Kartik Lorai: কাটোয়া, বাঁশবেড়িয়া নয়! বাংলার এই প্রান্তের কার্তিক লড়াই এত জনপ্রিয় কেন? জানুন আসল কারণ

Kartik Fight festival: আড়াইশো বছরের ঐতিহ্য বহন করে কার্তিক লড়াই—বুড়ো শিব, কার্তিক, গণেশ-সহ শতাধিক দেবদেবীর বিশাল শোভাযাত্রা দেখতে ভিড় জমায় হাজারো মানুষ। প্রতিমা কাঁধে নিয়ে এভাবেই আজও জীবন্ত এই প্রাচীন উৎসব।

Kartik Fight festival: আড়াইশো বছরের ঐতিহ্য বহন করে কার্তিক লড়াই—বুড়ো শিব, কার্তিক, গণেশ-সহ শতাধিক দেবদেবীর বিশাল শোভাযাত্রা দেখতে ভিড় জমায় হাজারো মানুষ। প্রতিমা কাঁধে নিয়ে এভাবেই আজও জীবন্ত এই প্রাচীন উৎসব।

author-image
Gopal Thakur
New Update
Beldanga Kartik Lorai,  Beldanga Kartik Fight festival  ,Bathangor Buro Shiv  ,250 years old festival Beldanga  ,Murshidabad traditional festival,  Kartik Puja procession,  Hindu festival West Bengal,  Buro Shiv procession  ,Beldanga cultural heritage,  Large deity procession India,বেলডাঙ্গা কার্তিক লড়াই,  বেলডাঙা কার্তিক লড়াই,বেলডাঙ্গা কার্তিক পুজো , বুড়ো শিব বাথানগড়,  মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী উৎসব  ,কার্তিক লড়াই শোভাযাত্রা ,বেলডাঙ্গা শিবপুজো  ,আড়াইশো বছরের উৎসব  ,বেলডাঙ্গা প্রতিমা বিসর্জন,  দেবদেবীর শোভাযাত্রা , পশ্চিমবঙ্গের প্রাচীন উৎসব

Beldanga Kartik Lorai: পুরনো ছবি।

Beldanga Kartik Lorai: মুর্শিদাবাদের বেলডাঙার প্রাচীন ঐতিহ্যবাহী উৎসব কার্তিক লড়াই এবারও উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হতে চলেছে। কার্তিক সংক্রান্তির দিন কার্তিক পুজোর পরই পরদিন হয় বহুল প্রত্যাশিত এই শোভাযাত্রা, যা স্থানীয়দের কাছে পরিচিত কার্তিক লড়াই নামে। এই শোভাযাত্রায় নেই আলোর ঝলকানি, প্যান্ডেল বা সাজসজ্জার বাহুল্য—থাকে ভক্তদের কাঁধে কাঁধ মিলিয়ে দেবদেবীর বিশালাকার প্রতিমা বহন করার অনন্য ঐতিহ্য।

Advertisment

প্রতিটি পুজো কমিটি তাদের সুউচ্চ প্রতিমা কাঁধে করে বেলডাঙ্গার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিয়ে যায়। শোভাযাত্রায় দেখা মেলে দেব-দেবীর আনাগোনা—কার্তিক ঠাকুর থেকে শুরু করে গণেশ, হনুমান, শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণ, লোকনাথ থেকে প্রভু চৈতন্যদেব—সবাই উপস্থিত থাকেন এই মহাযজ্ঞে। তবে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু নিঃসন্দেহে বাথানগড়ের বুড়ো শিব, যার উপস্থিতিতেই যেন উৎসবের আসল প্রাণ ফিরে আসে।

আরও পড়ুন- ED Raid: লাল কেল্লা বিস্ফোরণকাণ্ড: আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে ED-র মেগা অভিযান, ২৫ জায়গায় তল্লাশি

Advertisment

প্রবীণ সাংবাদিক জগন্নাথ মজুমদারের কথায়, প্রায় ২৫০ বছর আগে বেলডাঙ্গায় শিবপুজো শুরু হয় ঘোষ সম্প্রদায়ের হাতে। গভীর জঙ্গলে গরু চরাতে নিয়ে আসা ঘোষেরা গরুর বাচ্চা বাঁচাতে ছোট্ট শিবমূর্তি স্থাপন করে পুজো শুরু করেন। সেখান থেকেই আড়াইশো বছরের ঐতিহ্যবাহী পুজো থেকে জন্ম নেয় আজকের এই বিশাল উৎসব—কার্তিক লড়াই।

আরও পড়ুন-Kolkata Metro:কলকাতা মেট্রোর ঐতিহাসিক চুক্তি! জমি ইস্যুতে নেপাল-ভারতের চুক্তি স্বাক্ষর, এবার এগোবে পার্পল লাইনের কাজ

শোভাযাত্রাকে ‘লড়াই’ বলা হয় কারণ কার্তিক ও শিবের প্রতিমা পাশাপাশি কাঁধে নেওয়ার সময় ভক্তদের উন্মাদনা চরমে পৌঁছে যায়। ঢাক-ঢোলের বাদ্য, উল্লাস আর বিশাল মূর্তির ভার—সব মিলিয়ে সৃষ্টি হয় এক অসামান্য দৃশ্যের।

এবার বেলডাঙ্গায় হচ্ছে ১৯৪টি পূজা। অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মুর্শিদাবাদ জেলা পুলিশ, বেলডাঙ্গা থানা ও পৌরসভার পক্ষ থেকে বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল পূজোকে কয়েকটি গ্রুপে ভাগ করে নির্দিষ্ট সিরিয়াল নম্বর অনুযায়ী প্রতিমা বেরোনোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন-Sheikh Hasina:বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে বিশ্বমঞ্চে আলোচনা, রাষ্ট্রংসঘের কঠোর অবস্থান

প্রতি বছর মুর্শিদাবাদ ছাড়াও নদীয়া জেলার হাজারো মানুষ বেলডাঙ্গায় ভিড় করেন এই বিরাট শোভাযাত্রা উপভোগ করতে। প্রাচীন ঐতিহ্য, ধর্মীয় আবেগ ও গ্রামবাংলার লোকসংস্কৃতির অনন্য মেলবন্ধন আজ বেলডাঙ্গার কার্তিক লড়াইকে পরিণত করেছে এক ঐতিহাসিক উৎসবে।

kolkata news Kartik Puja Katwa Kartik Lorai Katwa Kartik Puja Kartik Maharaj west bengal latest news Beldanga Kartik Lorai Kartik Fight festival