/indian-express-bangla/media/media_files/2026/01/30/sir-2026-01-30-14-56-54.jpg)
North 24 Parganas News: হাতকড়া পরিয়ে জেলবন্দিকে নিয়ে যাওয়া হচ্ছে শুনানিকেন্দ্রে।
SIR Hearing: কড়া পুলিশি পাহারায় বসিরহাট উপ-সংশোধনাগার থেকে এক বিচারাধীন বন্দিকে শুনানির জন্য আনা হল হিঙ্গলগঞ্জে। শুক্রবার দুপুরে ওই বন্দিকে হাতকড়া পরিয়েই হিঙ্গলগঞ্জ এসআইআর (SIR) শুনানি কেন্দ্রে হাজির করে পুলিশ। প্রকাশ্য দিবালোকে পুলিশি ঘেরাটোপে হাতকড়া পরা অবস্থায় বন্দিকে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় কৃষি মান্ডি চত্বরে সাময়িক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম নাসিরউদ্দিন বিশ্বাস। তাঁর বাড়ি হাসনাবাদ থানার অন্তর্গত বাইলানি বিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এর আগে নির্দিষ্ট একটি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসনাবাদ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। আইনি প্রক্রিয়া মেনে তারপর থেকেই আদালতের নির্দেশে তিনি জেল হেফাজতে ছিলেন। এতদিন তিনি বসিরহাট উপ-সংশোধনাগারেই বন্দি অবস্থায় ছিলেন।
আরও পড়ুন- Arijit Singh: ‘রফি-কিশোর-শানু সব একগ্লাসে গুললে অরিজিৎ হয়!’ গায়ককে নিয়ে বিরাট দাবি মদনের
প্রশাসনিক ও আইনি নিয়ম মেনেই আজ তাঁর শুনানির দিন ধার্য ছিল হিঙ্গলগঞ্জ কৃষি মান্ডিতে অবস্থিত এসআইআর শুনানি কেন্দ্রে। সেই উদ্দেশ্যেই এদিন সকালে তাঁকে জেল থেকে বের করে আনা হয়। নিয়মমাফিক হাতে হাতকড়া পরিয়ে এবং কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে সেখানে নিয়ে আসেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। কৃষি মান্ডি চত্বরে তাঁকে দেখার জন্য স্থানীয় মানুষের মধ্যেও কিছুটা কৌতূহল তৈরি হয়।
আরও পড়ুন-Dilip Ghosh: "তৃণমূলই লেলিয়ে দিয়েছে সিপিএমকে!", সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে দিলীপের বিস্ফোরক থিওরি!
জানা গিয়েছে, শুনানি কেন্দ্রে বেশ কিছুক্ষণ ধরে নাসিরউদ্দিনের আইনি প্রক্রিয়া ও শুনানি চলে। সেখানে শুনানির যাবতীয় কাজ নির্বিঘ্নে মিটে যাওয়ার পর, ওই বন্দিকে ফের কড়া পাহারায় পুলিশের গাড়িতে করে বসিরহাট উপ-সংশোধনাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন-Arjun Singh: "তৃণমূলের বাড়িতে নিমন্ত্রণ? এক্কেবারে যাবেন না!", অর্জুন সিংয়ের ‘বয়কট’ নিদানে তোলপাড়!


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us