Suvendu Adhikari: রাজ্যে কবে বিধানসভা নির্বাচন? জানিয়েই দিলেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: নবান্নে লোকায়ুক্ত নিয়োগ নিয়ে সোমবার জরুরি বৈঠক। এদিনের বৈঠকে ডাক পেয়েও তা বয়কটের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: নবান্নে লোকায়ুক্ত নিয়োগ নিয়ে সোমবার জরুরি বৈঠক। এদিনের বৈঠকে ডাক পেয়েও তা বয়কটের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari,Singur,Tata,Ratan Tata,Mamata Banerjee,Cpim,Nano,শুভেন্দু অধিকারী,সিঙ্গুর,রতন টাটা, টাটা,সিপিআইএম,টাটা

রাজ্যে কবে বিধানসভা নির্বাচন? জানিয়েই দিলেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: নবান্নে লোকায়ুক্ত নিয়োগ নিয়ে সোমবার জরুরি বৈঠক। এদিনের বৈঠকে ডাক পেয়েও তা বয়কটের ডাক দিলেন রাজ্যের  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  

Advertisment

১ লা ডিসেম্বর সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে চলেছে লোকায়ুক্ত নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে সেই বৈঠকে হাজির থাকতে পারবেন না বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। SIR সহ নানা ইস্যুতে তৃণমূল ও বিজেপির মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক সংঘাতের শুভেন্দুর এই পদক্ষেপকে নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। চিঠিতে শুভেন্দু লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীর সঙ্গে একই টেবিলে বসে মানবাধিকার বা দুর্নীতি দমন নিয়ে আলোচনা করা অর্থহীন"। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী সাংবিধানিক মূল্যবোধকে দুর্বল করেছেন, সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন, বিরোধী স্বরকে দমন করেছেন এবং মানবাধিকার লঙ্ঘনকে প্রশ্রয় দিয়েছেন।

আরও পড়ুন- '৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের, 'রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত', সরব শমীক

Advertisment

তাঁর কথায়, “আমি সাংবিধানিক পদ ও আইনি প্রতিষ্ঠানগুলিকে সম্মান করি। কিন্তু রাজ্যের বর্তমান শাসকেরা ধারাবাহিকভাবে সেই সকল প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছেন। তাঁদের ডাকা বৈঠকে যোগ দেওয়া মানে সেই অবক্ষয়কেই বৈধতা দেওয়া।”  রাজ্যে একের পর এক বিজেপি নেতাদের উপর হামলা প্রসঙ্গেও অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সম্প্রতি মালদহ উত্তরের সাংসদ ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের উপর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, "বিরোধী প্রতিনিধিরাই যখন নিরাপদ নন, তখন সাধারণ কর্মীদের অবস্থা কতটা ভয়াবহ তা বলার অপেক্ষা রাখে না"।

শুভেন্দু দাবি করেন, কালীপুজোর সময় তিনিও তৃণমূল কর্মীদের হামলার শিকার হন। পাশাপাশি বিজেপি নেত্রী কেয়া ঘোষ ও রেখা পাত্রর অশ্লীল এআই-নির্মিত ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রীর নীরবতারও কঠোর সমালোচনা করেন। বিরোধী দলনেতার আরও অভিযোগ, “মুখ্যমন্ত্রী পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন। তাঁর শাসনে মানবাধিকার লঙ্ঘন শুধু ঘটে না, তা উপহাসের বস্তু হয়ে দাঁড়িয়েছে।”

আরও পড়ুন- অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি

পাশাপাশি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রস্তুতিকে ঘিরে 'বিস্ফোরক' অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে রাজ্য প্রশাসনের ভিতর থেকেই প্রভাবিত করা হচ্ছে। তাঁর অভিযোগ, “নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনের উপর নির্ভরশীল। কিন্তু এই প্রশাসনই ভুয়ো কারবারে লিপ্ত। ভোটার তালিকার ভিত্তিটাই নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে।” এবার সেই অভিযোগেই আজ সোমবার নির্বাচন কমিশনের দফতরে ডেপুটেশন দিতে যাবেন তিনি। সোমবার সকাল ১১টায় বিজেপি বিধায়কদের বিধানসভায় হাজির থাকতে বলেছেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে সরাসরি তাঁরা যাবেন সিইও দফতরে। কথা বলবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে। বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় এবং অবৈধ ভোটারের নাম যাতে কোনওভাবেই অন্তর্ভুক্ত না হয়,এই দাবি জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে আলোচনা করবেন তাঁরা।

আরও পড়ুন- ফের বাংলায় তৃণমূল নেতাকে খুনের অভিযোগ, হুলস্থূল কাণ্ড মুর্শিদাবাদে

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল-বিজেপি যুযুধান দুপক্ষই। এর মাঝেই এবার কবে ঘোষণা হতে চলেছে ভোটের নির্ঘন্ট জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল রাজ্য পুলিশের চাকরির পরীক্ষা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ভোট ঘোষণা করা হতে পারে। বর্তমানে রাজ্যে চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। শুভেন্দুর দাবি, চূড়ান্ত তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন ঘোষণা করা হবে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। 

আরও পড়ুন- SIR চলকালীন বিজেপি শাসিত রাজ্যে চরম হেনস্থা, বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ভয়ঙ্কর অভিযোগ

Suvendu Adhikari