ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে?

Bengal BJP reshuffle: বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদল। সৌমিত্র খাঁকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পদে আনা হল। একাধিক মোর্চা ও শীর্ষ পদে পরিবর্তনে তুঙ্গে রাজনৈতিক চর্চা।

Bengal BJP reshuffle: বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদল। সৌমিত্র খাঁকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পদে আনা হল। একাধিক মোর্চা ও শীর্ষ পদে পরিবর্তনে তুঙ্গে রাজনৈতিক চর্চা।

author-image
IE Bangla Web Desk
New Update
Hezamara BJP office attack,  Tripura political violence,  Tipra Motha BJP clash,  BJP workers injured Tripura,  Hezamara political violence news,  Manik Saha reaction Hezamara,  Tripura ruling alliance conflict,  BJP office construction dispute  ,GB Pant Hospital Agartala  ,Tripura latest political news,হেজামারা বিজেপি অফিস হামলা  ,ত্রিপুরা রাজনৈতিক হিংসা,  তিপ্রা মথা বিজেপি সংঘর্ষ,  বিজেপি কর্মী আহত হেজামারা  ,হেজামারা রাজনৈতিক অশান্তি,  মানিক সাহার প্রতিক্রিয়া,  ত্রিপুরা শাসক জোট দ্বন্দ্ব  ,বিজেপি মণ্ডল অফিস নির্মাণ বিতর্ক  ,জিবি পন্থ হাসপাতাল আগরতলা,  ত্রিপুরার সাম্প্রতিক রাজনৈতিক খবর

প্রতীকী ছবি।

বিধানসভা নির্বাচনের মুখে সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করল বঙ্গ BJP। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্য বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে এবার দলের বড় দায়িত্বে আনা হয়েছে।

Advertisment

সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডার নির্দেশে গঠিত নয়া কমিটিতে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পদে তিনটি পরিবর্তন করা হয়েছে। নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন সৌমিত্র খাঁ, বাপি গোস্বামী এবং শশী অগ্নিহোত্রী।

আরও পড়ুন- Bangladesh News: বাংলাদেশে ফের হিন্দু যুবকের মর্মান্তিক মৃত্যু! উন্মত্ত জনতার তাড়ায় খালে ঝাঁপ, হয়নি শেষ রক্ষা

এর আগে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পদে ছিলেন অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো এবং লকেট চট্টোপাধ্যায়। নয়া সাংগঠনিক রদবদলে অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায় ও দীপক বর্মনকে রাজ্য বিজেপির সহ-সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। বাকিরা রয়ে গিয়েছেন পুরনো দায়িত্বেই।

আরও পড়ুন-West Bengal News Live Updates: পাখির চোখ বিধানসভা ভোট, আজ দুই দিনাজপুরে অভিষেকের মেগা কর্মসূচি

একই সঙ্গে দলের বিভিন্ন মোর্চার দায়িত্বপ্রাপ্তদের নামও ঘোষণা করা হয়েছে। বিজেপির যুব মোর্চার দায়িত্বে থাকবেন ইন্দ্রনীল খাঁ। মহিলা মোর্চার নেতৃত্বে আনা হয়েছে ফাল্গুনী পাত্রকে। কিষান মোর্চার দায়িত্বে রাজীব ভৌমিক, ওবিসি মোর্চার দায়িত্বে শুভেন্দু সরকার, এসসি মোর্চার দায়িত্বে সুজিত বিশ্বাস এবং এসটি মোর্চার দায়িত্বে খগেন মুর্মুকে নিয়োগ করা হয়েছে। 

আরও পড়ুন-West Bengal cold wave: জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়?

এরই পাশাপাশি রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে আলী হোসেনকে। বিধানসভা ভোটের আগে এই সাংগঠনিক রদবদলকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

kolkata news Bengali News Soumitra Khan Bengal BJP Bengali News Today Bengal BJP reshuffle