আজ দোল পূর্ণিমায় বৃষ্টির ভ্রুকুটি! রঙের উৎসবে কি জল ঢালবে প্রকৃতি? জানুন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস

Bengal Weather Update Today: দোল পূর্ণিমাতেই আবহাওয়ার ভোলবদল! একদিকে দার্জিলিঙে বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চড়ছে পারদ। বসন্তের শুরুতেই খামখেয়ালি প্রকৃতি কি রঙের উৎসবে জল ঢালবে?

Bengal Weather Update Today: দোল পূর্ণিমাতেই আবহাওয়ার ভোলবদল! একদিকে দার্জিলিঙে বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চড়ছে পারদ। বসন্তের শুরুতেই খামখেয়ালি প্রকৃতি কি রঙের উৎসবে জল ঢালবে?

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal Weather Update Today,  Dol Purnima Rain Forecast  ,North Bengal Weather Report,  Kolkata Temperature Rise,আজকের আবহাওয়া সংবাদ,  দোল পূর্ণিমায় বৃষ্টির পূর্বাভাস,  উত্তরবঙ্গের আবহাওয়ার খবর,  কলকাতায় গরম বাড়বে

Kolkata Weather Forecast Today: দোল পূর্ণিমায় বৃষ্টির সম্ভাবনা।

Dol Purnima Weather: বসন্তের শুরুতেই খামখেয়ালি আবহাওয়ার মেজাজ। একদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে দক্ষিণবঙ্গে বাড়ছে রোদের তেজ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ দোল পূর্ণিমায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একটি জেলায়। আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রার ধরনে বড়সড় বদল আসতে চলেছে।

Advertisment

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আজ মঙ্গলবার দোলের দিনে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি না হলেও একটি নির্দিষ্ট জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলা দার্জিলিঙে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কিছু এলাকায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

আরও পড়ুন- Iran Israel Conflict:তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি? মধ্যপ্রাচ্যে আগুনের বৃষ্টি, দুবাই বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ!

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়া ও কলকাতার পরিস্থিতি

আজ সকাল থেকেই তিলোত্তমা কলকাতায় রোদেলা আকাশ দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে:বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রোদের তেজ আরও বাড়বে।

আরও পড়ুন- বর্ধমানে তোলপাড়, বিজেপির আনা বাংলাদেশি অভিযোগে নাম বাদ দাপুটে টিএমসি নেত্রীর, ধুন্ধুমার

আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ বেশ খানিকটা চড়বে বলে জানানো হয়েছে।গত কয়েকদিন ধরে ভোর এবং সন্ধ্যার দিকে যে হালকা শিরশিরানি বা শীতের আমেজ অনুভূত হচ্ছিল, তা আর থাকছে না। অর্থাৎ, শীত কার্যত বিদায় নিতে চলেছে দক্ষিণবঙ্গ থেকে।

আরও পড়ুন-দোল উপলক্ষে দিঘার জগন্নাথ ধামে বিশেষ আয়োজন, দর্শনার্থীদের জন্য জারি নতুন নির্দেশিকা

Rain Forecast West Bengal Weather Today Dol Purnima 2026