/indian-express-bangla/media/media_files/2025/12/29/sir-2025-12-29-13-29-17.jpg)
SIR hearing: প্রতীকী ছবি।
Bengal SIR 2025: উত্তরপ্রদেশের মুজফফরনগরের ৭৯ বছর বয়সী শরিফ আহমেদ দীর্ঘ কয়েক দশক নিখোঁজ থাকার পরে অবশেষে SIR-এর জরুরি নথি সংগ্রহে হাজির হন দেশের বাড়িতে। তাকে জীবিত দেখে কার্যত অবাক হয়ে যায় গোটা পরিবার।
পরিবার সূত্রে খবর, ১৯৯৭ সালের পর থেকে নিখোঁজ শরিফ আহমেদকে দীর্ঘদিন ধরে খুঁজে না পেয়ে মৃত বলেই ধরে নেন পরিবারের লোকজন। তবে ২৯ ডিসেম্বর, তিনি হঠাৎ বাড়ি উত্তরপ্রদেশে নিজের বাড়িতে ফিরে আসেন। জানা গিয়েছে বাংলায় চলমান SIR-এর কারণে প্রয়োজনীয় নথি সংগ্রহেই তিনি বাড়ি গিয়েছিলেন।
আরও পড়ুন- ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে
PTI-এর প্রতিবেদনে বলা হয়েছে, শরিফ আহমেদ তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করে বাংলায় চলে আসেন। দীর্ঘ সময় ধরে পরিবারের সঙ্গে তার কোনও যোগাযোগ ছিল না। তার পরিবার এবং চার কন্যারা ধরে নিয়েছিলেন যে তিনি মারা গেছেন। তার ভগ্নিপতি ও পরিবার দীর্ঘদিন ধরে তাকে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। এমনকি পশ্চিমবঙ্গেও খোঁজ করেছিলেন, কিন্তু মেলেনি সাফল্য।
আরও পড়ুন-আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা
তবে SIR-এর জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে গিয়ে তিনি মুজফফরনগরে ফিরে যান। দীর্ঘদিন পরে পরিবারের সঙ্গে তার পুনর্মিলন আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে। ভগ্নিপতি ও পরিবার বলছেন, “এত বছর পরে তাকে দেখে আমরা সবাই আবেগপ্রবণ হয়ে উঠেছি।” তবে খুব কম সময় সেখানে থেকে শরিফ আবারও মেদিনীপুর জেলার তার পরিবারের কাছে ফিরে যান।
পশ্চিমবঙ্গে SIR কার্যক্রম ৪ নভেম্বর শুরু হয় এবং খসড়া ভোটার তালিকা ১৬ ডিসেম্বর প্রকাশিত হয়। এই প্রক্রিয়ায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে জানিয়েছে কমিশন। বর্তমানে চলছে এসআইআরের বিশেষ শুনানি পর্ব। এর পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন।
আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও
আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us