/indian-express-bangla/media/media_files/2025/11/24/beniyagram-panchayat-office-lockdown-over-corruption-allegations-2025-11-24-15-06-07.jpg)
পঞ্চায়েত খুলতে গিয়ে বাধার মুখে BDO, বাধা দেই তৃণমূলের মেম্বার সহ অন্যান্য মেম্বাররা ।
দুর্নীতির প্রতিবাদে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েত অফিস তালা মারে পঞ্চায়েতের সদস্য ও এলাকাবাসী, তালা খুলতে গিয়ে বাঁধা মুখে পড়েন ফরাক্কার বিডিও।
আরও পড়ুন- কলকাতার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শর খুনে এবার বিরাট গ্রেফতারি, পুলিশের জালে কে জানলে চমকে যাবেন
উল্লেখ গত সপ্তাহে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় বর্ষায় ও বন্যায় আংশিক ক্ষতিগ্রস্ত সহযোগিতার জন্য আর্থিক সহায়তর অনুদান পত্র দেওয়া হয়। বেনিয়াগ্রাম পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, তাদেরকে অন্ধকারে রেখেই ক্ষতিগ্রস্থ পরিবারদের তালিকা বানানো হয়েছে। তারই প্রতিবাদে শুক্রবারে বেনিয়াগ্রাম পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েত অফিস ঘেরাও করে পঞ্চায়েত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন! তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না ন্যায্য ভাবে এই তালিকা তৈরি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পঞ্চায়েত অফিস কোন মতে খুলতে দেওয়া হবে না। তাদের আরও অভিযোগ পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান মহম্মদ জাকির হোসেন কেন কোন কিছু পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে এই তালিকা তৈরি করলো।
আরও পড়ুন-কষ্টার্জিত টাকা ফালতু বিনিয়োগ নয়, ৫ বছরে সঠিক ইনভেস্টমেন্টে গড়ে তুলুন লক্ষ লক্ষ টাকার বিরাট ফান্ড
পঞ্চায়েত সদস্য মীর শাজাহান আলী তালিকা ধরে জানান, প্রধান তার নিজের আত্মীয়র তালিকা তৈরি করতে গিয়ে ঘোটালা করেছে। পাশাপাশি আন্দোলনকারী সদস্যদের দাবি যতক্ষণ না সঠিক তদন্ত করে হবে ততক্ষণ পর্যন্ত অফিস খুলতে দেওয়া হবে না !
আরও পড়ুন- পরিবারের কাছে 'মৃত' বিবেক ৩৭ বছর পরও জীবিত! SIR-এর দৌলতে পুনর্মিলন, বাংলার বুকে চমকে দেওয়া ঘটনা
বেনিয়াগ্রামের প্রধান জানান, এই তালিকা বিডিও অফিসের কর্মীরাই তৈরি করেছেন। এখানে প্রধানের কোন হাত নেই ! তিনি আরো বলেন পঞ্চায়েতের সদস্যরা নতুন বোর্ড গঠন করার জন্য একত্রিত হয়ে তাঁর বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছেন। তিনি এও বলেন যদি আমার পঞ্চায়েতের মধ্যে কেউ আমার বিরুদ্ধে একটি টাকারও দূর্নীতি দেখাতে পারে তাহলে আমি প্রধানের পদ ছেড়ে দেব।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us