/indian-express-bangla/media/media_files/2025/11/09/bengal-temperature-drop-winter-update-november-2025-2025-11-09-07-52-41.jpg)
আগামী কয়েক দিনে রাজ্যজুড়ে নামবে পারদ।
Kolkata Weather Update: আগামী কয়েক দিনে রাজ্যজুড়ে নামবে পারদ। জাঁকিয়ে শীত অনুভব করবেন রাজ্যবাসী। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, পরবর্তী চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আগামী এক সপ্তাহ রাজ্যের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।
শনিবার প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, রবিবার সকালবেলায় উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের আকাশ দিনভর পরিষ্কারই থাকবে। এই মুহূর্তে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
IMD জানিয়েছে, আগামী চার দিন রাজ্যের সর্বত্র তাপমাত্রা ক্রমশ নামবে এবং পরবর্তী তিন দিন তাপমাত্রায় কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
শনিবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস — পাহাড়ে এটি ছিল দিনের সবচেয়ে কম তাপমাত্রা। সমতলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বীরভূমের শ্রীনিকেতনে, ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, আসানসোল ও কালিম্পং-এ তাপমাত্রা ছিল যথাক্রমে ১৫.৮ ও ১৬ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় রেকর্ড হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবার ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে রবিবার সকালে তা কমে ২০ ডিগ্রির আশেপাশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে IMD। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি — পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে রাতের পারদ ১৫ থেকে ১৬ ডিগ্রির ঘরে নামতে পারে।
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের দাপট স্পষ্ট। যদিও আপাতত ‘হারকাঁপানো’ ঠান্ডা নেই, তবে আগামী সপ্তাহে ঠান্ডার পরশ আরও জোরালো হবে।
আরও পড়ুন-বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মধ্যেই বিরাট 'অ্যাকশনে' আসরে অভিষেক, সরাসরি এবার চ্যালেঞ্জ ছুড়লেন
কোন চালে খেলা ঘুরিয়ে দিল মোদী? ভারতে আসার জন্য উৎসুক ডোনাল্ড ট্রাম্প, ব্যাপারটা কী?
উইকএন্ডে খুশির জোয়ার, কলকাতায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম
Weather Report:নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে
“মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি
মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট
আরও পড়ুন-সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস
দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?
চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ
‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা
নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us