- সরকারি অফিস ভাংচুরের ঘটনায় তৃণমূল কর্মীদের জামিন মিলতেই মিলল বীরের মর্যাদা, তুঙ্গে বিতর্ক!

অভিযোগ, আলমারিতে রাখা ভাগ্নির বিয়ের জন্য সংরক্ষিত প্রায় ৮ ভরি সোনার গহনা এবং নিজের বিয়ের জন্য রাখা নগদ সাড়ে তিন লক্ষ টাকা চুরি গিয়েছে। সব মিলিয়ে চুরি যাওয়া সামগ্রীর মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে দাবি পরিবারের।

আরও পড়ুন-West Bengal SIR: বাংলার বুকে হাড়হিম কাণ্ড! SIR শুনানি চলাকালীন ঘটে গেল মর্মান্তিক ঘটনা, তোলপাড় বাংলা

ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। চুরির ঘটনার কিনারা করতে এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।

crime South 24 Parganas news Baruipur News