৬ ডিগ্রির ঘরে দক্ষিণবঙ্গ! ঠান্ডার লড়াইয়ে উত্তরবঙ্গকে টেক্কা, শনিবার কোথায় কত নামল তাপমাত্রা?

West Bengal cold wave: জানুয়ারির তৃতীয় সপ্তাহেও বাংলাজুড়ে শীতের দাপট অব্যাহত। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ নেমেছে ৬-৮ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট জানুন।

West Bengal cold wave: জানুয়ারির তৃতীয় সপ্তাহেও বাংলাজুড়ে শীতের দাপট অব্যাহত। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ নেমেছে ৬-৮ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal cold wave, January cold weather Bengal ,South Bengal temperature drop, North Bengal cold wave, Kolkata minimum temperature, Alipore weather update ,Bengal winter news ,Lowest temperature in Bengal, Cold wave alert West Bengal, Darjeeling temperature today,বাংলায় শীত ,দক্ষিণবঙ্গের শীত ,উত্তরবঙ্গের আবহাওয়া, জানুয়ারির ঠান্ডা, কলকাতার তাপমাত্রা, আলিপুর আবহাওয়া দপ্তর ,শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ,বাংলায় শৈত্যপ্রবাহ, দার্জিলিংয়ের তাপমাত্রা

Darjeeling temperature today: রাজ্যজুড়ে শীতের জোরালো দাপট। শীতের সকালের এই ছবিগুলি তুলেছেন শশী ঘোষ।

Kolkata minimum temperature: জানুয়ারির তৃতীয় সপ্তাহেও শীতের দাপট অব্যাহত বাংলাজুড়ে। ঠান্ডা কমার কোনও লক্ষণ নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বরং শীতের লড়াইয়ে এবার উত্তরবঙ্গকে কার্যত টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ। শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ নেমেছে ৬ থেকে ৮ ডিগ্রির ঘরে, যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম।

Advertisment

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক দিন দিন ও রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। শীতের এই পরিস্থিতি আরও কিছুদিন বজায় থাকবে বলেই ইঙ্গিত।

আরও পড়ুন- West Bengal news live Updates: মমতাকে আইনি নোটিস শুভেন্দুর! ৭২ ঘণ্টার আল্টিমেটামে তোলপাড় রাজনীতি

এর আগে চলতি সপ্তাহের মঙ্গলবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রির ঘরে। বৃহস্পতিবার তা কিছুটা বেড়ে ১১ ডিগ্রি হলেও শুক্রবার আবার সামান্য ওঠানামা দেখা যায়। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৫ ডিগ্রি কম।

আরও পড়ুন-Lingtam: মনের শান্তি খুঁজছেন? ছবির মতো সাজানো লিংটাম গ্রামে প্রকৃতির কোলে রিসেট করুন জীবন!

শুধু কলকাতা নয়, সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবার কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে উত্তরবঙ্গকে। তাপমাত্রার হিসাবে দক্ষিণের একাধিক জেলা উত্তরবঙ্গের কালিম্পংকেও টেক্কা দিয়েছে।

আরও পড়ুন- Garlic: খালি পেটে রসুন, মহৌষধ না বিপদ? জানুন আসল সত্য

শনিবার বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা (এক নজরে):

আসানসোল – ৮.৮°

বহরমপুর – ৮.৬°

বাঁকুড়া – ৭.১°

বিষ্ণুপুর – ৭.১°

বর্ধমান – ৮.৬°

কলকাতা – ১১.৫°

আরও পড়ুন- East Burdwan news : পিণ্ড না পেয়ে 'ভূত'! কুসংস্কারের নামে যুবকের গায়ে জ্বলন্ত আগুনের ছ্যাঁকা পূর্ব বর্ধমানে

দমদম – ১১.৩°

হাওড়া – ৯°

সল্টলেক – ১২.৪°

ডায়মন্ড হারবার – ১০.৫°

দীঘা – ৯°

পুরুলিয়া – ৯.৪°

কৃষ্ণনগর – ১০.২°

মালদা – ৯.৭°

মুর্শিদাবাদ – ৯.৪°

শ্রীনিকেতন – ৬.৬°

আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় কিছু ঘটানোর প্ল্যান ছিল? পাকিস্তান থেকে পাঠানো পিস্তল-গ্রেনেড উদ্ধার!

উত্তরবঙ্গেও শীতের দাপট কম নয়। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৩.২ ডিগ্রিতে। কালিম্পংয়ে পারদ ছিল ৮.৩ ডিগ্রি, শিলিগুড়িতে ৯.৬ ডিগ্রি এবং জলপাইগুড়িতে ৯.৪ ডিগ্রি।

উল্লেখ্য, গত সপ্তাহে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকলেও বর্তমানে সে রকম কোনও পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আপাতত উত্তর বা দক্ষিণবঙ্গ, কোথাও রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে শীতের শিহরণ আরও কয়েক দিন বাংলাজুড়ে অনুভূত হবে বলেই মত আবহাওয়াবিদদের।

todays kolkata minimum temperature West Bengal cold wave West Bengal cold wave news West Bengal cold wave 2026 January cold weather Bengal South Bengal temperature drop North Bengal cold wave Kolkata minimum temperature