West Bengal Weather Update: শীতের স্বাদ মিলতেই বাধা! নতুন নিম্নচাপের আশঙ্কা জোরালো, সপ্তাহান্তে ঝেঁপে বৃষ্টি?

Bengal Weather Forecast 19 November 2025: বঙ্গোপসাগরের নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে শীতের অগ্রগতিতে বাধা সৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়তে পারে এবং ভোরে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Bengal Weather Forecast 19 November 2025: বঙ্গোপসাগরের নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে শীতের অগ্রগতিতে বাধা সৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়তে পারে এবং ভোরে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update: শীতের স্বাদ মিলতেই বাধা! নতুন নিম্নচাপের আশঙ্কা জোরালো, সপ্তাহান্তে ঝেঁপে বৃষ্টি?

West Bengal Weather Forecast: শীতের আমেজ বেশ ফিকে।

Kolkata Weather Today: রাজ্যজুড়ে শীতের আগমনে ফের বাধা সৃষ্টি করেছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের যুগল উপদ্রব। বঙ্গোপসাগরের উত্তর উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপের পাশাপাশি সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের শীতের পথে কার্যত ব্রেক লেগেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়াবিদরা। ফলে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

Advertisment

তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত

নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যের শহর থেকে গ্রাম—সব জায়গায়ই তাপমাত্রা দ্রুত নেমে যাওয়ায় শীতের আমেজ বাড়তে শুরু করেছিল। সাধারণ মানুষও শীতের অনুভূতিতে অভ্যস্ত হয়ে উঠছিলেন। তবে হঠাৎ তৈরি হওয়া নিম্নচাপের জেরে সেই শীতের দাপট থমকে গেছে।

আরও পড়ুন- Nadia News: দিল্লি বিস্ফোরণে নাম জুড়েছে নদিয়ার, জঙ্গি যোগের নতুন সূত্রে তোলপাড়!

Advertisment

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে শীতের ঝাঁজ কিছুটা হলেও কমে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কুয়াশার দাপট

এছাড়া আগামী কয়েক দিন ভোরের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের অনেক জেলাতেই ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। রাস্তা-ঘাটে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলে অসুবিধা হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। তবে দিনের বেলা আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন-Prashant Kishor: '১০ হাজারে ভোট বিক্রির তত্ত্ব মানি না', বিহারে কংগ্রেসের অভিযোগ ওড়ালেন প্রশান্ত কিশোর

বৃষ্টির সম্ভাবনা নেই

আপাতত রাজ্যের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে আগামী কয়েক দিনের মধ্যে নতুন কোনও ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও নেই বলে মনে করা হচ্ছে। তবে বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে আবহাওয়া দপ্তর। শীতের আমেজ কতদিনে ফিরবে, এখন সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী।

আরও পড়ুন-TMC: বাবরি মসজিদ ধ্বংসের দিনেই কলকাতায় মেগা ইভেন্ট! 'সংহতি দিবস' পালন করবে তৃণমূল

Alipore Weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather