Bengal SIR: ২০০২ ভোটার তালিকায় নাম নেই? কীভাবে মিলবে সমাধান? কী কী নথি লাগবে? জানুন বিস্তারিত

Bengal SIR: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর ২০২৫

Bengal SIR: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর ২০২৫

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal voter list 2025,  SIR draft voter list  ,voter names removed West Bengal  ,58 lakh voters removed,  West Bengal election update,পশ্চিমবঙ্গ ভোটার তালিকা ২০২৫,  SIR খসড়া ভোটার তালিকা  ,ভোটারের নাম বাদ পশ্চিমবঙ্গে,  ৫৮ লক্ষ ভোটার নাম বাদ  ,পশ্চিমবঙ্গ নির্বাচন আপডেট

২০০২ ভোটার তালিকায় নাম নেই? কীভাবে মিলবে সমাধান?

West Bengal SIR 2025 : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর ২০২৫, আর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬।

Advertisment

ভারতের নির্বাচন কমিশন (ECI) ইতিমধ্যেই বিহারে এই প্রক্রিয়া শেষ করে দ্বিতীয় দফায় ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR শুরু করেছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে — আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এর মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং পশ্চিমবঙ্গে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বাড়ি-বাড়ি গিয়ে ভোটার যাচাইকরণের কাজ চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে এবং ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জমা দেওয়া যাবে। শুনানি ও যাচাই চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত, এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬। কমিশন স্পষ্ট করেছে যে, এই প্রক্রিয়ার উদ্দেশ্য নাগরিকত্ব নির্ধারণ নয়, বরং ভোটার যোগ্যতা যাচাই করা।

কীভাবে পুরনো ভোটার তালিকায় নিজের নাম খুঁজবেন?

১.আপনি ২০০২ সালের ভোটার তালিকায় আপনার বা পরিবারের সদস্যদের নাম রয়েছে কি না তা দেখতে পারেন পশ্চিমবঙ্গের CEO ওয়েবসাইটে।
 যান https://ceowestbengal.wb.gov.in/

২️. “Electoral Roll of SIR 2002” অপশনটি নির্বাচন করুন।
৩️. জেলার তালিকা থেকে আপনার জেলা বেছে নিন। 
৪️. সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র নির্বাচন করুন।
৫️. আপনার বুথ বা পোলিং স্টেশন নির্বাচন করে “Final Roll” ক্লিক করুন।
৬️. ক্যাপচা কোড লিখে পিডিএফ ফাইল খুলুন। 
 
এই ফাইলের দ্বিতীয় পাতায় “নির্বাচন  তালিকা (২০০২)” নামে ভোটারদের নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স, আত্মীয়ের নাম এবং ফটো আইডি নম্বর দেখা যাবে।

যদি আপনার নাম তালিকায় না থাকে?

যদি পুরনো তালিকায় আপনার বা পরিবারের কারও নাম না থাকে, চিন্তার কিছু নেই। ডিসেম্বর মাসে প্রকাশিত খসড়া তালিকা প্রকাশের পরে আপনি দাবি বা আপত্তি জানাতে পারবেন। যাদের নাম খসড়া তালিকায় থাকবে না, তাদের কাছে নির্বাচন কমিশন নোটিশ পাঠাবে। এরপর যোগ্যতার প্রমাণপত্র জমা দিয়ে নাম অন্তর্ভুক্ত করার অপশন রয়েছে আপনার কাছে।

 কোন কোন নথি প্রয়োজন হবে?

আপনার পরিচয়, বয়স এবং বাসস্থানের প্রমাণ হিসেবে নিচের যে কোনও নথি জমা দিতে পারেন —

আধার কার্ড বা পাসপোর্ট

জন্ম শংসাপত্র বা শিক্ষাগত শংসাপত্র 

কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারীদের আইডি বা পেনশন পেমেন্ট অর্ডার

সরকারি ব্যাংক, পিএসইউ বা স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র

স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, বন অধিকার সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র (SC/ST/OBC)

এনআরসি নথি বা সরকার কর্তৃক ইস্যু করা জমি/বাড়ির বরাদ্দপত্র

এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন নিশ্চিত করতে চায় যে, ভোটার তালিকা থাকবে সম্পূর্ণ, সঠিক ও অবাধ। যাতে আগামী নির্বাচনে কোনও বৈধ ভোটার বঞ্চিত না হন।

আরও পড়ুন- কোন চালে খেলা ঘুরিয়ে দিল মোদী? ভারতে আসার জন্য উৎসুক ডোনাল্ড ট্রাম্প, ব্যাপারটা কী?

বিহার নির্বাচনের প্রথম দফার ভোটপর্ব মিটতেই মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে জোর চর্চা, অবশেষে বিরাট ঘোষণা বিজেপির

 উইকএন্ডে খুশির জোয়ার, কলকাতায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম

Weather Report:নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে

FD বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, জানুন কোন ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ রিটার্ন

“মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি

মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট

সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস

দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?

চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ

‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা

নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে

West Bengal SIR 2025