/indian-express-bangla/media/media_files/2025/12/06/suvendu-2025-12-06-18-47-41.jpg)
Suvendu Adhikari: কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত বহু সনাতনী ভাই-বোন এবং সাধু মহারাজদের সাথে পদযাত্রায় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
গত কয়েকদিনের লাগাতার জল্পনা, বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েন শেষে অবশেষে আজ শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। হাজারো মানুষের উপস্থিতিতে মেগা ইভেন্টের আয়োজন করেন তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ফের তুঙ্গে উত্তেজনা। তপ্ত রাজ্য রাজনীতির আঙিনা। বিষয়টি নিয়ে ফের একবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন, “হুমায়ুন কবীর অনেকবার সাসপেন্ড হয়েছে, অনেক দল বদলেছে। মসজিদ নিয়ে আমাদের আপত্তি নেই। হাজারটা বানান, ধর্ম পালন করুন। কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। আজ আরও একবার প্রমাণ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় তোষণবাজ, কত বড় হিন্দু বিরোধী।”
তিনি আরও অভিযোগ করেন, “কলকাতার যোগমায়া দেবী কলেজে সরস্বতী পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়। পুলিশ বহু জায়গায় হিন্দুদের পুজোর অনুমতি দেয় না। এমনকি দোলের আগে ‘ন্যাড়া পোড়ানো’র অনুমতি আমাকেও দেওয়া হয়নি। হাইকোর্টের নির্দেশ নিয়ে জনমানবহীন রাস্তায় অনুষ্ঠান করতে হয়েছে।”
আরও পড়ুন- Kolkata metro: যাত্রীদের সুবিধার্থে বাম্পার উদ্যোগ কলকাতা মেট্রোর! দারুণ চর্চায় দুরন্ত তৎপরতা!
বেলডাঙার ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দুর আরও বিস্ফোরক মন্তব্য,
“হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে বাধা, কিন্তু হাজার হাজার লোক জড়ো করে বাবরের নামে অনুষ্ঠান করতে কোনো অনুমতি লাগে না! মমতা ব্যানার্জিকে না থামালে আগামী দিনে রাস্তাঘাটের নামও ঔরঙ্গজেব–শাহজাহান–বাবরের নামে হবে।”
আরও পড়ুন-Cleanliness crisis: চেয়ারম্যানের পদত্যাগে দিশেহারা পুরসভা! শহর যেন ‘জঞ্জাল নগরী’!
মোগল আক্রমণের ইতিহাস টেনে এনে তাঁর দাবি, “মোগলরা ভারতে এসেছিল হিন্দুদের ধর্ম পরিবর্তন করাতে, সম্পদ লুট করতে, মন্দির দখল করতে। আজ বেলডাঙায় যা হয়েছে, এটা উগ্র মৌলবাদীদের হুংকার। মাইক, জমি, এত বড় জমায়েতের কোনোটারই অনুমতির কাগজ দেখাতে পারবে না।” বেলডাঙার এই শিলান্যাস অনুষ্ঠানের পর রাজ্য রাজনীতিতে যে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে তা বলাই বাহুল্য।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us