/indian-express-bangla/media/media_files/2025/12/06/bengal-babri-masjid-controversy-live-updates-2025-12-06-08-34-32.jpg)
Bengal Babri Masjid Controversy Updates: কড়া নিরাপত্তার মধ্যেই আজই বাবরি মসজিদের শিলান্যাস
Babri Masjid foundation laying updates: মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের মাঝে আজ বাবরি মসজিদের আদলে নতুন মসজিদের শিলান্যাস করলেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। সকাল থেকেই হুমায়ুন পন্থীরা মাথায় ইট নিয়ে মসজিদ নির্মাণস্থলের দিকে মিছিল করে যেতে শুরু করেন। বেলডাঙ্গা ও আশপাশের অঞ্চলে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, র্যাপিড অ্যাকশন ফোর্স, বিএসএফসহ ৩,০০০-রও বেশি নিরাপত্তা কর্মী।
আরও পড়ুন- 'মিশন বাবরি' ভরতপুরের বিধায়কের! বন্ধ ঘরে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক হুমায়ুনের, তোলপাড় বেলডাঙায়
১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ঘটনার পর এবার বাংলায় সেই বাবরি মসজিদের আদলে মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে জানায়, অনুষ্ঠানে শান্তি বজায় রাখা রাজ্য প্রশাসনের দায়িত্ব। এরপরই প্রশাসন হুমায়ুন কবিরের দলের সঙ্গে বৈঠক করে নির্দেশিকা মেনে অনুষ্ঠান করার শর্ত আরোপ করে।
আরও পড়ুন-গর্ভবতী স্ত্রীকে হাত-পা বেঁধে নির্যাতন! নৃশংস অত্যাচারে শিউরে উঠল ক্যানিং
হুমায়ুন কবির এদিন সকালে জানান, প্রশাসনিক নির্দেশিকা মেনেই অনুষ্ঠান পরিচালিত হবে। ২৫ একর বিস্তৃত জমিতে ১৫০ ফুট লম্বা ও ৮০ ফুট চওড়া মঞ্চ তৈরি করা হয়েছে। বসার ব্যবস্থা রাখা হয়েছে ৪০০ জনের জন্য। আয়োজকদের দাবি, প্রায় তিন লক্ষ মানুষ উপস্থিত থাকবেন। সৌদি আরব থেকে ধর্মীয় নেতারাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানানো হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে ৬০ হাজারের বেশি বিরিয়ানির প্যাকেট, আর পুরো আয়োজন তদারকিতে থাকবেন ৩,০০০-রও বেশি স্বেচ্ছাসেবক। অনুষ্ঠানস্থল জাতীয় সড়ক–১২-এর কাছাকাছি হওয়ায় যানজট মোকাবিলায় বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। এদিন দুপুর ১২টায় বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান।
আরও পড়ুন-বংশধর দেখিয়ে হু-হু করে বেড়েছে ভোটার সংখ্যা! কড়া নজরদারি শুরু করছে কমিশন
এদিন অনুষ্ঠানস্থল থেকে ভাষণে মমতাকে নিশানা করে হুমায়ুন কবীর বলেন, “মুখ্যমন্ত্রী যা করবেন, সেটাই ঠিক। বাকিরা যা বলবে সেটা ভুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অহঙ্কার। মতাকে মুখ্যমন্ত্রী করে কী পেয়েছে সংখ্যালঘুরা?"তিনি আরও বলেন, “বাংলায় ৩৭ শতাংশ সংখ্যালঘু আছে। তাদের সিংহভাগের ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। খুব অহঙ্কার হয়েছে। চূর্ণ করব আমি। আমি ওঁকে প্রাক্তন করবই।” পাশাপাশি তিনি অভিযোগ করেছেন ধাপে ধাপে তৃণমূল সংখ্যালঘু বিধায়কের সংখ্যা কমিয়ে এনেছে। ২০১১ সালে সেই সংখ্যাটা ছিল ৬৭ জন। ২০১৬ সালে তা কমে দাঁড়ায় ৫৭-তে। ২০২১ সালে তা আরও কমে দাঁড়িয়েছে ৪৪-জনে"।শিলান্যাস অনুষ্ঠানের পর হুমায়ুন কবীর বলেন মসজিদ নির্মাণে টাকার অভাব হবে না। ২৫ বিঘা জমিতে মসজিদ চত্ত্বরে নির্মাণ হবে কলেজ হাসপাতাল। মূল মসজিদ নির্মাণ হবে তিনকাটা জমির উপর।
- Dec 06, 2025 13:15 IST
West bengal News Live Updates:'বিজেপি ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করে দিতে চাইছে', কল্যাণ বন্দোপাধ্যায়
বিজেপি ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করে দিতে চাইছে। সংহতি দিবসে বার্তা কল্যাণ বন্দোপাধ্যায়ের। আজ তোমাকে ক্ষমতায় থাকতে হবে একটা ধর্মকে নিয়ে মাতামাতি, বাকি সব ধর্মকে ছুঁড়ে ফেলে দেবে, মমতাদি থাকতে তা হতে দেবে না, হুঙ্কার কল্যাণের।
- Dec 06, 2025 12:49 IST
West bengal News Live Updates: গাড়ি দুর্ঘটনার কবলে একেন বাবু, অভিনেতা অনির্বান চক্রবর্তী
গাড়ি দুর্ঘটনার কবলে একেন বাবু, অভিনেতা অনির্বান চক্রবর্তী। গাড়ির পিছনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়িটির পিছনে একটি দ্রুত গতির সরকারি বাস গাড়িটিকে ধাক্কা মারে। টালিগঞ্জের দিক থেকে এক্সাইডের দিক থেকে আসার সময় ঘটে দুর্ঘটনা। এরপরই চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন অভিনেতা। আটক করা হয়েছে অভিযুক্ত বাস চালকে।
- Dec 06, 2025 11:43 IST
Bengal Babri Masjid Controversy Live Updates: 'একতাই শক্তি'-সংহতি দিবসে বার্তা মমতার
এক্স হ্যান্ডেলে এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, "শুরুতেই আমি সকলকে ‘সংহতি দিবস’/ ‘সম্প্রীতি দিবস’ উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি, এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামীদিনেও করবে না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ বাংলায় সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই। কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন"।
- Dec 06, 2025 11:21 IST
Bengal Babri Masjid Controversy Live Updates: 'খুব অহঙ্কার হয়েছে'- মমতাকে নিশানা হুমায়ুনের
এদিন অনুষ্ঠানস্থল থেকে ভাষণে মমতাকে নিশানা করে হুমায়ুন কবীর বলেন, “মুখ্যমন্ত্রী যা করবেন, সেটাই ঠিক। বাকিরা যা বলবে সেটা ভুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অহঙ্কার। মতাকে মুখ্যমন্ত্রী করে কী পেয়েছে সংখ্যালঘুরা?"তিনি আরও বলেন, “বাংলায় ৩৭ শতাংশ সংখ্যালঘু আছে। তাদের সিংহভাগের ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। খুব অহঙ্কার হয়েছে। চূর্ণ করব আমি। আমি ওঁকে প্রাক্তন করবই।”
- Dec 06, 2025 10:03 IST
Bengal Babri Masjid Controversy Live Updates: ৩,০০০ পুলিশ কর্মী মোতায়েন
শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর, জেলা পুলিশ ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিশ্চিত করতে হুমায়ুন কবিরের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে। জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে বেলডাঙ্গা এবং বেজিনগর থানা এলাকায় প্রায় ৩,০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।
- Dec 06, 2025 09:51 IST
Bengal Babri Masjid Controversy Live Updates: মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে হুমায়ুনের হুঙ্কার, 'বাবরি মসজিদ হবেই', শুরু তোরজোড় ফেলা প্রস্তুতি
হুমায়ুন কবীরের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তুলে বৃহস্পতিবারই তাকে সাসপেন্ড করেছে তৃণমূল। এর আগে তিনি ঘোষণা করেছিলেন,৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’-এর শিলান্যাস করবেন। ঘোষণা মতই নিজের অবস্থানে অনড় থাকলেন হুমায়ুন কবীর। তিনি সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “আজ দুপুর ১২টা থেকে দুঘণ্টা কোরান পাঠ হবে। এরপরই মসজিদের শিলান্যাস পর্ব অনুষ্ঠিত হবে।”
- Dec 06, 2025 09:49 IST
Bengal Babri Masjid Controversy Live Updates: 'আগুন নিয়ে খেলছেন', হুমায়ুনকে বার্তা BJP নেতার
মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস ইস্যুতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নাম না করে তৃণমূলের সদ্য সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরকে নিশানা করে কড়া মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, “যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবে, হিন্দুরা মন্দির বানাবে, শিখরা গুরুদোয়ারা বানাবে, এতে কোনও আপত্তি নেই। কিন্তু নামকরণে আমাদের আপত্তি আছে। মুঘল, পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার চালিয়েছে, জোর করে ধর্ম পরিবর্তন করিয়েছে। মন্দির ভেঙেছে, মা-বোনেদের ইজ্জত লুটেছে। বাবরি নামকরণে সমস্ত ভারতীয়ের আপত্তি রয়েছে। এটি সমর্থন করলে তারা আগুন নিয়ে খেলছে।”
- Dec 06, 2025 09:48 IST
Bengal Babri Masjid Controversy Live Updates: বাবরি মসজিদ নিয়ে কী রায় হাইকোর্টের?
বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস। আর এনিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে কোনরকম হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। শান্তি-সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব রাজ্যের উপর ছাড়লেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় সব কিছু করবে রাজ্যের পুলিশ-প্রশাসন এমনই নির্দেশ আদালতের।
- Dec 06, 2025 09:36 IST
Bengal Babri Masjid Controversy Live Updates: বেলডাঙায় ‘বাবরি মসজিদের' শিলান্যাস নিরাপত্তায় কড়া নজর প্রশাসনের
বরখাস্ত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির প্রতিশ্রুতি অনুযায়ী আজ, ৬ ডিসেম্বর, মুর্শিদাবাদের বেলডাঙায় অযোধ্যার বাবরি মসজিদের অনুরূপ একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। ঠিক এই দিনেই ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। তাই একই দিনে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলাজুড়ে উত্তেজনা ও আলোড়ন তৈরি হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে কোরান পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে এবং দুপুরে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us