Bengal SIR: ২০০২ ভোটার তালিকায় নাম নেই আপনার? কোন কোন নথি হাতের সামনে রাখবেন?

Bengal SIR: কমিশন সূত্রে জানা গেছে, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর ২০২৫, আর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬। ডিসেম্বরের ৪ তারিখ পর্যন্ত চলবে বাড়ি-বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ।

Bengal SIR: কমিশন সূত্রে জানা গেছে, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর ২০২৫, আর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬। ডিসেম্বরের ৪ তারিখ পর্যন্ত চলবে বাড়ি-বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ।

author-image
Sayan Sarkar
New Update
SIR panic, Dhanekhali suicide, Asha Soren death, voter list survey West Bengal, Hooghly news, Bengal election update, woman suicide Bengal, voter form fear, SIR verification, political reaction Bengal,এসআইআর আতঙ্ক, ধনেখালি আত্মহত্যা, আশা সোরেন, ভোটার তালিকা সমীক্ষা, পশ্চিমবঙ্গ খবর, হুগলি সংবাদ, বিষপান করে আত্মহত্যা, এসআইআর ফর্ম আতঙ্ক, নির্বাচনী আপডেট, তৃণমূল বনাম বিজেপি

West Bengal News Live: জানুন গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট

West Bengal SIR 2025 : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর ২০২৫, আর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬।

Advertisment

ভারতের নির্বাচন কমিশন (ECI) ইতিমধ্যেই বিহারে এই প্রক্রিয়া শেষ করে দ্বিতীয় দফায় ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR শুরু করেছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে — আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এর মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং পশ্চিমবঙ্গে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বাড়ি-বাড়ি গিয়ে ভোটার যাচাইকরণের কাজ চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে এবং ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জমা দেওয়া যাবে। শুনানি ও যাচাই চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত, এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬। কমিশন স্পষ্ট করেছে যে, এই প্রক্রিয়ার উদ্দেশ্য নাগরিকত্ব নির্ধারণ নয়, বরং ভোটার যোগ্যতা যাচাই করা।

Advertisment

কীভাবে পুরনো ভোটার তালিকায় নিজের নাম খুঁজবেন?

১.আপনি ২০০২ সালের ভোটার তালিকায় আপনার বা পরিবারের সদস্যদের নাম রয়েছে কি না তা দেখতে পারেন পশ্চিমবঙ্গের CEO ওয়েবসাইটে।
 যান https://ceowestbengal.wb.gov.in/

২️. “Electoral Roll of SIR 2002” অপশনটি নির্বাচন করুন।
৩️. জেলার তালিকা থেকে আপনার জেলা বেছে নিন। 
৪️. সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র নির্বাচন করুন।
৫️. আপনার বুথ বা পোলিং স্টেশন নির্বাচন করে “Final Roll” ক্লিক করুন।
৬️. ক্যাপচা কোড লিখে পিডিএফ ফাইল খুলুন। 
 
এই ফাইলের দ্বিতীয় পাতায় “নির্বাচন  তালিকা (২০০২)” নামে ভোটারদের নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স, আত্মীয়ের নাম এবং ফটো আইডি নম্বর দেখা যাবে।

যদি আপনার নাম তালিকায় না থাকে?
যদি পুরনো তালিকায় আপনার বা পরিবারের কারও নাম না থাকে, চিন্তার কিছু নেই। ডিসেম্বর মাসে প্রকাশিত খসড়া তালিকা প্রকাশের পরে আপনি দাবি বা আপত্তি জানাতে পারবেন। যাদের নাম খসড়া তালিকায় থাকবে না, তাদের কাছে নির্বাচন কমিশন নোটিশ পাঠাবে। এরপর যোগ্যতার প্রমাণপত্র জমা দিয়ে নাম অন্তর্ভুক্ত করার অপশন রয়েছে আপনার কাছে।

কোন কোন নথি প্রয়োজন হবে?

আপনার পরিচয়, বয়স এবং বাসস্থানের প্রমাণ হিসেবে নিচের যে কোনও নথি জমা দিতে পারেন —

আধার কার্ড বা পাসপোর্ট

জন্ম শংসাপত্র বা শিক্ষাগত শংসাপত্র 

কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারীদের আইডি বা পেনশন পেমেন্ট অর্ডার

সরকারি ব্যাংক, পিএসইউ বা স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র

স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, বন অধিকার সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র (SC/ST/OBC)

এনআরসি নথি বা সরকার কর্তৃক ইস্যু করা জমি/বাড়ির বরাদ্দপত্র

এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন নিশ্চিত করতে চায় যে, ভোটার তালিকা থাকবে সম্পূর্ণ, সঠিক ও অবাধ। যাতে আগামী নির্বাচনে কোনও বৈধ ভোটার বঞ্চিত না হন।

আরও পড়ুন- 'ঢাকা লকডাউন' ঘিরে তপ্ত বাংলাদেশ, ফের হাসিনা ঝড়? ৭০০০ পুলিশ মোতায়েন, ভয় পেলেন ইউনূস?

মেডিকেল কলেজ থেকে উদ্ধার একে-৪৭, ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য দেশ জুড়ে

উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি

চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি!

বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল

বিকল ইঞ্জিন, চরম বিপাকে স্পাইস জেটের বিমান! জরুরি অবতরণ কলকাতায়

West Bengal SIR 2025