Arjun Singh: বড় মাথার প্ল্যানিং! ভোলা দুর্ঘটনাকে খুনের চক্রান্ত বলেই দাবি অর্জুন সিং-এর

Bhola Ghosh accident: সন্দেশখালি সাক্ষী ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনা ঘিরে তোলপাড়। অভিযোগ, তাঁকে খুনের ছক কষা হয়েছিল। অর্জুন সিং দাবি করলেন, এটি বড় মাথার চক্রান্ত।

Bhola Ghosh accident: সন্দেশখালি সাক্ষী ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনা ঘিরে তোলপাড়। অভিযোগ, তাঁকে খুনের ছক কষা হয়েছিল। অর্জুন সিং দাবি করলেন, এটি বড় মাথার চক্রান্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
Bhola Ghosh accident,  Bhola Ghosh murder conspiracy,  Arjun Singh statement , Sandeshkhali witness accident,  Bhola Ghosh truck collision  ,Sheikh Shahjahan case,  Bhola Ghosh survivor  ,West Bengal political controversy  ,Bhola Ghosh son driver death  ,Sandeshkhali news update,ভোলা ঘোষ দুর্ঘটনা,  ভোলা ঘোষ খুনের চক্রান্ত,  অর্জুন সিং মন্তব্য  ,সন্দেশখালি মামলা,  শেখ শাহাজাহান জড়িত অভিযোগ,  ভোলা ঘোষ ট্রাক ধাক্কা,  ভোলা ঘোষের ছেলে মৃত্যু  ,রাজনীতি বিতর্ক পশ্চিমবঙ্গ  ,সাক্ষী হামলার অভিযোগ  ,ভোলা ঘোষ খবর

Arjun Singh: বিজেপি নেতা অর্জুন সিং। Photograph: (kk)

সন্দেশখালির শেখ শাহজাহান মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই দুর্ঘটনা যে নিছক দুর্ঘটনা নয়, বরং খুনের চেষ্টা, এমনই গুরুতর অভিযোগ তুলেছেন ভোলা ঘোষ স্বয়ং। তাঁর দাবি, তাঁকে খুন করার ছক কষা হয়েছিল। এক্ষেত্রে তাঁর নিশানায় জেলবন্দি সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহাজাহান। এই বিস্ফোরক অভিযোগের জেরে পুরো ঘটনায় নতুন মোড় সৃষ্টি হয়েছে।

Advertisment

ঘটনার পরেই রাজনৈতিক চাপানউতোর তীব্রতর হয়। এবার এ বিষয়ে মুখ খুললেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি সংবাদমাধ্যমকে সরাসরি বলেন, “এটা কোনও ছোটখাটো ব্যাপার নয়। বড় মাথার প্ল্যানিং এটা। আইপিএস স্তরের কোনও বড় কর্মকর্তার চক্রান্ত এখানে আছে।”

আরও পড়ুন- দলীয় সাংসদের প্রতি অসন্তোষ প্রকাশ, কড়া বার্তা অভিষেকের 

অর্জুন সিং-এর বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনার পেছনে সুপরিকল্পিত হত্যা চেষ্টার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাঁর আরও দাবি, “শাহাজাহানের কপাল খারাপ বলেই ভোলা বেঁচে গিয়েছেন। তিনি সিটবেল্ট বেঁধেছিলেন, না হলে খুনের প্ল্যানটা সফল হয়ে যেত।” ঘটনার দিন ভোলা ঘোষ শেখ শাহাজাহানের এক মামলায় সাক্ষ্য দিতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছেলে এবং গাড়ির চালক। অভিযোগ, নেজাটের কাছে মায়ারমারী পেট্রোল পাম্পের সামনে হঠাৎই একটি ট্রাক সজোরে তাঁদের গাড়িকে ধাক্কা দেয়। ভয়াবহ ধাক্কার ফলে ঘটনাস্থলেই মারা যান ভোলা ঘোষের ছেলে এবং গাড়িচালক। তবে ভয়ঙ্কর আঘাত সত্ত্বেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান ভোলা ঘোষ। তিনি দাবি করেন, ট্রাকটি ইচ্ছাকৃতভাবেই তাঁদের গাড়িকে লক্ষ করে আঘাত করে।

আরও পড়ুন-তৃণমূলের দাপুটে সাংসদের বিরুদ্ধে এবার ভয়ঙ্কর অভিযোগ, ভিডিও ফাঁস হতেই হুলস্থূল, অভিষেক যা বললেন.... 

এই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, এ কি সত্যিই পরিকল্পিত হামলা? আদৌ কি এর সঙ্গে কোনও বড় প্রশাসনিক বা রাজনৈতিক মাথার যোগ রয়েছে? ভোলা ঘোষের অভিযোগ ও অর্জুন সিং-এর বিবৃতি নতুন করে প্রশ্ন তুলেছে আইনশৃঙ্খলা ব্যবস্থা ও সাক্ষী সুরক্ষা নিয়ে।

আরও পড়ুন- 'আমাকেই বলির পাঁঠা'...! দলের প্রতি ক্ষোভ উগরে বোমা ফাটালেন দাপুটে TMC নেতা, ভোটের আগে ধুন্ধুমার কান্ড 

সন্দেশখালি কাণ্ডে যেভাবে একের পর এক বিতর্ক সামনে আসছে, তাতে এই দুর্ঘটনা রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আরও তীব্র আলোড়ন তুলবে বলেই মনে করা হচ্ছে।

accident Sandeshkhali Bengali News Today Death sheikh shahjahan tmc news in west bengal news of west bengal