West Bengal SIR: বাংলার বুকে হাড়হিম কাণ্ড! SIR শুনানি চলাকালীন ঘটে গেল মর্মান্তিক ঘটনা, তোলপাড় বাংলা

ফের এসআইআর (SIR) হেয়ারিংয়ের নোটিশ ঘিরে আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদে। বড়ঞা ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ও বি এল এ–২ (BLA-2) জাহাঙ্গীর শেখের অকাল মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ফের এসআইআর (SIR) হেয়ারিংয়ের নোটিশ ঘিরে আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদে। বড়ঞা ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ও বি এল এ–২ (BLA-2) জাহাঙ্গীর শেখের অকাল মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

author-image
Gopal Thakur
New Update
Shankar Ghosh, শঙ্কর ঘোষ, BJP MLA, বিজেপি বিধায়ক, Siliguri hunger strike, শিলিগুড়ি অনশন, MLALAD fund issue, বিধায়ক উন্নয়ন তহবিল, MLALAD controversy, opposition harassment Bengal, পশ্চিমবঙ্গে বিরোধী হেনস্থা, West Bengal politics, বাংলা রাজনীতি, BJP protest Bengal, বিজেপি প্রতিবাদ, TMC BJP clash, তৃণমূল বিজেপি সংঘাত, Mamata Banerjee government, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, ANI statement, SIR issue Bengal, Special Intensive Revision, West Bengal Assembly election 2026

ফের এসআইআর (SIR) হেয়ারিংয়ের নোটিশ ঘিরে আতঙ্কে মৃত্যুর অভিযোগ

ফের এসআইআর (SIR) হেয়ারিংয়ের নোটিশ ঘিরে আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদে। বড়ঞা ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ও বি এল এ–২ (BLA-2) জাহাঙ্গীর শেখের অকাল মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতের বয়স ছিল ৪২ বছর।

Advertisment

আরও পড়ুন- IPAC কাণ্ডের রেশ কাটতে না কাটতেই রাজ্যে ইডির ডিরেক্টর, বিরাট কোন পরিকল্পনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার? 

জানা গিয়েছে, জাহাঙ্গীর শেখ বড়ঞা ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের পাঁচথুপি গ্রামের মুকামপাড়া এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, এসআইআর হেয়ারিংয়ের নোটিশ পাওয়ার পর থেকেই তিনি প্রবল মানসিক চাপে ভুগছিলেন। নোটিশ পাওয়ার কিছুদিনের মধ্যেই তাঁর শারীরিক অসুস্থতা শুরু হয় বলে পরিবার সূত্রে দাবি।

বুধবার সকালে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাঁকে পাঁচথুপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কান্দি মহকুমা হাসপাতাল হয়ে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, ব্রেন স্ট্রোকের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

পরিবারের আরও অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপ ও মানসিক উদ্বেগে দীর্ঘ কয়েকদিন ধরেই ভুগছিলেন জাহাঙ্গীর শেখ। একদিকে তিনি বুথ লেভেল এজেন্ট ২ (BLA-2) হিসেবে দায়িত্ব পালন করছিলেন, অন্যদিকে পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য হিসেবেও তাঁর উপর দায়িত্ব ছিল। এই দ্বিমুখী চাপই তাঁর অকাল মৃত্যুর অন্যতম কারণ বলে দাবি পরিবারের।

আরও পড়ুন- সুপ্রিম নির্দেশের জের! ফের পিছোবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ?    

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বড়ঞা জুড়ে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যেই মৃতের বাড়িতে পৌঁছেছেন বড়ঞা ব্লকের বিডিও গোবিন্দ দাস, বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দম দাস-সহ প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্বও পরিবারের সঙ্গে দেখা করেছেন।

পরিবারের তরফে এই মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন কমিশনের প্রক্রিয়া এবং এসআইআর হেয়ারিংয়ের মানসিক চাপকেই দায়ী করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আগামীকাল সকালে দেহ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এসআইআর সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়ার মানবিক দিক নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

আরও পড়ুন- দিল্লি থেকে এসে গেল বড় নির্দেশ, SIR নিয়ে সাফ ঘোষণা কমিশনের

Death SIR