Bengal Safari Park: বেঙ্গল সাফারি পার্কে বড় আপগ্রেড! বাঘেদের জন্য বাড়ছে ‘জঙ্গল’

Tiger Zone: শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে তৈরি হচ্ছে বিশাল ২০ হেক্টরের নতুন টাইগার জোন। বাঘের সংখ্যা বেড়ে ১৪ হওয়ায় ইনক্লোজার সম্প্রসারণে তৎপর পার্ক কর্তৃপক্ষ।

Tiger Zone: শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে তৈরি হচ্ছে বিশাল ২০ হেক্টরের নতুন টাইগার জোন। বাঘের সংখ্যা বেড়ে ১৪ হওয়ায় ইনক্লোজার সম্প্রসারণে তৎপর পার্ক কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal Safari Park  ,Siliguri Tiger Zone,  Tiger Enclosure Expansion  ,20 hectare tiger zone,  West Bengal tourism  ,Siliguri wildlife park,  Bengal tigers Siliguri  ,Tiger safari experience,  Tiger conservation  ,New tiger enclosure Bengal Safari,বেঙ্গল সাফারি পার্ক  ,শিলিগুড়ি টাইগার জোন,  টাইগার ইনক্লোজার সম্প্রসারণ,  ২০ হেক্টর টাইগার জোন,  পশ্চিমবঙ্গ পর্যটন  ,শিলিগুড়ি সাফারি পার্ক  ,বাঘের সংখ্যা শিলিগুড়ি,  টাইগার সাফারি,  বাঘ সংরক্ষণ,  নতুন টাইগার জোন শিলিগুড়ি

Bengal Safari Park: বেঙ্গল সাফারি পার্ক।

উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে বাঘেদের জন্য তৈরি করা হচ্ছে আরও বৃহৎ পরিসরের নতুন টাইগার জোন। সাফারি পার্কে বেড়ে চলা বাঘের সংখ্যার কথা মাথায় রেখে ইতিমধ্যেই দ্রুতগতিতে শুরু হয়েছে ইনক্লোজার সম্প্রসারণের কাজ। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই উন্নয়ন পর্যটকদের অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তুলবে।

Advertisment

বর্তমানে সাফারি পার্কে বাঘেদের জন্য প্রায় ২০ হেক্টর এলাকাজুড়ে একটি ইনক্লোজার রয়েছে। তবে এত বড় সংখ্যক বাঘের জন্য এই পরিসর পর্যাপ্ত নয় বলেই মনে করছে পার্ক কর্তৃপক্ষ। তাই বাঘেদের চলাফেরার এলাকা বাড়াতে অতিরিক্ত আরও ২০ হেক্টর জমিতে নতুন করে টাইগার জোন তৈরির কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন- West Bengal news live updates: বঙ্গে SIR ঝড়! ভোটার তালিকা থেকে উধাও লক্ষ লক্ষ নাম, সংখ্যাটা জানলে চমকে যাবেন!

Advertisment

বাঘের সংখ্যা বেড়েছে ১৪-তে

কয়েক বছর আগে মাত্র দুইটি বাঘ দিয়ে যাত্রা শুরু হয়েছিল এই পার্কে। পর্যায়ক্রমে বংশবৃদ্ধি ও নতুন বাঘ সংযোজনের ফলে বর্তমানে বেঙ্গল সাফারি পার্কে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১৪। ফলে বাঘেদের নিরাপত্তা, স্বাস্থ্য এবং স্বাভাবিক আচরণ বজায় রাখার স্বার্থে বড়সড় পরিসরের প্রয়োজনীয়তা তৈরি হয়।

আরও পড়ুন-Mahakal Temple: মমতার ঘোষণা বাস্তবায়ন, মহাকাল মন্দির তৈরিতে জমি বরাদ্দ রাজ্য মন্ত্রিসভার

জোরকদমে চলছে ফেন্সিংয়ের কাজ

পার্কের ভিতরে নতুন জোন তৈরির জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে ফেন্সিংয়ের কাজ। কর্তৃপক্ষের লক্ষ্য, ডিসেম্বরের শেষের মধ্যেই প্রথম ধাপের কাজ শেষ করা। নতুন এনক্লোজার তৈরি হয়ে গেলে বাঘেদের ঘোরাফেরার সুযোগ বাড়বে এবং একইসঙ্গে পর্যটকেরাও আরও বিস্তৃত এলাকায় টাইগার সাফারি উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন-Cyclone Seniyar: নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে নতুন বিপদের ইঙ্গিত, বঙ্গে প্রভাব কতটা? এই সপ্তাহেই বাড়বে শীত?

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘের সংখ্যা বাড়ার ফলে তাদের চলাফেরার জায়গা বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নতুন টাইগার জোন তৈরি হলে বাঘেদের জন্য প্রাকৃতিক পরিবেশের মতো বিস্তৃত এলাকা তৈরি হবে এবং পর্যটকরাও আরও নিরাপদ ও আকর্ষণীয় সাফারির অভিজ্ঞতা পাবেন। নতুন টাইগার জোন প্রস্তুত হলে বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে।

kolkata news siliguri Bengali News Today Tiger Bengal Safari Park west bengal latest news Latest news