লাইভ কনসার্টে লগ্নজিতাকে হেনস্থা, বিরাট অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে একটি বেসরকারি স্কুলে আয়োজিত লাইভ অনুষ্ঠানের সময় এই ঘটনা ঘটে। অভিযোগ, ‘সেকুলার’ গান না গাওয়ায় তাঁকে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়।

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে একটি বেসরকারি স্কুলে আয়োজিত লাইভ অনুষ্ঠানের সময় এই ঘটনা ঘটে। অভিযোগ, ‘সেকুলার’ গান না গাওয়ায় তাঁকে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal Singer Harassed

লাইভ কনসার্টে লগ্নজিতাকে হেনস্থা, বিরাট অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, তুলোধোনা বিজেপির

জনপ্রিয় সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা। এই ঘটনায় নাম জড়ালো তৃণমূল নেতার। মঞ্চে লাইভ পারফরমেন্সের সময় শিল্পীকে হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে একটি বেসরকারি স্কুলে আয়োজিত লাইভ অনুষ্ঠানের সময় এই ঘটনা ঘটে। অভিযোগ, ‘সেকুলার’ গান না গাওয়ায় তাঁকে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়।

Advertisment

সংগীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর অভিযোগ অনুযায়ী, তিনি যখন ‘জাগো মা’ গানটি পরিবেশন করছিলেন, তখন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও ওই স্কুলের মালিক মেহবুব মল্লিক মঞ্চে উঠে আসেন। তিনি তাঁকে মারধরের হুমকি দেন এবং চিৎকার করে বলেন, “অনেক হয়েছে জাগো মা হয়েছে, এবার কিছু সেকুলার গান গাও।” শিল্পীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তাঁকে শারীরিকভাবে আক্রমণ করারও চেষ্টা করেন।

এই ঘটনার পর লগ্নজিতা চক্রবর্তী ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, প্রথমে থানার ভারপ্রাপ্ত আধিকারিক মামলা নিতে অস্বীকার করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে মামলা রুজু হয় এবং অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেপ্তারও করা হয়।

পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভগবানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক-সহ আরও এক পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের গাফিলতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলের নেতা শঙ্কুদেব পাণ্ডা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি শাসক দল তৃণমূল কংগ্রেসের সদস্য। তাঁর দাবি, “পশ্চিমবঙ্গ জেহাদিদের হাতে চলে যাচ্ছে। একজন শিল্পী কোন গান গাইবেন, সেটাও ঠিক করে দেওয়া হচ্ছে। এটি হিন্দু-বিরোধী মানসিকতার পরিচয়।” তিনি আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করেছিল। তবে এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন-' বিজেপির দৃষ্টিকোণ থেকে সংঘকে দেখাটা ভুল', সংঘের ১০০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলকাতায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের

tmc Lagnajita Chakraborty