/indian-express-bangla/media/media_files/2026/01/20/bhangar-2026-01-20-14-04-06.jpg)
Bhangar Police Station: ভাঙড় থানা।
South 24 Parganas News: ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সোমবার রাতে বাড়ি ফেরার পথে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় জখম হয়েছেন ওই ব্যক্তি। তৃণমূলের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)।
ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের চালতাবেরিয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তির নাম কামাল পুরকায়েত। তিনি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ইব্রাহিম মোল্লার ভাই। কামালের দাবি, সোমবার রাত প্রায় ১১টা নাগাদ তিনি কচুয়া এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ বামুনিয়া এলাকায় পৌঁছতেই অন্ধকারের সুযোগ নিয়ে তাঁকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয়। বোমার আঘাতে তিনি জখম হন।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশিপুর থানার পুলিশ। আহত কামাল পুরকায়েতের অভিযোগ, "আইএসএফের লোকেরাই আমাকে প্রাণে মারার জন্য বোমা মেরেছে।"
আরও পড়ুন-Nitin Nabin: মাত্র ৪৫-এই বিজেপির সুপ্রিমো! কে এই নীতিন নবীন?
তবে আইএসএফ নেতৃত্বের পাল্টা দাবি, দলের ভাবমূর্তি নষ্ট করতেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে, এর সঙ্গে দলের কোনও কর্মী জড়িত নয়।রাতের এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালেও থমথমে রয়েছে এলাকা। নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, তার জন্য এলাকায় পুলিশি টহল চলছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন-বাবার রিক্সা, মায়ের সেলাই, দারিদ্র্যকে হারিয়ে জাতীয় মঞ্চে ব্রোঞ্জ জয় বাংলার চন্দনের!


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us