/indian-express-bangla/media/media_files/2025/12/07/bassirhat-shankarpur-youth-shot-dead-over-business-dispute-2025-12-07-16-41-37.jpg)
খুনের অভিযোগে চাঞ্চল্য
Basirhat Murder: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট-১ ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামে বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ আরেক বন্ধুর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে পুরনো ব্যবসায়িক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে অভিযুক্ত আমির মণ্ডল ফোনে ডেকে নিয়ে গিয়ে আসাদুল গাজীকে ফাঁকা মাঠের বাঁশবাগানে নিয়ে গলায় গুলি করে খুন করে।
নিহত যুবকের নাম আসাদুল গাজী (২৮)। তিনি শঙ্করপুর গ্রামের বাসিন্দা এবং পোলট্রি মুরগির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পরিবারের অভিযোগ, রাতে বাড়ি না ফেরায় তাঁরা ফোন করলে মোবাইল সুইচ অফ পাওয়া যায়। এরপর খোঁজাখুঁজির মধ্যে পুলিশ সূত্রে খবর পান যে আসাদুলকে গুলি করে খুন করা হয়েছে।
রবিবার সকালে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আমির মণ্ডলের দোকানে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেন। তাদের অভিযোগ, আমিরের অতীতে নিজের মাকেও ঘরে আটকে রেখে খুনের অভিযোগ ছিল।ঘটনার পর বসিরহাট থানার পুলিশ তৎপর হয়ে আমির মণ্ডলসহ ২ জনকে গ্রেফতার করেছে। এই খুনে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রাতের অন্ধকারে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে গলায় গুলি করে আসাদুলকে খুন করা হয়েছে। ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত টাকা-পয়সার জেরেই এই খুন বলে তাঁদের অনুমান। যদিও দুজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক ছিল বলেও দাবি করে পরিবার। অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন- পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ, থাকছেন শুভেন্দু-সুকান্তরা, আসছেন মমতাও?
আরও পড়ুন-অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল
আরও পড়ুন-হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us