Baruipur News: বারুইপুরে বোমা ফাটালো ‘ডবল এপিক কার্ড’! খোদ চেয়ারম্যানের নামেই দু’টি ভোটার কার্ড

epic card controversy: বারুইপুর পুরসভার চেয়ারম্যানের নামে দু’টি এপিক কার্ড ও দু’টি এসআইআর ফর্ম পৌঁছনোকে কেন্দ্র করে তোলপাড় রাজনীতি। বিজেপি-তৃণমূলের তরজা, বিএলও-র ব্যাখ্যা ও নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ—জেনে নিন পুরো ঘটনা।

epic card controversy: বারুইপুর পুরসভার চেয়ারম্যানের নামে দু’টি এপিক কার্ড ও দু’টি এসআইআর ফর্ম পৌঁছনোকে কেন্দ্র করে তোলপাড় রাজনীতি। বিজেপি-তৃণমূলের তরজা, বিএলও-র ব্যাখ্যা ও নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ—জেনে নিন পুরো ঘটনা।

author-image
Mina Mondal
New Update
Baruipur epic card controversy,  double voter card issue  ,Baruipur municipality chairman,  voter list error West Bengal  ,political controversy Baruipur,  epic card duplicate case  ,SIR form issue West Bengal  ,TMC vs BJP Baruipur,  West Bengal election irregularities  ,voter card scandal Kolkata suburbs,বারুইপুর ডবল এপিক কাণ্ড  ,ভোটার কার্ড জালিয়াতি,  বারুইপুর পৌরসভা বিতর্ক,  শক্তি রায় চৌধুরী এপিক কেস,  এসআইআর ফর্ম সমস্যা  ,পশ্চিমবঙ্গ ভোটার তালিকা গরমিল  ,তৃণমূল বনাম বিজেপি,  নির্বাচন কমিশনের গাফিলতি  ,বারুইপুর রাজনৈতিক চাঞ্চল্য,  ডুপ্লিকেট ভোটার কার্ড অভিযোগ

Baruipur News: বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী।

SIR-Epic Card: বারুইপুর পুরসভার চারবারের চেয়ারম্যান শক্তি রায় চৌধুরীর নামে পাওয়া গেল দু’টি এপিক কার্ড। একই সঙ্গে দু’টি SIR ফর্ম পৌঁছনোর ঘটনাও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নির্বাচন কমিশনের এই গাফলতি ঘিরে সরগরম রাজনীতি।

Advertisment

BJP-র রাজ্য কমিটির সদস্য উত্তম কর অভিযোগ করেছেন, “পুরসভার চেয়ারম্যানেরই যদি একই বুথে দু’টি ভোটার কার্ড থাকে, তাহলে আরও কোথায় কী চলছে, তা তদন্ত করা উচিত।” তিনি নির্বাচন কমিশনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: দার্জিলিং পাহাড়ে কেন্দ্রের হস্তক্ষেপে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, মোদীকে কড়া চিঠি মমতার

Advertisment

অন্যদিকে, অভিযোগ উড়িয়ে শক্তি রায় চৌধুরী বলেন, “এটি সম্পূর্ণই বিজেপি ও কেন্দ্র সরকারের চক্রান্ত। আমাকে ও আমার দল তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই আমার নামে দু’টি এপিক কার্ড তৈরি করেছে তারা।” তিনি আরও জানান, যে এপিক কার্ড তিনি ব্যবহার করেন সেই সিরিয়াল নম্বরেই তাঁর স্ত্রী ও মেয়ের নামেও এসআইআর ফর্ম এসেছে।

আরও পড়ুন- West Bengal health: বাংলার স্বাস্থ্য পরিষেবায় নয়া ইতিহাস! 'গর্বের কীর্তি' সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর

তাঁর কাছে একটি ফর্ম রয়েছে এবং তিনি তা পূরণও করেছেন। তবে তাঁর নামে ডবল এপিক বা ডবল এসআইআর ফর্মের বিষয়ে তিনি কোনও তথ্য জানেন না বলেও দাবি করেন।

এই বিষয়ে ১৪১ নম্বর বুথের BLO ছবি মণ্ডল দাস জানান, তাঁর কাছে চেয়ারম্যানের নামে সত্যিই দু’টি এসআইআর ফর্ম এসেছিল। একটি ফর্ম তিনি শক্তি রায় চৌধুরীর হাতে তুলে দেন এবং অন্যটিতে ‘ডবল’ উল্লেখ করে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন- Bengal Weather Update: ঘূর্ণাবর্তে উধাও শীতের কামড়! ঠান্ডার কামব্যাকেই হুড়মুড়িয়ে নামবে পারদ?

এদিকে বারুইপুর পশ্চিম ব্লক তৃণমূলের সভাপতি গৌতম দাস বলেন, “দুটি এপিক কার্ড নিয়ে শক্তি রায় চৌধুরীর কোনও দোষ নেই। এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতি।”

 ডবল এপিক কার্ডের ঘটনায় বারুইপুরে রাজনৈতিক তাপমাত্রা ক্রমশ বাড়ছে। নির্বাচন কমিশন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে সকলেই।

west bengal latest news Baruipur News SIR epic card controversy Baruipur municipality chairman