Kolkata weather:আবহাওয়া দফতরের পূর্বাভাসে বড়সড় চমক! শনিবারের পর হাড় কাঁপাবে ঠান্ডা? জেনে নিন লেটেস্ট আপডেট

West Bengal weather news:নভেম্বরের মাঝামাঝি থেকেই জমে উঠেছে শীতের আমেজ! আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে আরও নামতে পারে তাপমাত্রা। কলকাতায় পারদ ১৭ ডিগ্রির ঘরে, পশ্চিমাঞ্চলে ১৩ ডিগ্রি পর্যন্ত।

West Bengal weather news:নভেম্বরের মাঝামাঝি থেকেই জমে উঠেছে শীতের আমেজ! আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে আরও নামতে পারে তাপমাত্রা। কলকাতায় পারদ ১৭ ডিগ্রির ঘরে, পশ্চিমাঞ্চলে ১৩ ডিগ্রি পর্যন্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal cold wave, Kolkata weather, West Bengal temperature drop, Alipore weather update, Bengal fog alert, winter in Kolkata, Bengal coldest districts, November cold wave India, West Bengal weather news, cold morning Bengal,বঙ্গের শীত, কলকাতার আবহাওয়া, পশ্চিমবঙ্গের তাপমাত্রা, আলিপুর আবহাওয়া দপ্তর, কুয়াশা সতর্কতা, বাংলায় ঠান্ডা, নভেম্বরের শীত, কলকাতায় ঠান্ডা পড়েছে, রাজ্যের তাপমাত্রা, শীতের আমেজ

cold morning Bengal: শহর থেকে জেলা, নামছে তাপমাত্রা।

Bengal cold wave: নভেম্বরের মাঝামাঝি পড়তেই রাজ্যজুড়ে শুরু হয়েছে জমিয়ে শীতের আমেজ। সকাল-সন্ধ্যায় শহর থেকে জেলা— সর্বত্রই বইছে হিমেল হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহের শেষের দিকেই রাজ্যে আরও নামতে পারে তাপমাত্রা, জাঁকিয়ে পড়বে শীত।

Advertisment

ইতিমধ্যেই কলকাতার পারদ ঘোরাফেরা করছে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। সকালের দিকে অনুভূত হচ্ছে মৃদু শীতের ছোঁয়া। তবে রাজ্যের পশ্চিমাঞ্চল — বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা নেমে যাচ্ছে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে, ফলে সেখানে বেশ জমাট শীতের অনুভূতি মিলছে।

আরও পড়ুন- fake staff: খাতা ঘাঁটতেই চোখ ছানাবড়া! শতাব্দীপ্রাচীন পুরসভায় কাজে ৩৫০, বাকি ৬৫০ জন কোথায়? প্রশ্ন পুরপ্রশাসকের

Advertisment

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে এমনই থাকবে আবহাওয়া। শীতের দাপট বজায় থাকলেও আগামী সপ্তাহের শুরুতে কয়েকটি জেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন- google search:খবরদার! ভুলেও গুগলে এই বিষয়গুলো সার্চ করবেন না, গ্রেফতার হতে পারেন!

এদিকে, আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে সকালবেলা রাজ্যের কিছু জেলায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-Suvendu Adhikari: 'আপনারাও তৈরি থাকুন', মুকুলের বিধায়ক পদ যেতেই তৃণমূলের তাবড় বিধায়কদের নাম নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

অর্থাৎ, রাজ্যজুড়ে এখন পূর্ণমাত্রায় উইন্টার ভাইবস— সকালের চা, কম্বল, আর হালকা কুয়াশায় মুড়িয়ে যাচ্ছে গোটা বাংলা।

weather winter Alipore Weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather