/indian-express-bangla/media/media_files/2026/01/04/bhangar-tmc-internal-clash-arabul-saukat-supporters-attack-2026-01-04-13-48-55.jpg)
রণক্ষেত্র ভাঙর, আরাবুল-সওকত অনুগামীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ
ভাঙরে ফের প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। আরাবুল ইসলাম ও সওকত মোল্লা অনুগামীদের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে গোটা ঘটনা নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি সওকত মোল্লা। উল্লেখ্য, এর আগেও শুক্রবার ভাঙরে আইএসএফ ও তৃণমূলের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
সোম থেকেই বঙ্গে পারদ পতন, বইবে প্রবল ঠান্ডার শীতল স্রোত, ফের হাড় কাঁপবে কলকাতার
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে আরাবুল-পুত্র হাকিমুল ইসলামের গাড়ির উপর হামলার অভিযোগ ওঠে সওকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে। একইসঙ্গে তৃণমূল নেতা প্রদীপ মণ্ডলের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, রাতেই তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়ির সামনে এসে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। সেই ঘটনার খবর পেয়ে প্রদীপ মণ্ডল, হাকিমুল ইসলাম-সহ একাধিক তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে যান।
এই ঘটনার পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সওকত মোল্লা-বিরোধী তৃণমূল নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দীর্ঘক্ষণ হাকিমুল ইসলামের গাড়ি ঘিরে ধরে উত্তেজনা ছড়ান। খবর পেয়ে কাশিপুর থানার ওসি-সহ একাধিক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
তবে অভিযোগ, পুলিশি নিরাপত্তায় অদূত মোল্লার বাড়ি থেকে বেরোনোর সময় ফের হাকিমুল ইসলামের গাড়ির উপর হামলা চালানো হয়। ইট ছোড়া হয় গাড়ি লক্ষ্য করে এবং প্রদীপ মণ্ডলকে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ব্যাপক উত্তেজনার মধ্যেই পুলিশি মধ্যস্থতায় এলাকা ছাড়েন হাকিমুল ইসলাম।
পরবর্তীতে আরও অভিযোগ ওঠে, কাঁঠালিয়া হয়ে পোলেরহাট এলাকায় আরাবুল ইসলামের একটি পেট্রোল পাম্পে গিয়েও হামলার ঘটনা ঘটে। এই হামলার নেপথ্যে তৃণমূল নেতা খায়রুল ইসলামের নাম উঠে এসেছে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে এবং গোটা পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে ভাঙরের পর্যবেক্ষক সওকত মোল্লা ফোনে জানিয়েছেন, তিনি বর্তমানে ঘটনাস্থল থেকে ৭০ কিমি দূরে সাতগাছিয়াতে অভিষেক বন্দোপাধ্যায় আয়োজিত সেবাশ্রয় ২ শিবিরে রয়েছেন। পরে ফিরে পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নিয়ে বিশদে জানাবেন।
ফের রাজ্যে SIR-এর জেরে মৃত্যু BLO-র! শুনানির নোটিশ পেয়ে মানসিক চাপে রিষড়ায় প্রবীণের মৃত্যতে তোলপাড়
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us