গ্র্যান্ড ফিনালে-তে জয় পেতে মরিয়া বিজেপি, পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলে সরকার বদলের 'ঢাকে পড়ল কাঠি’

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শাসকদল তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে উৎখাত করার লক্ষ্য নিয়ে রাজ্যজুড়ে ঐতিহাসিক ‘পরিবর্তন যাত্রা’ শুরু বিজেপির।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শাসকদল তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে উৎখাত করার লক্ষ্য নিয়ে রাজ্যজুড়ে ঐতিহাসিক ‘পরিবর্তন যাত্রা’ শুরু বিজেপির।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal Election 2026, BJP Paribartan Yatra, West Bengal Assembly Election, BJP campaign West Bengal, Amit Shah, Narendra Modi, JP Nadda, BJP rally Bengal, TMC vs BJP Bengal, Brigade Parade Ground rally, BJP West Bengal politics, Paribartan Yatra route, BJP mass contact program

পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলে সরকার বদলের 'ঢাকে পড়ল কাঠি’

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শাসকদল তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে উৎখাত করার লক্ষ্য নিয়ে রাজ্যজুড়ে ঐতিহাসিক ‘পরিবর্তন যাত্রা’ শুরু বিজেপির। বিজেপির দাবি, এই যাত্রা শুধু একটি রাজনৈতিক প্রচার নয়, বরং বাংলার রাজনীতিতে “পরিবর্তনের ডাক”। দলের তরফে জানানো হয়েছে, কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে আজ ১মার্চ থেকে শুরু হতে চলেছে এই নজিরবিহীন কর্মসূচী।

Advertisment

বিজেপি সূত্রে খবর, পরিবর্তন যাত্রার উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাত্রার সমাপ্তি হবে কলকাতায় এক বিশাল জনসভায়, যেখানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচিতে বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় ও রাজ্য স্তরের ১০০ জনেরও বেশি নেতা অংশ নেবেন।

‘পাল্টাও দরকার, চাই বিজেপি সরকার’, এই স্লোগানকে সামনে রেখে ১ মার্চ রাজ্যের পাঁচটি স্থানে এবং ২ মার্চ চারটি স্থানে একযোগে পরিবর্তন যাত্রা শুরু হবে। রাজ্যের প্রতিটি প্রান্তে সংগঠন মজবুত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

Advertisment

বিজেপির পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের নয়টি সাংগঠনিক বিভাগ থেকে পরিবর্তন যাত্রা শুরু হবে। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে এই যাত্রা ৩৮টি সাংগঠনিক জেলা ও ২৩০টিরও বেশি বিধানসভা কেন্দ্র স্পর্শ করবে। বিজেপির লক্ষ্য, এই কর্মসূচির মাধ্যমে অন্তত ১ কোটি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা। পরিবর্তন যাত্রায় মোট ৬৩টি বড় সমাবেশ এবং ২৮১টি ছোট সভা অনুষ্ঠিত হবে।

বিজেপি জানিয়েছে, যাত্রার মাধ্যমে তুলে ধরা হবে বর্তমান রাজ্য সরকারের ব্যার্থতাকে। মূল ইস্যু হবে নারী সুরক্ষা, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি (বিশেষত শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি), জাতীয় নিরাপত্তা এবং প্রশাসনিক ব্যর্থতা। সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও জনসংখ্যাগত পরিবর্তনের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হবে। গ্রামীণ এলাকায় কৃষি পরিকাঠামো ও কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন, আর শহরাঞ্চলে শিল্পোন্নয়ন ও যুব কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হবে।

পরিবর্তন যাত্রার গ্র্যান্ড ফিনালে হবে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির দাবি, এই কর্মসূচির মাধ্যমে বাংলার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ‘পরিবর্তনের সরকার’ গঠনের পথ প্রশস্ত হবে।

আরও পড়ুন-নজরে ভবানীপুর, মমতার খাসতালুকে কত নাম বাদ চূড়ান্ত ভোটার তালিকায়? বিস্ফোরক তথ্য সামনে আনল কমিশন

আরও পড়ুন- নাগপুরে ভয়াবহ বিস্ফোরণ, দাউদাউ করে জ্বলছে আগুন, ঝলসে মৃত্যু কমপক্ষে ১৫ জনের, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১৮

আরও পড়ুন- ইরান হামলার পর ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি, বিশ্বজুড়ে ছড়াল অনিশ্চয়তার কালো মেঘ

আরও পড়ুন- গ্র্যান্ড ফিনালে-তে জয় পেতে মরিয়া বিজেপি, পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলে সরকার বদলের 'ঢাকে পড়ল কাঠি’

আরও পড়ুন-খামেনিকে কীভাবে হত্যা করা হয়েছিল? মার্কিন-ইজরায়েলর পুরো পরিকল্পনা জানলে গায়ে কাঁটা দেবে

আরও পড়ুন- 'ভবানীপুর ছেড়ে পালাবেন না', ৪৭ হাজার নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর

আরও পড়ুন- মার্কিন–ইজরায়েল বিমান হামলায় নিহত আলি খামেনেই, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও জোরালো, বিশ্বজুড়ে তোলপাড়

আরও পড়ুন-ইরান হামলার পর ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি, বিশ্বজুড়ে ছড়াল অনিশ্চয়তার কালো মেঘ 

আরও পড়ুন- 'ভবানীপুর ছেড়ে পালাবেন না', ৪৭ হাজার নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর

bjp Parivartan Yatra