West Bengal Weather: বাসন্তী শাড়ি নাকি সোয়েটার? সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? জানুন এখনই

West Bengal Weather Forecast 20 January 2026: শীতের দাপট কমছে, চড়ছে পারদ। সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? কবে বিদায় নেবে শীত? জানুন দক্ষিণ ও উত্তরবঙ্গের আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট ও পূর্বাভাস।

West Bengal Weather Forecast 20 January 2026: শীতের দাপট কমছে, চড়ছে পারদ। সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? কবে বিদায় নেবে শীত? জানুন দক্ষিণ ও উত্তরবঙ্গের আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট ও পূর্বাভাস।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update, Kolkata Weather Forecast, Winter Departure 2026, Temperature Rise, Saraswati Puja Weather,Alipore Met Office, Darjeeling Weather, Kalimpong Temperature, South Bengal Weather, North Bengal Cold Wave, End of Winter Prediction,আবহাওয়ার খবর, আজকের ওয়েদার আপডেট, শীতের বিদায়, তাপমাত্রার পারদ, সরস্বতী পুজো আবহাওয়া,আলিপুর আবহাওয়া দপ্তর, কলকাতা আবহাওয়া, দক্ষিণবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গের আবহাওয়া, শীতের আমেজ, হাড় কাঁপানো শীত, দার্জিলিং আবহাওয়া

Kolkata Weather Forecast: সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

Kolkata Weather Report Today: হাড় কাঁপানো ঠান্ডার স্পেল কি তবে শেষ? মাঘের শুরুতেই কি বিদায় নেবে শীত? আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। কনকনে ঠান্ডার দাপট কমিয়ে এবার রাজ্যে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। সামনেই বাঙালির ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ সরস্বতী পুজো, তার আগে আবহাওয়ার এই ভোলবদলে প্রশ্ন উঠছে, পুজোয় কি তবে গায়ে গরম জামা রাখতে হবে, নাকি বসন্তের আমেজ মিলবে?

Advertisment

ফের চড়ছে পারদ, উধাও কনকনে ভাব

গতকাল থেকেই আবহাওয়ার মেজাজ বদলাতে শুরু করেছে। রবিবার পর্যন্ত হাড়হিম করা যে ঠান্ডা রাজ্যজুড়ে অনুভূত হচ্ছিল, তা এখন অনেকটাই ম্লান। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। জাঁকিয়ে শীতের অনুভূতি কমলেও, এখনই গরম পোশাক তুলে রাখার সময় আসেনি।

আরও পড়ুন- বাড়ছে উদ্বেগ!মাত্র এক সপ্তাহেই রাজ্যে নিপা আক্রান্ত ৫, সতর্কতা জারি

শীতের আমেজ কতদিন? 

তাপমাত্রা বাড়লেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না এখনই। চলতি জানুয়ারি মাস জুড়ে শীতের আমেজ বজায় থাকবে। বিশেষ করে ভোরের দিকে এবং রাতে হিমেল হাওয়া ও ঠান্ডার শিরশিরানি অনুভূত হবে। তবে বেলার দিকে রোদের তেজে তাপমাত্রা সামান্য বাড়ার ফলে স্বস্তি মিলবে।

আরও পড়ুন-SIR-এর নামে হয়রানির প্রতিবাদে হরিহরপাড়ায় বিধায়কের নেতৃত্বে তৃণমূলের বিরাট বিক্ষোভ, রাজ্য সড়ক অবরোধ

কবে বিদায় নেবে শীত? 

শীতের আনুষ্ঠানিক বিদায় নিয়ে আবহাওয়াবিদরা এখনও নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করেননি। তবে আবহাওয়াবিদদের একাংশের মতে, জানুয়ারি মাসটা শীতের আমেজেই কাটবে। তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে শুরু করতে পারে শীত।

দক্ষিণবঙ্গ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু-একদিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা প্রবল। সকাল ও সন্ধ্যের দিকে মনোরম ঠান্ডা থাকলেও, দুপুরের দিকে রোদের তেজ সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন-Shatadru Dutta: মেসিকে কলকাতায় আনার 'অপরাধ'? হাজতবাসের পর অবশেষে মুক্তি শতদ্রু দত্তের!

উত্তরবঙ্গ

দক্ষিণবঙ্গের সাথে পাল্লা দিয়ে উত্তরবংলেও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। তবে সমতলে তাপমাত্রা বাড়লেও পাহাড়ে শীতের দাপট অব্যাহত। দার্জিলিং ও কালিম্পংয়ে এখনও হাড় কাঁপানো ঠান্ডা বজায় রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শীতের আমেজ দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা বেশিই থাকবে।

সব মিলিয়ে, সরস্বতী পুজোর আগে শীতের এই লুকোচুরি খেলা যে বাঙালির উৎসবে অন্য মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য।

Saraswati Puja Bengal Weather Kolkata Weather Bengal weather update today Bengal Weather Update Saraswati Puja Weather 2026