/indian-express-bangla/media/media_files/2025/10/19/mandirbajar-suvendu-convoy-attack-2025-10-19-11-45-48.jpg)
Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ছেলের বয়স ৭৬ বছর। মা মাত্র '৬৫'! এনিয়েই এবার তৃণমূল কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে এক পোস্টে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, "উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতের ২৬৪ নং বুথের ৭৬ বছর বয়সী ভোটার - আব্দুল মজিদ সেখ এর নাম ২০০২ সালের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ব্যক্তির বয়স বর্তমান ভোটার তালিকা (সিরিয়াল নাম্বার ৩১৪) অনুযায়ী ৭৬ বছর, তাহলে ২০০২ সালের এসআইআর (SIR) এর সময় উনি প্রাপ্ত বয়স্ক ও হিসেবে মতো বেশ কয়েক বার ভোট দিয়ে দেওয়ার কথা। ওনার নাম তখনকার তালিকায় থাকা উচিত, কিন্তু তা নেই"।
আরও পড়ুন- ডিআইজির নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, মোটা টাকা প্রতারণার দায়ে গ্রেফতার সলমান খান
তিনি আরও লিখেছেন, "এবার আশ্চর্যের বিষয় হলো (যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আর কোনো কিছুতেই আশ্চর্য লাগে না), যে উনি যাকে মা বলে চিহ্নিত করছেন, অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসবা বিধানসভার ৫৫ নাম্বার বুথের ৪০১ সিরিয়াল নম্বরের 'যছিমন সেখ' কে, ওনার ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী বয়স হলো ৪২ বছর। তাহলে বর্তমানে ২৩ বছর পর, ২০২৫ সালে মায়ের বর্তমান বয়স গিয়ে দাঁড়ালো ৬৫ বছর। এদিকে ছেলের বর্তমান বয়স হলো ৭৬ বছর, অর্থাৎ মা হলেন গিয়ে ছেলের থেকে থেকে ১১ বছরের ছোট ! জানা যাচ্ছে যে উক্ত ব্যক্তির ৩ ছেলেও নাকি এই ভদ্রমহিলা কে ঠাকুমা সাজিয়ে SIR -এর ফর্ম জমা দিয়েছে"।
এসআইআর (SIR) এর দৌলতে আর কত রঙ্গ দেখবে বঙ্গ !!!
— Suvendu Adhikari (@SuvenduWB) November 22, 2025
ছেলের বয়স ৭৬, মায়ের বয়স ৬৫ !
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতের ২৬৪ নং বুথের ৭৬ বছর বয়সী ভোটার - আব্দুল মজিদ সেখ এর নাম ২০০২ সালের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।
ঐ ব্যক্তির বয়স… pic.twitter.com/OcSay7VecT
আরও পড়ুন-SIR পর্ব চলাকালীন খাস কলকাতায় উদ্ধার প্রচুর আধার কার্ড, খবর চাউর হতেই হুলস্থূল
শুভেন্দু এক্স পোস্টে ভোটার তালিকায় ব্যাপক গড়মিল নিয়ে তৃণমূলকে নিশানা করে লিখেছেন, "এরকম নিদর্শন বর্তমানে দিকে দিকে খুঁজে পাওয়া যাচ্ছে। কে কাকে বাবা মা সাজাচ্ছে, কে শশুর কে বাবা সাজিয়েছে, এরকম অনেক তথ্য সামনে আসছে। সঠিকভাবে এসআইআর (SIR) এর কাজ সম্পন্ন হলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কমে যাবে ও জনবিন্যাস সংশোধিত হবেই...। এই অভিযোগ সত্য প্রমাণিত হলে, আমি নির্বাচন কমিশন কে অনুরোধ করবো এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক"।
আরও পড়ুন- তৃণমূলস্তরে ঘাসফুলের মূল উপরে ফেলতে মরিয়া বিজেপি, বঙ্গজয়ের নয়া রণকৌশল কাঁপুনি ধরাবে মমতা-অভিষেককে?
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SIR প্রক্রিয়াকে “অপরিকল্পিত, বিশৃঙ্খল ও বিপজ্জনক” বলে উল্লেখ করে প্রধান মুখ্য কমিশনার জ্যানেশ কুমারকে চিঠি লিখে SIR প্রক্রিয়া স্থগিত করার দাবি জানান। তিনি বলেন, অতিরিক্ত চাপের কারণে একজন BLO রা আত্মহত্যা করেছেন। এছাড়াও তিনি অভিযোগ করেন, কর্মীদের যথাযথ প্রশিক্ষণ না দেওয়া, সার্ভারের সমস্যা এবং ভুল তথ্যের কারণে প্রক্রিয়ার সঠিক বাস্তবায়ন ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন- 'রাজ্যে ২ কোটি নাম বাদ দিতেই হবে', বিজেপি-কমিশনের যোগসাজশ নিয়ে গর্জে উঠল তৃণমূল
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us