সওকত মোল্লাকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার ঘটনায় NIA তদন্তের দাবি নওশাদের, ভোটের আগে কী তবে....

ভোটের আগে 'টার্গেট' সওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়কের গাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার। এই ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে ২ জনকে। গোটা ঘটনায় সওকতের নিশানায় নওশাদ সিদ্দিকী।

ভোটের আগে 'টার্গেট' সওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়কের গাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার। এই ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে ২ জনকে। গোটা ঘটনায় সওকতের নিশানায় নওশাদ সিদ্দিকী।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Assembly Election 2026, Left Front ISF Alliance, Nawsad Siddique Alimuddin Street, Biman Basu Nawsad Siddique Meeting,বিধানসভা নির্বাচন ২০২৬, বাম-আইএসএফ জোট, নওশাদ সিদ্দিকী বিমান বসু বৈঠক, আলিমুদ্দিন স্ট্রিট আইএসএফ

সওকত মোল্লাকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার ঘটনায় NIA তদন্তের দাবি নওশাদের

ভোটের আগে 'টার্গেট' সওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়কের গাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার। এই ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে ২ জনকে। গোটা ঘটনায় সওকতের নিশানায় নওশাদ সিদ্দিকী। 

Advertisment

আরও পড়ুন- লরি চালকের পাশে কে ওটা? সন্দেহ হতেই ধাওয়া, তল্লাশিতে তোলপাড় 

এদিকে সওকত মোল্লার গাড়িতে বোমা মারার ঘটনায় NIA তদন্ত চেয়ে পালটা সরব নওশাদ। গতকাল রাতের ঘটনা প্রসঙ্গে ISF বিধায়ক বলেন, "ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূলের পায়ের নিচে মাটি সরছে। সওকত সাহেবের পাশে মানুষ নেই। কয়েকজন তোলাবাজ রয়েছে। এখন নিরাপত্তা বাড়াতে হবে, শীর্ষ নেতৃত্বের নজরে আসতে হবে, দেখাতে হবে দলের জন্য কাজ করছি। আমি ভুলছি না রাজ্জাক খাঁর খুন। আমিও বলছি তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে এনআইএ তদন্ত হোক। বোমা কারা মারল তা সামনে আসা দরকার। নিজের গাড়ির দিকে বোমা মেরে দলের কাছে নিজেকে প্রচার করছে। মিডিয়ার কাছে প্রচার করছে। আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না। রামজান মাস চলছে। বোম বানাতে যে টাকা লাগে সেই টাকায় তো ইফতার করবে। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের পক্ষে কথা বলছি। ওসব সস্তার রাজনীতি ISF করে না"।  

আরও পড়ুন- 'বাংলা দখলে ওরা বড্ড হ্যাংলা', ভোটের আগে বিজেপিকে কী পরামর্শ দিলেন মমতা? 

Advertisment

ভোটের ঠিক মুখে বোমাবাজির অভিযোগ। উত্তপ্ত ভাঙর।  খাইরুল ইসলামের পর এবার 'টার্গেট' সওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ককে লক্ষ্য করে হামলার অভিযোগ। পোলেরহাটে সওকত মোল্লাকে লক্ষ্য় করে বোমাবাজির অভিযোগ। গোটা ঘটনায়  ISF-কেই দুষেছেন তৃণমূল বিধায়ক। ঘটনার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে তার গাড়ি। এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। তল্লাশিতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৫টি তাজা বোমা। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্য়ক্তিদের বিরুদ্ধে পোলেরহাট থানায় অভিযোগ করেছেন সওকত মোল্লা। ইতিমধ্যে তার অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

উল্লেখ্য, কয়েক দিন আগেই ভাঙড়ের স্থানীয় তৃণমূল নেতা কাইজার আহমেদ সওকত মোল্লার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি ছিল, তাঁকে খুনের জন্য সুপারি কিলার ভাড়া করা হয়েছে। সেই অভিযোগ ঘিরেও ভাঙড়ের রাজনীতি সরগরম হয়ে ওঠে। কাইজার আহমেদ থানায় ই-মেল করে এফআইআর দায়েরের আবেদন জানান। অন্যদিকে আইএসএফ নেতা নওশাদ সিদ্দীকি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ভোটের আগে দফায় দফায় অশান্তির ঘটনায় প্রশাসনের উদ্বেগ বাড়ছে। 

আরও পড়ুন- Central Force: ভোটের আগেই বুটের শব্দ! ১ মার্চ থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী, তছনছ হবে সব ছক?   

naushad siddiqui NIA tmc ISF