Humayun Kabir: 'মিশন বাবরি' ভরতপুরের বিধায়কের! বন্ধ ঘরে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক হুমায়ুনের, তোলপাড় বেলডাঙায়

Humayun Kabir Babri Masjid: ৬ ডিসেম্বর বেলডাঙায় হুমায়ুন কবীরের বাবরি মসজিদ শিলান্যাস ঘিরে উত্তেজনা। পুলিশ ও প্রশাসন সতর্ক, তৃণমূলের সাসপেন্ডেড বিধায়কও অবস্থানে অনড়, বিশেষ নিরাপত্তা।

Humayun Kabir Babri Masjid: ৬ ডিসেম্বর বেলডাঙায় হুমায়ুন কবীরের বাবরি মসজিদ শিলান্যাস ঘিরে উত্তেজনা। পুলিশ ও প্রশাসন সতর্ক, তৃণমূলের সাসপেন্ডেড বিধায়কও অবস্থানে অনড়, বিশেষ নিরাপত্তা।

author-image
IE Bangla Web Desk
New Update
Beldanga Babri Masjid Shilanyas  ,Humayun Kabir Babri Masjid  ,Beldanga police security  ,Murshidabad Babri Masjid news,  TMC suspended MLA Babri Masjid  ,Babri Masjid controversy West Bengal,  Murshidabad political tension,  Babri Masjid inauguration security  ,Police and administration alert  ,West Bengal communal issue,বেলডাঙা বাবরি মসজিদ  ,হুমায়ুন কবীর বাবরি শিলান্যাস,  মুর্শিদাবাদ পুলিশ সতর্কতা , তৃণমূল সাসপেন্ডেড বিধায়ক,  বাবরি মসজিদ উত্তেজনা,  শিলান্যাস নিরাপত্তা  ,প্রশাসনিক সতর্কতা,  মুর্শিদাবাদ রাজনীতি,  পুলিশ মোতায়েন,  ধর্মীয় ঘটনা পশ্চিমবঙ্গ

Humayun Kabir: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।

মুর্শিদাবাদের বেলডাঙায় আগামীকাল শনিবার, ৬ ডিসেম্বর, বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে ঘোষণা করেছিলেন ভরতপুরের সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সেই ঘোষণার পর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। উত্তেজনার পারদ ছুঁয়েছে প্রশাসনের অন্দরেও। হুমায়ুনের এই উদ্যোগকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও পুলিশ মহলে জারি হয়েছে কড়া সতর্কতা। শিলান্যাসের আগের দিন থেকেই এলাকায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Advertisment

তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই হুমায়ুন কবীরকে দল থেকে সাসপেন্ড করেছে। অভিযোগ, আইনশৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। বৃহস্পতিবার বহরমপুরের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে হুমায়ুনকে “গদ্দার”, “মীরজাফর” বলে কড়া ভাষায় আক্রমণ করেন। কিন্তু সমস্ত চাপ উপেক্ষা করে হুমায়ুন কবীর শিলান্যাস কর্মসূচিতে অনড়ই রয়েছেন।

আরও পড়ুন- Bangladesh detention case: সুপ্রিম হস্তক্ষেপে বাংলাদেশ থেকে ভারতে সোনালী ও তাঁর সন্তান, পরিবারের বাকিরা কোথায়?

এই প্রেক্ষিতে শুক্রবার দুপুরে বেলডাঙায় গিয়ে হুমায়ুন কবীরের সঙ্গে আলাপ-আলোচনায় বসেন পুলিশ কর্মকর্তারা। রেজিনগরে হুমায়ুনের সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠকে অংশ নেন হরিহরপাড়া থানার আইসি এবং রেজিনগর থানার আইসি। বৈঠকটি সম্পূর্ণ হয় বন্ধ ঘরে, নিরাপত্তা বলয়ের ভেতরে। সূত্রের খবর, অনুষ্ঠানের দিন আইনশৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতেই হুমায়ুনের সঙ্গে আলোচনা করেছে পুলিশ।

এদিকে, শিলান্যাস অনুষ্ঠান ঘিরে পুলিশের পক্ষ থেকে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বেলডাঙায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। এক জন পুলিশ সুপার এবং এক জন অতিরিক্ত পুলিশ সুপারকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণের। পাশাপাশি মোতায়েন হয়েছে ২৫০ জন RAF সদস্য, প্রায় ১০০ জন কনস্টেবল এবং প্রায় ১০০ জন পুলিশ অফিসার, যাদের মধ্যে রয়েছেন ডিএসপি, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর সহ বিভিন্ন পদমর্যাদার আধিকারিক।

আরও পড়ুন-Malda News: খুনের মামলায় যুবককে থানায় আটকে নির্মম অত্যাচারের অভিযোগ! গ্রামে ক্ষোভের আগুন

সকলকেই বহরমপুরে রিপোর্ট করতে বলা হয়েছে এবং শিলান্যাসের দিন এলাকাজুড়ে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের আশঙ্কা, অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনও উত্তেজনা ছড়াতে পারে। তাই পুরো এলাকা জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রতিটি সংবেদনশীল স্থানে পুলিশ পিকেট বসানো হয়েছে।

আরও পড়ুন-Suvendu-Humayun: মসজিদে নয় বাবরি নামেই আপত্তি শুভেন্দুর, 'আগুন নিয়ে খেলছেন', হুমায়ুনকে বার্তা BJP নেতার

হুমায়ুন কবীর আগেই ঘোষণা করেছেন, “যে–যা বলুক, ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই।” তার এই অবস্থানটাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

police Babri Mosque Humayun Kabir Murshidabad politics Humayun Kabir suspended