West Bengal Weather Update: শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!, বাড়বে তাপমাত্রা, ফের ঝেঁপে বৃষ্টি?

West Bengal Weather Update 17 November 2025:পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাড়তে পারে তাপমাত্রা। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ভোরে বাড়বে কুয়াশার দাপট। ফের পারদ নামবে কবে?

West Bengal Weather Update 17 November 2025:পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাড়তে পারে তাপমাত্রা। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ভোরে বাড়বে কুয়াশার দাপট। ফের পারদ নামবে কবে?

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal cold wave  ,Bengal winter forecast,  temperature drop in West Bengal,  Kolkata minimum temperature,  weekend cold weather,  Alipore weather office,  fog in North Bengal  ,December weather update,  cold spell in Bengal  ,winter 2024 India weather  ,North Bengal fog alert  ,Kolkata weather report today, west bengal weather forecast 2 december 2025,todays bengal weather update,West Bengal rainfall forecast,পশ্চিমবঙ্গে শীতের দাপট  ,আজকের আবহাওয়ার পূর্বাভাস, কলকাতার আবহাওয়ার পূর্বাভাস, আজকের কলকাতার আবহাওয়ার আপডেট, তাপমাত্রা পতনের পূর্বাভাস  ,কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ,আলিপুর আবহাওয়া দপ্তর , উত্তরবঙ্গে কুয়াশার দাপট,  ডিসেম্বরের শীত  ,পশ্চিমাঞ্চলে তীব্র ঠান্ডা,  শৈত্যপ্রবাহের পূর্বাভাস , কুয়াশার সতর্কতা  ,উইকএন্ডে ঠান্ডা,  রাজ্যের আবহাওয়ার খবর  ,হালকা বৃষ্টির সম্ভাবনা

Kolkata Weather Update: খানিক ফিকে শীতের আমেজ।

Kolkata Weather Today: নভেম্বরের মাঝামাঝি এসে হঠাৎই শীতের দাপট বাড়তে শুরু করেছিল গোটা রাজ্যে। উত্তর থেকে দক্ষিণ—দফায় দফায় নামছিল তাপমাত্রা। শহর-গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছিল শীতের আমেজ। তবে সেই তাল কেটে যেতে চলেছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সবকিছুর নেপথ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ।

Advertisment

তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বিশেষজ্ঞদের অনুমান, সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে শীতের আমেজ কিছুটা হলেও কমবে।

বৃষ্টির সম্ভাবনা নেই

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও তার জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ—কোনও প্রান্তেই বৃষ্টির পূর্বাভাস নেই।

Advertisment

আরও পড়ুন- Abhishek Banerjee: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, ভোটারদের মন পেতে নয়া ট্যাকটিক্স অভিষেকের, ঘুম উড়ল বিজেপির

কুয়াশার দাপট বাড়বে

আগামী কয়েকদিন বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে। সকাল গড়াতে গড়াতে কুয়াশার চাদর সরে গিয়ে আকাশ পরিষ্কার হবে। ফলে সাধারণ দৃশ্যমানতাও স্বাভাবিক হয়ে ফিরবে।

আরও পড়ুন-'জেল থেকেই চলেছে শিক্ষকের নিয়োগ কেলেঙ্কারি', বিহার ভোটের ফল ঘোষণার পরই 'বোমা' ফাটালেন শুভেন্দু

জাঁকিয়ে শীত কবে ফিরবে?

আপাতত সপ্তাহের প্রথম দিকটায় তাপমাত্রা বাড়লেও, সপ্তাহের শেষের দিকে ফের বদল ঘটবে আবহাওয়ায়। তখন আবার কমতে শুরু করবে পারদ। বাড়বে ঠান্ডার অনুভূতি। অর্থাৎ, জাঁকিয়ে শীতের স্বাদ ফের পেতে চলেছে রাজ্য।

আরও পড়ুন-Bihar Election Result: নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু, শীঘ্রই পদত্যাগ করবেন নীতীশ কুমার

winter Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather