/indian-express-bangla/media/media_files/2026/01/24/rajiv-2026-01-24-14-46-21.jpg)
News in Bengal: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Today: আগামী ৩১শে জানুয়ারি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের কর্মজীবনের মেয়াদ শেষ হতে চলেছে। তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধির কোনো সরকারি ঘোষণা এখনো হয়নি। এই ধোঁয়াশার মধ্যেই রাজ্যের পরবর্তী স্থায়ী ডিজি পদের জন্য নবান্ন যে তালিকা পাঠিয়েছে, তাতে রাজীব কুমারের নাম থাকা নিয়ে প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
সংবাদ সংস্থা টিভি নাইন বাংলা-র খবর অনুযায়ী, গত ২১ জানুয়ারি রাজ্য সরকারের তরফে পরবর্তী ডিজির জন্য মোট ৮ জন আইপিএস (IPS) আধিকারিকের নামের একটি তালিকা ইউপিএসসি (UPSC)-র কাছে পাঠানো হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, সেই তালিকায় বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাধারণত, চাকরির মেয়াদ শেষে কোনো আধিকারিক অবসরে যান, যদি না তাঁর মেয়াদ বৃদ্ধি বা 'এক্সটেনশন' করা হয়। রাজীব কুমারের ক্ষেত্রে এখনো পর্যন্ত মেয়াদ বৃদ্ধির কোনো খবর নেই। তা সত্ত্বেও, পরবর্তী পুলিশ প্রধান হিসেবে তাঁর নাম কেন সুপারিশ করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এদিকে, কয়লা পাচার মামলায় আইপ্যাক (I-PAC) ও তার কর্ণধার প্রতীক জৈনের অফিসে তল্লাশি এবং সেই কাজে বাধার অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য। এই পরিস্থিতিতে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে কলকাতায় ইডির সর্বোচ্চ কর্তা রাহুল নবীন।
আরও পড়ুন- West Bengal Weather: লেপ-কম্বল কি এবার সত্যিই আলমারিতে? রবিবার থেকেই আবহাওয়ায় বড় চমক!
চলতি মাসে কলকাতায় আইপ্যাকের দপ্তরে তল্লাশির সময় ইডি অফিসারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা পুলিশের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরবর্তী আইনি পদক্ষেপ এবং তদন্তের গতিপ্রকৃতি নিয়ে স্থানীয় ইডি অফিসারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন রাহুল নবীন।
অন্যদিকে, সরস্বতী পুজোর পরের দিন, শনিবার সকালেও রাজ্যজুড়ে শীতের আমেজ অটুট। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, হাড়কাঁপানো ঠান্ডা আর নতুন করে পড়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন- Kolkata News Today: প্রজাতন্ত্র দিবসের আগেই কলকাতায় বড় অঘটন! রেড রোডে মহড়া চলাকালীন হুলস্থুল কাণ্ড
আগামী দু-একদিন তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও, রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে। সকাল ও সন্ধের দিকে শীতের আমেজ বজায় থাকবে, তবে বেলা বাড়লে রোদের তেজে কিছুটা উষ্ণতা অনুভূত হবে। অর্থাৎ, শীত এবার ধীরে ধীরে বিদায়ের পথেই।
আইসিসি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে ম্যাচ খেলতে অস্বীকার করায় এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে আইসিসি। একইসঙ্গে বাংলাদেশের পরিবর্তে কোন দল খেলবে, তাও চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ আগেই জানিয়েছিল, তারা ভারতে তাদের নির্ধারিত ম্যাচ খেলবে না। বিসিবি একাধিকবার আইসিসির কাছে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও তা নাকচ করে দেওয়া হয়। আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দেয়, টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সব দলকেই নির্ধারিত ভেন্যুতেই খেলতে হবে। নিয়ম ভঙ্গের প্রশ্নে কোনও আপস না করায় শেষ পর্যন্ত বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আইসিসি ইমেলের মাধ্যমে বিসিবি চেয়ারম্যানকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বাংলাদেশের পরিবর্তে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। আইসিসি টিম র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বেছে নেওয়া হয়েছে। বাছাইপর্ব থেকে বাদ পড়া দলগুলির মধ্যে র্যাঙ্কিংয়ে তারা ছিল শীর্ষে। স্কটল্যান্ডকে গ্রুপ সি-তে রাখা হয়েছে, যেখানে তাদের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
স্কটল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ৯ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে ইতালির। ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে স্কটিশ দল। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচটি হবে নেপালের বিরুদ্ধে। এটি স্কটল্যান্ডের সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগের ছয়টি আসরে তারা মোট ২২টি ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় পেয়েছে মাত্র সাতটিতে। এবার এই বড় সুযোগ কাজে লাগিয়ে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুত স্কটল্যান্ড।
- Jan 24, 2026 20:07 IST
Bengal News Live Updates: বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে খুনের তত্ত্ব ওড়ালো পুলিশ
ঝাড়খণ্ডে বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উত্তেজনা। তবে পুলিশ এবং রাজ্য প্রশাসনের সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এটা কোনো হত্যাকাণ্ড বা খুনের ঘটনা নয়। মৃত্যুর কারণ আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্টে দেহে কোথায় কোন আঘাতের চিহ্ন ছিল না বলেই জানিয়েছে পুলিশ।
- Jan 24, 2026 19:33 IST
Bengal News Live Updates: আলিপুর চিড়িয়াখানায় বাদুড়ের রক্ত ও সোয়াব পরীক্ষা
আলিপুর চিড়িয়াখানায় বাদুড়ের মধ্যে নিপা ভাইরাসের সংক্রমণ আছে কিনা তা পরীক্ষা করতে RT-PCR (রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিয়্যাকশন) পরীক্ষা শুরু করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ (NIMR)। শনিবার জানা গেছে, NIMR-এর একটি বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার ও শুক্রবার সকালবেলায় চিড়িয়াখানার বাদুড়ের রক্ত ও সোয়াব (swab) সংগ্রহ করে। তারা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর ভোরের আলো ফোটার আগে চিড়িয়াখানা ছেড়ে চলে যায়।
- Jan 24, 2026 19:30 IST
Bengal News Live Updates: দক্ষিণ দিনাজপুরে পুলিশের উপস্থিতিতেই ভোট কর্মীর উপর হামলা, গর্জে উঠলেন সুকান্ত
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভা এলাকায় বিডিও অফিস ক্যাম্পাসের মধ্যেই এক মাইক্রো অবজারভারের উপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের অতর্কিত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও তীব্র নিন্দনীয়। মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, রাজ্য পুলিশের উপস্থিতিতেই নির্বাচন কমিশনের এর একজন গুরুত্বপূর্ণ আধিকারিকের উপর এই ন্যক্কারজনক আক্রমণ সংঘটিত হলেও, সেই সময় রাজ্য পুলিশের পক্ষ থেকে কোনও কার্যকর বা দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই নীরবতা ও নিষ্ক্রিয়তা প্রশাসনিক ব্যর্থতারই পরিচায়ক।আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সমাজবিরোধী দুষ্কৃতীবাহিনীকে ব্যবহার করে এই ধরনের আক্রমণ চালানো থেকেই স্পষ্ট বোঝা যায় - তৃণমূল কংগ্রেস চরম ভয়ের মধ্যে রয়েছে। সাংবিধানিক একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়াকে বাধা দেওয়ার এই অপচেষ্টা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত।এই ঘটনার সঙ্গে যুক্ত সকল দোষীর অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত কুমারগঞ্জ বিধানসভা এলাকায় বিডিও অফিস ক্যাম্পাসের মধ্যেই এক মাইক্রো অবজারভারের উপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের অতর্কিত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও তীব্র নিন্দনীয়।
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) January 24, 2026
আরও ভয়াবহ ও আশঙ্কাজনক বিষয় হলো, রাজ্য পুলিশের উপস্থিতিতেই নির্বাচন কমিশনের এর… pic.twitter.com/HY93JWRRQD - Jan 24, 2026 19:27 IST
Bengal News Live Updates: ভোটের কৌশল নির্ধারণে ভার্চুয়াল বৈঠক অভিষেক, দিলেন বড় নির্দেশ
শনিবার দলের প্রায় একলক্ষ নেতা কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন তৃণমূল সেনাপতি। এই গুরুত্বপূর্ণ বৈঠকে বুথ ভিত্তিক ভোটরক্ষা কমিটি গঠনের নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানান, আগামী তিন মাসই দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং এই পর্বে সবাইকে সর্বশক্তি দিয়ে ময়দানে নামতে হবে। এসআইআর প্রক্রিয়ার বাকি ধাপ শেষ হতে আর মাত্র ২২ দিন সময় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
- Jan 24, 2026 19:02 IST
Bengal News Live Updates: রূপা ৩ লক্ষ ৪০ হাজার পার, বিরাট লাফ সোনার দামে, ছুঁলেই ছ্যাঁকা...
দেশে আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম। ২৪ জানুয়ারি রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে পৌঁছেছে ১ লক্ষ ৫৭ হাজার ৩১০ টাকায়। আন্তর্জাতিক বাজারেও সোনার দামে রেকর্ড বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। সোনার স্পট দাম প্রতি আউন্সে বেড়ে সর্বকালীন উচ্চতা ৪,৯৬৭.৪১ ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগকারীদের চাহিদার জেরেই সোনার দামে এই তীব্র ঊর্ধ্বগতি।
- Jan 24, 2026 18:52 IST
Bengal News Live Updates: প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে হাই অ্যালার্টে বাংলা
প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে পশ্চিমবঙ্গজুড়ে একাধিক রেল স্টেশনে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যাত্রী ও রেল সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে আরপিএফ, জিআরপি এবং বোমা নিষ্ক্রিয়কারী দল (ডগ স্কোয়াডসহ) যৌথভাবে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। পূর্ব রেলের নিরাপত্তা বিভাগকে হাই অ্যালার্টে রাখা হয়েছে
- Jan 24, 2026 18:46 IST
Bengal News Live Updates: বাংলাদেশের মৌলবাদী তান্ডবের ভঙ্গিমায় বাঁকুড়াতে বিজেপি কর্মীকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা!
বাংলাদেশের মৌলবাদী তান্ডবের ভঙ্গিমায় বাঁকুড়াতে বিজেপি কর্মীকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। শনিবার বাঁকুড়ার ওন্দা এলাকায় গিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির স্থানীয় আইটি সেলের সমন্বয়ক তাপস বারিকের পুড়ে যাওয়া কাঁচা বাড়ি পরিদর্শন করেন। জানা গিয়েছে, ২২ জানুয়ারি গভীর রাতে প্রায় দু’টো নাগাদ ওই বাড়িতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি ভস্মীভূত হয়ে যায়। শুভেন্দুর দাবি, এটি কোনও দুর্ঘটনা নয়, বরং বিজেপির সাংগঠনিক শক্তি ভাঙতেই পরিকল্পিত ও প্রাণঘাতী আক্রমণ।
- Jan 24, 2026 18:13 IST
Bengal News Live Updates: আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে গেল, এখন এই ২০ দলের মধ্যে প্রতিযোগিতা
আইসিসি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে ম্যাচ খেলতে অস্বীকার করায় এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে আইসিসি। একইসঙ্গে বাংলাদেশের পরিবর্তে কোন দল খেলবে, তাও চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ আগেই জানিয়েছিল, তারা ভারতে তাদের নির্ধারিত ম্যাচ খেলবে না। বিসিবি একাধিকবার আইসিসির কাছে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও তা নাকচ করে দেওয়া হয়। আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দেয়, টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সব দলকেই নির্ধারিত ভেন্যুতেই খেলতে হবে। নিয়ম ভঙ্গের প্রশ্নে কোনও আপস না করায় শেষ পর্যন্ত বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আইসিসি ইমেলের মাধ্যমে বিসিবি চেয়ারম্যানকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বাংলাদেশের পরিবর্তে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। আইসিসি টিম র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বেছে নেওয়া হয়েছে। বাছাইপর্ব থেকে বাদ পড়া দলগুলির মধ্যে র্যাঙ্কিংয়ে তারা ছিল শীর্ষে। স্কটল্যান্ডকে গ্রুপ সি-তে রাখা হয়েছে, যেখানে তাদের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
স্কটল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ৯ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে ইতালির। ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে স্কটিশ দল। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচটি হবে নেপালের বিরুদ্ধে। এটি স্কটল্যান্ডের সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগের ছয়টি আসরে তারা মোট ২২টি ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় পেয়েছে মাত্র সাতটিতে। এবার এই বড় সুযোগ কাজে লাগিয়ে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুত স্কটল্যান্ড।
- Jan 24, 2026 18:08 IST
Bengal News Live Updates: হাসিনার হুঙ্কারে তোলপাড়
সামনেই পদ্মাপাড়ে নির্বাচন। তার আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক চাঞ্চল্যকর বিবৃতি বিশ্বজুড়ে তোলপাড় ফেলেছে। তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হাসিনা বলেছেন, বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে খারাপ ও বিপজ্জনক অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। বক্তব্যর শুরুতেই শেখ হাসিনা বলেন, “আমার প্রিয় দেশবাসী, আজ বাংলাদেশ এক গভীর অতল গহ্বরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। গভীরভাবে আহত ও রক্তাক্ত একটি জাতি তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সময় অতিক্রম করছে।”
- Jan 24, 2026 17:32 IST
Bengal News Live Updates: ফের SIR নিয়ে কমিশনকে নিশানা, আরও বেপরোয়া তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম
মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় ফারাক্কা বিধায়ক মানিরুল ইসলামকে অভিযুক্ত করে এখনও এফআইআর দায়ের না হওয়ায় প্রশাসনিক স্তরে প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে এফআইআর দায়েরের সময়সীমা বেঁধে দিলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি।
এফআইআর না হওয়ায় আরও 'বেপোরোয়া' হয়ে উঠেছেন মানিরুল ইসলাম এমনই অভিযোগ উঠেছে। শুক্রবার ফারাক্কায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ফের নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। মানিরুল বলেন, “আমার বিরুদ্ধে যত মামলা বা অভিযোগই করা হোক না কেন, আমি পিছিয়ে যাব না। মানুষের পাশে দাঁড়ানো একজন জনপ্রতিনিধির দায়িত্ব। ওদের যদি আদালত থাকে, আমারও আছে।”
- Jan 24, 2026 17:20 IST
Bengal News Live Updates:এক লক্ষ টাকার ভুয়ো ভারতীয় নোট উদ্ধার
গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে সুতি থানার পুলিশ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে দু’জন যুবককে আটক করে। ধৃতদের কাছ থেকে এক লক্ষ টাকার ভুয়ো ভারতীয় নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতরা হলেন মোরিফুল রহমান (২০) ও রাজা মোমিন (২০), দু’জনেরই বাড়ি সুতি থানার সুলতানপুর এলাকায়। এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের আদালতে পেশ করে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।
- Jan 24, 2026 17:17 IST
Bengal News Live Updates: যারা কাজ করবেন না তাদের পাশে দল থাকবে না, হুঁশিয়ারি অভিষেকের
বুথ ভিত্তিক ভোটরক্ষা কমিটি গঠনের নির্দেশ। আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। যারা কাজ করবেন না তাদের পাশে দল থাকবে না। বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ওয়্যাররুম তদারকির নির্দেশ সাংসদ-বিধায়কদের। আমাদের হাতে আর তিন মাস সময় আছে। SIR পর্ব মিটতে আর মাত্র ২২ দিন। সর্বশক্তি দিয়ে ময়দানে নামার নির্দেশ অভিষেকের।
- Jan 24, 2026 16:57 IST
Bengal News Live Updates: বঙ্গ সফরে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন
বঙ্গ সফরে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি তিনি ভোটের আগে বাংলায় আসছেন। এই সফরে তিনি দুর্গাপুর, পূর্ব বর্ধমান ও রানীগঞ্জে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে সভাপতিত্ব করবেন বলে দলীয় সূত্রে খবর। তার সফরের ঠিক পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র বিজেপি নেতা অমিত শাহ দুই দিনের সফরে রাজ্যে আসবেন বলেও দলীয় সূত্রে জানা গিয়েছে।
- Jan 24, 2026 16:44 IST
Bengal News Live Updates: বাংলায় চলমান SIR নিয়ে বোমা ফাটালেন অমর্ত্য সেন
পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়া “অতিরিক্ত তাড়াহুড়ো করে” চালানো হচ্ছে, যার ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বহু ভোটার তাঁদের যোগ্যতা প্রমাণের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না। এর ফলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মনে করেন।
- Jan 24, 2026 16:33 IST
Bengal News Live Updates: এসআইআরের নামে হয়রানি, বিরাট বিক্ষোভ বর্ধমানে
রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (West Bengal SIR) প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে শনিবার সকালে বর্ধমান স্টেশনে তীব্র বিক্ষোভ ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ জাতীয় পতাকা ও প্রতিবাদী পোস্টার হাতে স্টেশন চত্বরে ঢুকে পড়েন, যার জেরে কিছু সময়ের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ১১টা নাগাদ বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে একটি টোটোর উপর পোস্টার লাগিয়ে স্টেশনে ঢোকার চেষ্টা করা হলেও রেল পুলিশের তৎপরতায় সেটি সরিয়ে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টা নাগাদ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন কয়েকজন বিক্ষোভকারী রেল লাইনের উপর শুয়ে পড়েন।
প্রায় ২৫ মিনিট ধরে রেল পুলিশ তাঁদের ট্র্যাক থেকে সরানোর চেষ্টা চালায়। এই সময় হাওড়া–বর্ধমান লোকাল ট্রেন স্টেশনে ঢুকে আটকে পড়ে। পরে বিক্ষোভকারীদের সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কয়েক ঘণ্টার এই আন্দোলনে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।
- Jan 24, 2026 16:31 IST
Bengal News Live Updates: ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’-তে কত নাম বাদ?
পশ্চিমবঙ্গে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় চিহ্নিত হওয়া ভোটারদের নিয়ে দু’টি আলাদা তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। শনিবার ভারতীয় নির্বাচন কমিশন (ECI) ‘আনম্যাপড’ (Unmapped) এবং ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ (Logical Discrepancy) সংক্রান্ত পৃথক তালিকা প্রকাশ করতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।
- Jan 24, 2026 16:15 IST
Bengal News Live Updates: উন্নয়নে পাঁচালি শোনানে গিয়ে চোর চোর স্লোগান, প্রবল অস্বস্তিতে শাসক বিধায়ক
উন্নয়নে পাঁচালি শোনানে গিয়ে চোর চোর স্লোগান, প্রবল অস্বস্তিতে শাসক বিধায়ক সূর্যকান্ত অট্ট। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে। স্থানীয় তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্টকে ঘিরে সোমবার এলাকায় তীব্র বিক্ষোভ দেখান একদল স্থানীয় বাসিন্দা। বিক্ষোভকারীরা বিধায়ককে লক্ষ্য করে ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের অনেকের হাতেই তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা দেখা যায়, যা শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগকে আরও জোরালো করেছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন বিধায়ক সূর্যকান্ত অট্ট।
- Jan 24, 2026 14:55 IST
Bengal News Live Updates: মুর্শিদাবাদে বাবরি তো শান্তিপুরে রাম!
মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের অনুকরণে স্থাপত্যের শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবীর। তার থেকে ঠিক ৯০ কিলোমিটার দূরে এবার নদিয়ার শান্তিপুরে মাথা তুলবে এক বিশাল রাম মন্দির। কৃত্তিবাস ওঝার স্মৃতিধন্য শান্তিপুরের চম্পাতলা এলাকায় ১৫ বিঘা জমির ওপর এই মন্দির তৈরির কাজ শুরু হতে চলেছে। তবে অযোধ্যার সঙ্গে এই মন্দিরের বড় পার্থক্য থাকবে বিগ্রহে। এখানে রামচন্দ্র পূজিত হবেন কৃত্তিবাসী রামায়ণের বর্ণনা মেনে, অর্থাৎ তাঁর গায়ের রঙ হবে শ্যামল বা সবুজ।
- Jan 24, 2026 14:54 IST
West Bengal News Live Updates: স্মার্টফোনই পুরোহিত মশাই!
সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে পুজোর সংজ্ঞা। এবার সরস্বতী পুজোয় পুরোহিত সংকটের মুশকিল আসান করল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)। উত্তর ২৪ পরগনার সুভাষপল্লীর একটি পরিবারে মোবাইল ফোনের স্ক্রিনে এআই প্রযুক্তি ব্যবহার করেই ঘটা করে সম্পন্ন হলো বাগদেবীর আরাধনা। মন্ত্রোচ্চারণ থেকে পুজোর খুঁটিনাটি রীতি, সবকিছুই নির্ভুলভাবে বাতলে দিল এই আধুনিক প্রযুক্তি।
- Jan 24, 2026 14:54 IST
Jasprit Bumrah:জসপ্রীত বুমরাহই টিম ইন্ডিয়ার 'পরশপাথর'?
ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) পেস বোলার জসপ্রীত বুমরাহ আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর পূর্ণ করলেন। এমন মাইলফলক আন্তর্জাতিক ক্রিকেটে খুব কম খেলোয়াড়ই অর্জন করেছেন। আর এই ১০ বছরে বুমরাহ তাঁর পারফরম্য়ান্সে যে ধারাবাহিকতা দেখিয়েছেন, তা সত্যিই নজরকাড়া। বিশেষ তাঁর অ্যাকশন থেকে নিখুঁত ডেলিভারি, বিপক্ষ ব্যাটারদের ঘুম কেড়ে নিয়েছে। ক্রিকেটের তিনটে ফরম্যাটে কীভাবে আক্রমণের বৈচিত্র্য আনতে হয়, সেই সংজ্ঞাই কার্যত বদলে দিয়েছেন বুমরাহ।
- Jan 24, 2026 14:54 IST
Ishan Kishan Record: দ্রুততম অর্ধশতরান হাঁকিয়ে 'ইতিহাস' ঈশানের
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আপাতত ৫ ম্য়াচের টি-২০ সিরিজ চলছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি ২৩ জানুয়ারি রায়পুরে আয়োজন করা হয়েছিল। নিউজিল্য়ান্ড প্রথমে ব্যাট করতে নেমে ২০৮ রান করেছিল। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া (Indian Cricket Team) এই ম্য়াচে ৭ উইকেটে জয়লাভ করেছে।
- Jan 24, 2026 14:54 IST
Palash Muchhal Controversy: কেন পলাশ মুচ্ছলকে পেটালেন ভারতীয় মহিলা ক্রিকেটররা?
ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানার প্রাক্তন 'বয়ফ্রেন্ড' পলাশ মুচ্ছলকে নিয়ে আরও একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। অভিনেত্রী তথা প্রোডিউসার বিদ্যান মানে পলাশের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ নিয়ে এসেছে। তাঁর কথায়, পলাশকে নাকি অপর এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়া গিয়েছিল। হাতেনাতে ধরাও পড়েছিলেন তিনি। এরপর ভারতীয় মহিলা ক্রিকেটাররা পলাশের সঙ্গে যা করেছিলেন, সেটা শুনলে আপনারাও স্তম্ভিত হবেন। সংবাদমাধ্যম সূত্রের খবর, স্মৃতি এবং বিদ্যান দুজনেই একে অপরের বন্ধু। স্মৃতির বাবা শ্রীনিবাসই পলাশের সঙ্গে বিদ্যানের পরিচয় করিয়ে দিয়েছিলেন।
- Jan 24, 2026 14:54 IST
ICC U19 World Cup 2026:বাংলাদেশ বধের পর এবার পাকিস্তানের পালা?
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল আপাতত দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। প্রথম ২ ম্য়াচে জয়লাভ করে টিম ইন্ডিয়া (India U19 Cricket Team) ইতিমধ্যে পরবর্তী রাউন্ডে নিজেদের নাম লিখিয়ে ফেলেছে। যদিও শনিবার (২৪ জানুয়ারি) গ্রুপ পর্বের শেষ ম্য়াচ খেলতে নেমেছে ভারত। বৃষ্টির কারণে এখনও পর্যন্ত এই ম্য়াচে টস আয়োজন করা সম্ভব হয়নি।
- Jan 24, 2026 12:04 IST
West Bengal News Live: মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন হুমায়ুন কবীর
বিধানসভা ভোট দোরগোড়ায়। তার আগেই রাজনৈতিক মহলে বড়সড় বিস্ফোরণ ঘটালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। শুধু নতুন দল গড়ে লড়াই করাই নয়, এবার সরাসরি নিজেকে রাজ্যের পরবর্তী 'মুখ্যমন্ত্রীর মুখ' হিসেবে ঘোষণা করলেন তিনি। তাঁর সাফ কথা, মানুষ ভরসা করে ১০০টি আসন দিলে তিনি কেন অন্য কাউকে কুর্সি ছাড়বেন?
- Jan 24, 2026 12:04 IST
Kolkata News Live Updates: রেড রোডে কুচকাওয়াজের মহড়া চলাকালীন হুলস্থুল কাণ্ড
প্রজাতন্ত্র দিবসের আর মাত্র দু'দিন বাকি। রেড রোডে চলছে শেষ মুহূর্তের কুচকাওয়াজের প্রস্তুতি। এরই মধ্যে শনিবার সকালে ফের বড়সড় নিরাপত্তা বিভ্রাট খাস কলকাতায়। কুচকাওয়াজের মহড়া চলাকালীন পুলিশি ব্যারিকেড উপেক্ষা করে রেড রোডে ঢুকে পড়ল একটি বেপরোয়া বিলাসবহুল গাড়ি। পালানোর চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল গার্ড রেলে। এই ঘটনায় ২০১৬ সালের জওয়ান মৃত্যুর হাড়হিম করা স্মৃতি ফের ফিরে এল তিলোত্তমার বুকে।
- Jan 24, 2026 12:00 IST
WB News Live Updates: আজ রাজ্যে বন্ধ JEE Main পরীক্ষা, জানুন পরবর্তী শিডিউল
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পরিচালিত জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) মেন-এর প্রথম সেশনের পরীক্ষা চলছে জোরকদমে। আজ, শনিবার পরীক্ষার তৃতীয় দিন। তবে বাংলার পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। সরস্বতী পুজো উপলক্ষ্যে আজ পশ্চিমবঙ্গে JEE Main-এর কোনও পরীক্ষা নেওয়া হচ্ছে না।
বিস্তারিত পড়ুন- JEE Main 2026 Paper Analysis:সরস্বতী পুজোর এফেক্ট! আজ রাজ্যে বন্ধ JEE Main পরীক্ষা, জানুন পরবর্তী শিডিউল
- Jan 24, 2026 10:04 IST
West Bengal News Live:‘পথশ্রী’ প্রকল্পে ৭৮ লক্ষ টাকার রাস্তার উদ্বোধন
বিশ্বখ্যাত মৃৎশিল্পের কেন্দ্রস্থল কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকায় যোগাযোগ ব্যবস্থার ভোলবদল করতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নদীয়া জেলায় প্রথম ‘পথশ্রী’ প্রকল্পের অধীনে ঘূর্ণি এলাকায় ৩টি রাস্তার উদ্বোধন করা হলো। মোট ৭৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তাগুলি মৃৎশিল্পীদের যাতায়াত এবং পর্যটকদের আনাগোনার পথকে আরও সুগম করবে বলে মনে করা হচ্ছে।
- Jan 24, 2026 10:04 IST
WB News Live Updates: বন্দে ভারত স্লিপারের মেনু নিয়ে তুঙ্গে বিতর্ক
দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা ও কামাখ্যার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেন। শনিবার ট্রেনটি নিয়মিত পরিষেবা শুরু করতেই বিতর্কের সূত্রপাত। অভিযোগ উঠেছে, কলকাতা–কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রীদের জন্য আমিষ খাবারের কোনও ব্যবস্থা রাখা হয়নি। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
- Jan 24, 2026 10:04 IST
Kolkata News Live Updates: লেপ-কম্বল কি এবার সত্যিই আলমারিতে?
বাঙালির ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ সরস্বতী পুজোয় রাজ্যজুড়ে জমাটি ঠান্ডার পর আজ, শনিবার সকালেও শীতের মেজাজ একেবারে অটুট। তবে হাড়হিম করা ঠান্ডার দিন এবার শেষের পথে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বদলাতে চলেছে আবহাওয়া। রবিবার থেকেই ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। তবে কি শীতের বিদায় আসন্ন? জেনে নিন আলিপুর আবহাওয়া দপ্তরের একেবারে টাটকা আপডেট।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather: লেপ-কম্বল কি এবার সত্যিই আলমারিতে? রবিবার থেকেই আবহাওয়ায় বড় চমক!
- Jan 24, 2026 10:03 IST
Tripura News Live: সরস্বতী পুজোয় রক্তারক্তি!
পিডব্লুডি দপ্তরের টেন্ডার জমা করা নিয়ে ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মাঝে পাথর ছোড়া ভাংচুর ও অগ্নি সংযোগসহ বেশ কিছু লোকের আহত হওয়ারর ঘটনা ঘটেছে।ঘটনাটি শুক্রবার বিকেল নাগাদ শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই টেন্ডার জমা করা দুই বিরোধী গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি থেকে গড়িয়ে সন্ধ্যা নাগাদ মারামারি, আশেপাশের দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ, পাথর ছোড়াছুড়ি ইত্যাদিতে পৌঁছয়।
- Jan 24, 2026 10:03 IST
West Bengal News Live Updates: শুভেন্দুর নিশানায় তৃণমূল
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন বিডিও অফিসগুলিতে ‘অরাজকতা’র অভিযোগ তুলে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তারকেশ্বর বিডিও অফিসের একটি ভিডিও পোস্ট করে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য পুলিশকে রীতিমতো তুলোধোনা করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তাঁর কটাক্ষ, শুনানি কেন্দ্রগুলি এখন কার্যত "মাছের বাজারে" পরিণত হয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us