SIR List: মুখ্যমন্ত্রীর কেন্দ্রেই ভোটার তালিকায় ভূমিকম্প! প্রায় ৫০ হাজার নাম বাদ! পরপর জরুরি বৈঠকে মমতা

Bhabanipur constituency: ভবানীপুরে খসড়া ভোটার তালিকা প্রকাশ, যেখানে ৪৪,৭৭০ জন ভোটারের নাম বাদ পড়েছে। বুথ ২৬০-এ ১২৭ জন ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি বৈঠক।

Bhabanipur constituency: ভবানীপুরে খসড়া ভোটার তালিকা প্রকাশ, যেখানে ৪৪,৭৭০ জন ভোটারের নাম বাদ পড়েছে। বুথ ২৬০-এ ১২৭ জন ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি বৈঠক।

author-image
IE Bangla Web Desk
New Update
Bhabanipur voter list update  ,West Bengal draft voter list 2025,  Mamata Banerjee Bhabanipur constituency,  Voters removed from Bhabanipur,  Booth 260 voter list controversy  ,Trinamool Congress meeting on voter list  ,Netaji Indoor Stadium BLA meeting,  West Bengal election preparation  ,Draft electoral roll controversy,  Kolkata political news today,ভবানীপুর ভোটার তালিকা  ,খসড়া ভোটার তালিকা ২০২৫,  ভবানীপুরে ৪৪৭৭০ ভোটার বাদ,  মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র  ,২৬০ নম্বর বুথ বিতর্ক,  ভোটার তালিকা নিয়ে বৈঠক  ,নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বৈঠক,  বুথ লেভেল এজেন্ট বৈঠক,  তৃণমূল কংগ্রেস রাজনৈতিক খবর  ,কলকাতার আজকের রাজনৈতিক খবর

Mamata Banerjee: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal draft voter list 2025: বুধবার প্রকাশিত পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা অনুযায়ী, দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট ৪৪,৭৭০ জন ভোটারের নাম বাদ পড়েছে। অক্টোবর ২০২৫ পর্যন্ত যে চূড়ান্ত তালিকা ছিল, তার তুলনায় এই সংখ্যক ভোটারকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। উল্লেখ্য, এই কেন্দ্রের নির্বাচিত বিধায়ক হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

ভবানীপুরের ২৬০ নম্বর বুথে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দেন, সেখানে মোট ১২৭ জন ভোটারের নাম বাদ পড়েছে। নির্বাচন দপ্তরের তথ্য অনুযায়ী, এই ১২৭ জনের মধ্যে ১৩ জন মৃত ভোটার। বাকিরা ঠিকানা পরিবর্তন করেছেন, খুঁজে পাওয়া যায়নি, দ্বৈত নাম নথিভুক্ত ছিল অথবা অন্যান্য কারণেই তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ‘সবকিছু করার পরও আক্রমণ!’ যুবভারতী নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিষেক

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই নির্বাচনে ব্যবধান ছিল দুই হাজারেরও কম ভোট। পরে ভবানীপুরে উপনির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ভবানীপুর সহ একাধিক কেন্দ্রে ভোটার তালিকার শুদ্ধতা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন-West Bengal weather update: কবে থেকে হাড়কাঁপানো শীতে থরথর করে কাঁপবে বাংলা? মিলল একেবারে লেটেস্ট আপডেট

এদিকে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর গতকাল নিজের বাড়িতে একটি জরুরি বৈঠক ডাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি, কাউন্সিলর দেবাশিস কুমার, সন্দীপ রঞ্জন বক্সি-সহ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। 

আরও পড়ুন-Murshidabad News: পঞ্চায়েত অফিসে আড্ডা সদস্যদের স্বামীদের, নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলা সভাপতি, বিডিও-কে চিঠি

এদিকে আগামী ২২ ডিসেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফের এক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে কলকাতা, হাওড়া, হুগলি-সহ সংলগ্ন একাধিক জেলার বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

tmc kolkata news Mamata Banerjee Bengali News Today Draft voter list West Bengal Check voter list online CEO West Bengal voter list Form 6 voter list Deleted voter list West Bengal Draft voter list 2026 Bhabanipur voter list update