Republic Day Parade 2026: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কর্তব্যপথ কাঁপাবে বাংলার ৫ তরুণ-তরুণী, বাঙালি হিসাবে গর্ব হতে বাধ্য

Republic Day Parade 2026: মালদা ও জলপাইগুড়ি জেলার পাঁচ কলেজ পড়ুয়া আগামী ২৬ জানুয়ারি ২০২৬-এ নয়াদিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।

Republic Day Parade 2026: মালদা ও জলপাইগুড়ি জেলার পাঁচ কলেজ পড়ুয়া আগামী ২৬ জানুয়ারি ২০২৬-এ নয়াদিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Republic Day Parade 2026, Bengal students Republic Day, Malda college students, Jalpaiguri college students, NCC cadets Republic Day, Kartavya Path parade, Malda College NCC, Jalpaiguri Commerce College NCC, AC College Jalpaiguri, West Bengal students Delhi parade

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কর্তব্যপথ কাঁপাবে বাংলার ৫ তরুণ-তরুণী

Republic Day Parade 2026:  মালদা ও জলপাইগুড়ি জেলার পাঁচ কলেজ পড়ুয়া আগামী ২৬ জানুয়ারি ২০২৬-এ নয়াদিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। নির্বাচিত পাঁচজনের মধ্যে দু’জন ছেলে ও তিনজন মেয়ে রয়েছেন। বর্তমানে তাঁরা সবাই দিল্লিতে ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য  মহড়া ও অনুশীলনে অংশ নিচ্ছেন।

Advertisment

আরও পড়ুন-টাটা-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন! দুটি বগি পুড়ে ছাই...একজন নিহত, আহত একাধিক 

আরও পড়ুন- BLO death: স্কুলঘরেই ঝুলন্ত দেহ BLO-প্রধান শিক্ষকের, সুইসাইড নোটে ‘অমানবিক চাপ’-এর অভিযোগ 

নির্বাচিত পড়ুয়াদের মধ্যে মালদা কলেজের এনসিসি ক্যাডেট পুনম সরদার এবং একই কলেজের এনএসএস ক্যাডেট ঐশ্বর্যা সরকারও রয়েছেন। এই সাফল্যে উচ্ছ্বসিত পুনম, যিনি মালদা কলেজের সংস্কৃত বিভাগের পঞ্চম সেমেস্টারের ছাত্রী, বলেন, “এটাই আমার জীবনের সেরা প্রাপ্তি। একজন গর্বিত ভারতীয় এনসিসি ক্যাডেট হিসেবে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।” গণিত বিভাগের পঞ্চম সেমেস্টারের ছাত্রী ঐশ্বর্যা বলেন, “আমি ভাষা হারিয়ে ফেলেছি। এই সুযোগ অত্যন্ত বিরল এবং একই সঙ্গে বিরাট সম্মানের। সেই দিনের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

মালদা কলেজের অধ্যক্ষ মানস বৈদ্য এই সাফল্যকে কলেজের গর্ব বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, “শুধু পঠনপাঠন নয়, ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, দেশপ্রেম ও নিষ্ঠা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। পুনম ও ঐশ্বর্যা তাঁদের নির্বাচনের মাধ্যমে কলেজের মান ও মূল্যবোধকে তুলে ধরেছে।”

আরও পড়ুন-২.৫০ লাখ পার রূপা, বছর শেষে সোনার দামেও 'আগুন'

আরও পড়ুন-দীপু চন্দ্র দাস, অমৃত মণ্ডল হত্যাকাণ্ড নিয়ে ওয়াইসির বড় বক্তব্য, কী বলেছেন জানেন?

অন্যদিকে, জলপাইগুড়ি কমার্স কলেজের এনসিসি ক্যাডেট সংগম রায় জানান, এই সুযোগ তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “একবার আগে নির্বাচিত হলেও বাবার আকস্মিক প্রয়াণের কারণে অংশ নিতে পারিনি। এবার আমি এই সুযোগের সদ্ব্যবহার করতে চাই।” সংগম আরও জানান, পর্যটন মরসুমের ভিড়ে দিল্লিগামী ট্রেনের টিকিট পাওয়া কঠিন হয়ে পড়লেও তাঁর শিক্ষকরা ও জলপাইগুড়ি রেলস্টেশনের স্টেশন মাস্টারের সহযোগিতায় শেষ পর্যন্ত সময়মতো টিকিট জোগাড় করতে পেরেছেন।

আরও পড়ুন- ১ জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক, পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সরব হুমায়ুন 

এই কুচকাওয়াজের জন্য নির্বাচিত অপর দুই এনসিসি ক্যাডেট হলেন জলপাইগুড়ির এসি কলেজের পড়ুয়া জ্যোতিষ রায় ও পল্লবী সরকার। পল্লবী বলেন, “এত সম্মানজনক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত।” জ্যোতিষের কথায়, “এই সুযোগ আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। দার্জিলিং-সিকিম ডিভিশনের এনসিসি মিটে আমাদের পারফরম্যান্সই সম্ভবত নির্বাচনে সাহায্য করেছে"। এই পাঁচ পড়ুয়ার সাফল্যে তাঁদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট জেলায় বইছে খুশির হাওয়া। 

আরও পড়ুন- Aadhaar PAN link: সময় ফুরোচ্ছে, আজই আধার-প্যান লিঙ্ক করিয়ে নিন, নইলে বিরাট সমস্যায় পড়তে পারেন! 

আরও পড়ুন- চলতি বছর রেকর্ড গড়ল সোনা-রূপা, ২০২৬ সালে দাম কমবে না বাড়বে? রইল ব্রেকিং আপডেট

Republic Day