Top 5 Breaking News Bengal: চলতি সপ্তাহেই শীতের ঝোড়ো ব্যাটিং, প্রাথমিকে ৩২ হাজারের চাকরি বাতিল মামলায় ঐতিহাসিক রায়, পড়ুন দিনের সেরা ৫ নিউজ হাইলাইটস

Top 5 Breaking News Bengal: কলকাতা হাইকোর্ট প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় খারিজ করল। প্রধানমন্ত্রী মোদী SIR-কে ‘শুদ্ধিকরণ প্রক্রিয়া’ বলে ব্যাখ্যা করলেন। শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, রাজ্যপালের সতর্কবার্তা এবং দক্ষিণবঙ্গে তীব্র শীতের পূর্বাভাস—রাজ্যের গুরুত্বপূর্ণ খবর একসঙ্গে।

Top 5 Breaking News Bengal: কলকাতা হাইকোর্ট প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় খারিজ করল। প্রধানমন্ত্রী মোদী SIR-কে ‘শুদ্ধিকরণ প্রক্রিয়া’ বলে ব্যাখ্যা করলেন। শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, রাজ্যপালের সতর্কবার্তা এবং দক্ষিণবঙ্গে তীব্র শীতের পূর্বাভাস—রাজ্যের গুরুত্বপূর্ণ খবর একসঙ্গে।

author-image
Sayan Sarkar
New Update
Beldanga Babri Mosque,  Humayun Kabir statement  ,SBI limit crossed donation,  Ram Temple foundation Murshidabad,  Bengal political controversy,  Shankarav Sarkar BJP,  Mamata Banerjee criticism,  Suvendu Adhikari reaction,  Bengal breaking news,  Judicial Service Exam metro service,বেলডাঙা বাবরি মসজিদ শিলান্যাস  ,হুমায়ুন কবীর বক্তব্য  ,এসবিআই অনুদান লিমিট ক্রস  ,রাম মন্দির শিলান্যাস মুর্শিদাবাদ  ,পশ্চিমবঙ্গ রাজনীতি বিতর্ক  ,শুভেন্দু অধিকারীর অভিযোগ,  অধীর চৌধুরীর প্রতিক্রিয়া,  তৃণমূল বনাম বিজেপি রাজনীতি  ,শনিবার ব্রেকিং নিউজ বাংলা  ,জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা মেট্রো পরিষেবা

News in Bengal: পড়ুন দিনের সেরা ৫

Top 5 Breaking News Bengal:  প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। আদালতের ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের সিঙ্গল বেঞ্চের রায় সম্পূর্ণভাবে খারিজ করে দিল। এর ফলে বড়সড় স্বস্তিতে চাকরিরত ৩২ হাজার প্রাথমিক শিক্ষক। উল্লেখ্য, ২০১৪ সালের ‘ক্যাশ ফর জবস’ নিয়োগ কেলেঙ্কারি-র অভিযোগের ভিত্তিতে সিঙ্গল বেঞ্চ ২০২৩ সালে টেট–পাস প্রাথমিক শিক্ষকদের নিয়োগ বাতিলের নির্দেশ দেয়। সেই আদেশের বিরুদ্ধেই ছিল এই মামলার শুনানি।

Advertisment

Ghost Voters: বাংলায় ভূতের দৌরাত্ম্য? মৃত্যুতেও যেন ভোটে বাধা নেই! কমিশনের তালিকায় 'অমর' মানুষের দল

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বিশেষ আলোচনা সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা জয়ে দিলেন বিরাট ম্যান্ডেট। পাশাপাশি SIR নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার মাঝেই বুধবার সংসদ ভবনে রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন যে SIR হল একটি ‘শুদ্ধিকরণ প্রক্রিয়া’ এবং এই প্রক্রিা স্বচ্ছভাবে হওয়াই উচিত। প্রধানমন্ত্রী জানান, সাধারণ মানুষের মধ্যেও এই বার্তা পরিষ্কারভাবে পৌঁছানো প্রয়োজন, যাতে অযথা কোনও ভুল বোঝাবুঝি না তৈরি হয়। সূত্রের খবর, প্রধানমন্ত্রী সাংসদদের বলেন, “SIR-এর মূল উদ্দেশ্য হলো যোগ্য ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং যারা অযোগ্য, তাদের নাম বাদ দেওয়া। এটিকে জটিল করে তোলার কোনও প্রয়োজন নেই।”

Advertisment

West Bengal Weather Update: বাংলায় ঝাঁপিয়ে আসছে তীব্র শীত! আগামী ৭২ ঘণ্টায় থরথরিয়ে কাঁপবে দক্ষিণবঙ্গ

মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে কেন্দ্র করে নড়েচড়ে বসল রাজভবন। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে হুমায়ুন কবীরকে আগাম গ্রেপ্তারের পরামর্শ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারকে লিখিতভাবে জানিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) চলাকালীন আবারও 'বিস্ফোরক' অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস প্রশাসনের একাংশের সঙ্গে হাত মিলিয়ে বুথ লেভেল অফিসারদের (BLO) ওপর চাপ তৈরি করছে, যাতে মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে না বাদ দেওয়া হয়।

শীতের দাপট আরও বাড়ার আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। কলকাতায়ও পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ফলে শহরবাসীকে প্রস্তুত থাকতে হবে আরও তীব্র শীতের জন্য। যদিও উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছে হাওয়া অফিস।

 Kolkata Metro: মেট্রো এখন আরও স্মার্ট, অনেক বেশি আধুনিক, বিশেষ উদ্যোগের প্রশংসা সর্বত্র

Breaking news