/indian-express-bangla/media/media_files/2025/05/26/wTh0Uq8BCQilsoytjfK5.jpg)
প্রতীকী ছবি। Photograph: (ফাইল চিত্র)
আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ জেলায়। চেন্নাইয়ে কাজে গিয়ে নিখোঁজ হওয়া মালদার যুবক আলমগীর আলমের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে রেললাইনের ধার থেকে। পরিবারের অভিযোগ, আলমগীরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
নিহত আলমগীর আলম (২৯) মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ বাজার এলাকার বাসিন্দা। রুজি-রুটির সন্ধানে তিনি চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন। চেন্নাই থেকেই অন্য একটি কাজের সূত্রে তাঁর হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। নিখোঁজ হওয়ার আগে স্ত্রী সঙ্গে ফোনে তাঁর শেষ কথা হয় চেন্নাই থেকেই। তারপর থেকেই তাঁর মোবাইল ফোন সুইচ অফ হয়ে যায় এবং পরিবারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আরও পড়ুন- West Bengal SIR: বাংলার বুকে হাড়হিম কাণ্ড! SIR শুনানি চলাকালীন ঘটে গেল মর্মান্তিক ঘটনা, তোলপাড় বাংলা
টানা আট দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে চেন্নাইয়ের একটি রেলস্টেশনের কাছে রেললাইনের ধার থেকে আলমগীরের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, অন্য কোথাও খুন করে দেহ রেললাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
আরও পড়ুন-Kolkata Metro: যাত্রী স্বার্থে এবার সবচেয়ে যুগান্তকারী উদ্যোগ! নজির গড়ল কলকাতা মেট্রো
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভিন রাজ্যে কাজে গিয়ে একের পর এক বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর খবর সামনে এসেছে। একাধিক ক্ষেত্রে খুনের অভিযোগ উঠেছে। কোথাও বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে মারধরের অভিযোগ, কোথাও আবার অনুপ্রবেশকারী তকমা দিয়ে জনরোষের শিকার হতে হয়েছে পরিযায়ী শ্রমিকদের।
আরও পড়ুন-রাজ্যের উদাসীনতায় মুখ্য সচিবকে কড়া চিঠি, নবান্ন-কমিশন সংঘাত ফের সপ্তমে?
চলতি মাসের ১৬ তারিখে ঝাড়খণ্ডে কাজে গিয়ে খুন হয়েছিলেন মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা শ্রমিক আলাউদ্দিন শেখ। তাঁর পরিবারও খুনের অভিযোগ তুলেছিল। সেই খবর বেলডাঙায় পৌঁছাতেই নজিরবিহীন আন্দোলন ও বিক্ষোভ শুরু হয়। টানা প্রায় ৩০ ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুরসহ ব্যাপক অশান্তি ছড়িয়েছিল এলাকায়। সেই স্মৃতি এখনো টাটকা।
এরই মধ্যে চেন্নাইয়ে মালদার যুবকের মৃত্যুর ঘটনায় ফের ভিন রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us